জন্মভূমি রিপোর্ট : নগরীতে কেএমপির মাদক বিরোধী অভিযানে ৩ বিক্রেতাকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৩৫০ গ্রাম গাঁজা ও ২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে সোনাডাঙ্গা মডেল থানার নাজিরঘান এলাকার লাল মাহমুদ লালুর পুত্র হুমায়ুন করিব(৪৫), একই থানার গল্লামারী এলাকা থেকে আমির হোসেনের পুত্র মোঃ সাব্বির হোসেন কাজী(২৩) এবং লবণচরা থানার জিন্নাহপাড়া বৌ বাজার এলাকার মোঃ শাহজাহান শেখের পুত্র মোঃ লেলিন শেখ(৩৫)।
কেএমপি সূত্রে জানা যায়, গত বুধবার ও তার পরবর্তী ২৪ ঘন্টায় নগর পুলিশের মাদক বিরোধী অভিযানে ৩ মাদক কারবারিকে নগরীর সোনাডাঙ্গা মডেল ও লবণচরা থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের নিকট হতে ৩৫০ গ্রাম গাঁজা ও ২ হাজার পিস ইয়াবা আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্তে তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৩টি মাদক মামলা রুজু করা হয়েছে।
অনলাইন বিভাগীয় সম্পাদক- আলি আবরার , প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত