
জন্মভূমি রিপোর্ট : নগরীর সোনাডাঙ্গা থানাধীন বয়রা বাজার এলাকায় মোঃ আব্দুর রহিম (২৫) নামে একজনকে ধাঁরালো অস্ত্রাঘাতে গুরুতর জখম করার অভিযোগে দুই জন গ্রেফতার হয়েছে। পহেলা মে দুপুরে থানা পুলিশের একটি টিম তাদের গ্রেফতার করে। আসামিদের একজন এজাহারভুক্ত, অপরজন সন্দেহভ্জান। ৩০ এপ্রিল রাতে সন্ত্রাসীরা ভিকটিমকে এলোপাতাড়ি ছুরিকাঘাতে জখম করে। ভিকটিমের বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় চুরির অভিযোগে ছয়টি মামলা রয়েছে।
সোনাডাঙ্গা থানার ইন্সপেক্টর (তদন্ত) মিজানুর রহমান দৈনিক জন্মভূমিকে বলেন, পূর্ব শত্রুতার জের ধরে এ হামলার ঘটনা ঘটেছে। আহত ব্যক্তির পিতা শহিদুল ইসলাম ছয় জনের নাম উল্লেখসহ অজ্ঞাত দু’-তিন জনের বিরুদ্ধে ধাঁরালো অস্ত্রাঘাতে জখম, হত্যাচেষ্টাসহ অন্য অভিযোগে এ মামলা দায়ের করেছেন। এরপর সোনাডাঙ্গা বাস স্ট্যাণ্ড এলাকায় অভিযান চালিয়ে মঞ্জু (৪০) এবং ছোট হৃদয় (২৫) নামে দুই জনকে গ্রেফতার করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেফতার এবং মামলার আলামত ছুরি উদ্ধারের চেষ্টা চলছে।
কেএমপি’র বিশেষ শাখার এক কর্মকর্তা জানান, ভিকটিমের মাথায়, বাম পায়ের হাটুতে, ডান পায়ের রানে এবং অন্ডকোষের একাংশে ছুেিরকাঘাত করা হয়েছে। ঘটনার পর আশ-পাশের লোকজন তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাপসপাতালে নিয়ে যান। তিনি সেখানকার সার্জারি বিভাগে চিকিৎসাধীন আছেন।
অনলাইন বিভাগীয় সম্পাদক- আলি আবরার , প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত