By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: নগরীতে গৃহবধূ শামিমার খুনি কি তার স্বামী?
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > নগরীতে গৃহবধূ শামিমার খুনি কি তার স্বামী?
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

নগরীতে গৃহবধূ শামিমার খুনি কি তার স্বামী?

Last updated: 2023/07/08 at 12:00 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

জন্মভূমি রিপোর্ট : নগরীর হরিণটানা থানায় দায়ের হওয়া গৃহবধূ শামিমা আক্তার (১৯) হত্যা মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে পুলিশ নিহতের স্বামী সাঈদুর রহমান (২২) কে খুঁজছে। স্বামীর হাতে স্ত্রী খুন হয়েছে, প্রাথমিকভাবে এই ক্লুকে সামনে রেখে পুলিশ তদন্ত কাজ চালাচ্ছে। যদিও পারিপার্শিক অন্যান্য সূত্র বিবেচনায় রেখেও তদন্ত চলছে বলে জানা গেছে।

গত ৪ জুলাই রায়েরমহল আন্দিরঘাট ব্রিজ এলাকার একটি কাশবন হতে শামিমার মরদেহ উদ্ধার হয়েছিল। তাকে শ্বাসরোধে হত্যা করা হয় বলে প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছিলেন। এ ঘটনায় নিহতের পিতা মোঃ বাবুল আক্তার ৫ জুলাই অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। গত ৩ জুলাই বিকেলে ভিকটিম আড়ংঘাট থানাধীন বয়রা বাজার এলাকার পিতা-মাতার ভাড়া বাসা থেকে বেরিয়েছিলেন। এর সপ্তাহ খানেক আগে তিনি স্বামীর সাথে কলহের জেরে শ্বশুরবাড়ী কয়রা উপজেলার মদিনাবাদ গ্রাম হতে বাবা-মায়ের বাসায় এসে উঠেছিলেন। নিহতের পরিবারের সদস্যদের দেয়া তথ্যের উদ্ধৃতি দিয়ে পুলিশ এসব তথ্য জানিয়েছেন।

সূত্রমতে, গত চার-পাঁচ মাস আগে কয়রা উপজেলার বামিয়া গ্রামের বাসিন্দা শামিমার সাথে পাশর্^বর্তী ২ নং কয়রার মদিনাবাদ গ্রামের আব্দুর রহিম মোল্লার ছেলে সাঈদুরের বিয়ে হয়। সাঈদুর অসামাজিক ছিলেন এবং উচ্ছৃঙ্খল জীবন-যাপন করতেন। কোনো উপার্জনও করতেন না। এই নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে মাঝে-মধ্যেই ঝগড়া হতো। এর জেরে গৃহবধূ শামিমা আগেও দুই-একবার বাবার বাসায় চলে এসেছিলেন।

মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক আনোয়ার হোসেন দৈনিক জন্মভূমিকে বলেন, লাশ উদ্ধার হওয়ার স্থান হতে উল্লেখযোগ্য কোনো আলামত উদ্ধার হয়নি। তবে, মরদেহ থেকে প্রয়োজনীয় নমুনা সংগ্রহ করে ডিএনএ টেস্টের জন্য সিআইডি’র ফরেনসিক ল্যাবে পাঠানো হয়েছে। সন্দেহভাজন আসামিকে গ্রেফতার এবং হত্যাকাণ্ডের মোটিভ উদঘাটনের জন্য সর্বাত্মক চেষ্টা চলছে। শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে থানা পুলিশের একটি টিম সন্দিগ্ধ ঘাতককে গ্রেফতারের জন্য অভিযান পরিচালনা করছিলেন।

সিনিয়র করেস্পন্ডেন্ট July 8, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article আগামী বছর থেকে পুনর্বিন্যাসিত সিলেবাসে এইচএসসি পরীক্ষা : শিক্ষামন্ত্রী
Next Article নগরীতে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী গৃহবধূর মৃত্যু, স্বামী আহত
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে উপকূলের বাঁধ

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

পরিবেশ ‌দূষণ প্রতিরোধে নাগরিক সচেতনতা জরুরি

By জন্মভূমি ডেস্ক 3 hours ago
সাতক্ষীরা

মাহে রমজানে করণীয়

By Correspondent 13 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে উপকূলের বাঁধ

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

পরিবেশ ‌দূষণ প্রতিরোধে নাগরিক সচেতনতা জরুরি

By জন্মভূমি ডেস্ক 3 hours ago
খুলনামহানগর

সহিংসতা বন্ধ না হলে আরেকটি অভ্যুত্থানের সাক্ষী হতে পারে বাংলাদেশ — গোলাম পরওয়ার

By সিনিয়র করেস্পন্ডেন্ট 14 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?