By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: নগরীতে ছাত্রলীগ নেতার ৪৫ লক্ষ টাকার স্বর্ণালংকার চুরি, আটক ৫
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > নগরীতে ছাত্রলীগ নেতার ৪৫ লক্ষ টাকার স্বর্ণালংকার চুরি, আটক ৫
জেলার খবররাজনীতি

নগরীতে ছাত্রলীগ নেতার ৪৫ লক্ষ টাকার স্বর্ণালংকার চুরি, আটক ৫

Last updated: 2022/10/02 at 11:19 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 4 years ago
Share
SHARE

জন্মভূমি রিপোর্ট
নগরীর রায়েরমহল মল্লিক বাড়ির এলাকায় এক মহিলার ৪৫ লক্ষ টাকার মূল্যের হীরার আংটি ও স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগে এক ছাত্রলীগ নেতা, তার স্ত্রী, শশুর ও শাশুড়িসহ ৫ জনকে আটক করেছে হরিণটানা থানা পুলিশ। এ ঘটনায় বাড়ির মালিক মৌনতা রহমান বাদী হয়ে হরিণটানা থানায় ৬ জনের নামে চুরি মামলা দায়ের করেছেন। পুলিশ অভিযান চালিয়ে ৫ জনকে আটক করেছে। আটকৃতদের রোববার আদালতে সোপর্দ করেছে পুলিশ।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, হরিণটানা থানার রায়েরমহল জলিল স্মরণি মেলার মাঠের বিপরিতে মল্লিক বাড়ি রোডের মৃত তৈয়বুর রহমানের মেয়ে মৌনতা রহমান ২০২০ সালের ৮ ফেব্রæয়ারি তার নিজ বাড়ি এবং যাবতিয় মালামালসহ হীার আংটি ও স্বর্ণালংকার আপন বড় বোন কানিজ ফাতেমার হেফাজতে রেখে তিনি স্বামীর সাথে ঢাকায় চলে যান। এ বিষয়ে তিনি ভিডিও কলে বোন কানিজ ফাতেমা, বোনের স্বামী আমিনুল ইসলাম লিটনের সাথে যোগাযোগ করলে, বাড়িঘর ও গহনার বাক্স ভিডিও কলে দেখাতেন। ফলে বাদীও বিশ্বাস করে যে, তার রেখে আসা আমানত বোন ও বোনের স্বামীর কাছে নিরাপদে আছে। গত কয়েকদিন আগে তিনি ঢাকা থেকে নিজ বাড়িতে এসে গহনা ফেরৎ চাইলে বোন ও ভগ্নিপতি নানা রকম টালবাহনা শুরু করে। এর সাথে যোগ দেয়া বোনের মেয়ে সামান্তা ইসলাম এশা (২০), এশার স্বামী নগর ছাত্রলীগের উপ-প্রচার সম্পাদক এবং ৯নং ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিসান আরাফাত (২৬), বোনের ননদ সোনিয়া (৩৭) সহ স্থানীয় যুবক রোমি। এরা সবাই বাদীকে হুমকি-ধামকিসহ এলাকা ত্যাগ করতে বলে।
এ ঘটনায় গত শনিবার রাতে মৌনাতা রহমান হরিণটানা থানায় ৬ জনকে আসামি করে চুরি মামলা দায়ের করলে পুলিশ গত শনিবার গভীর রাতে রায়েরমহল মল্লিক বাড়িসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৫ জনকে আটক করে। আটককৃতরা হলেন ছাত্রলীগ নেতা জিসান আরাফাত, তার স্ত্রী এশা, শশুর আমিনুল ইসলাম লিটন, শাশুড়ি কানিস ফাতেমা এবং শশুরের বোন সোনিয়া।
এ বিষয়ে হরিণটানা থানার অফিসার ইনচার্জ মো: এমদাদুল হক সাংবাদিকদের জানান, লিখিত অভিযোগ পাওয়ার পর ৫ জন আসামিকে গ্রেফতর করে আদালতে সোপর্দ করা হয়েছে। আসামিদের রিমান্ডে এনে জিঞ্জাসাবাদ করার প্রক্রিয়া চলছে।
এ ঘটনায় নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম আসাদুজ্জামান রাসেল জিসান আরাফাতের বিষয়ে সাংবাদিকদের বলেন, এর আগেও জিসানের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে, ইতিমধ্যে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

সিনিয়র করেস্পন্ডেন্ট October 2, 2022
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article বুধহাটায় উপবরাদ্দের ইউরিয়া সার পৌঁছেছে
Next Article রবির বিরুদ্ধে অভিনেত্রী সোহানার মামলা
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

উপকূলবাসীর কল্যাণে নতুন সরকারের দায়িত্ব

By জন্মভূমি ডেস্ক 9 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

জলবায়ু সঙ্কটে বিপর্যস্ত উপকূল: খুবির গবেষণা

By জন্মভূমি ডেস্ক 12 hours ago
আন্তর্জাতিক

ইরানের রেভল্যুশনারি গার্ডের গোয়েন্দা বিভাগের প্রধান নিহত

By Tanvir 20 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

সাতক্ষীরা

উপকূলবাসীর কল্যাণে নতুন সরকারের দায়িত্ব

By জন্মভূমি ডেস্ক 9 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

জলবায়ু সঙ্কটে বিপর্যস্ত উপকূল: খুবির গবেষণা

By জন্মভূমি ডেস্ক 12 hours ago
খুলনামহানগর

খুলনায় ক্রীড়া দিবস উপলক্ষে র‍্যালি অনুষ্ঠিত

By সিনিয়র করেস্পন্ডেন্ট 1 day ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?