By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: নগরীতে জালিয়াতি চক্রের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারী
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > নগরীতে জালিয়াতি চক্রের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারী
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

নগরীতে জালিয়াতি চক্রের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারী

Last updated: 2023/06/18 at 12:21 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

জন্মভূমি রিপোর্ট : খুলনায় চেক ও স্ট্যাম্প জালিয়াতি চক্রের সন্ধান মিলেছে।  তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারী করেছে আদালত। চক্রটিকে গ্রেফতারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।

অনুসন্ধানে জানা যায়, এই প্রতারক চক্রের মূল হোতা মোঃ সাজ্জাদ হোসেন ও তার অন্যতম সহকারী অনিক পারভেজ। তাদের ফাঁদে পড়েন ঢাকার ব্যবসায়ী মোঃ সরোয়ার হোসেন খান ও তার ভাই মোঃ মুশফিকুর রহমান।

অভিযূক্ত সাজ্জাদ হোসেন প্রায়সই মুশফিকুর রহমানকে স্বল্প পুঁজিতে অধিক লাভের বিভিন্ন ব্যবসায়ের প্রলোভন দেখাতেন। এক পর্যায়ে তার বড়ভাই ১০ লাখ টাকা দিতে রাজি হন। পরবর্তীতে সাজ্জাদ গত বছরের এপ্রিল মাসের ২৫ তারিখ নগদ ৩ লাখ , জুনের ১৫ তারিখ নগদ ৩ লাখ এবং ৪ লাখ টাকার একটি ব্যাংক চেক গ্রহণ করে। নগদ ৬ লাখ টাকা ও ৪ লাখ টাকার ব্যাংক চেক নিয়ে সাজ্জাদ মিডল্যান্ড ব্যংকের ৬ লাখ টাকার একটি চেক দেয় (একাউন্ট নং-০০২৩১৭৫০০০৫২৭৭)। পাশাপাশি ৩০০ টাকার নন জুডিশিয়াল স্টাম্প প্রদান করে।

স্ট্যাম্পে উল্লেখিত সময়সীমা অতিক্রম করায় গত বছরের ১লা অক্টোবর তার নিকট টাকা ফেরত চাইলে নানা তালবাহানা শুরু করে ও হত্যার হুমকি দেয়। ২ অক্টোবর ২০২২ তারিখ সাজ্জাদের দেয়া ৬ লাখ টাকার চেকটি মিডল্যান্ড ব্যাংকের শিববাড়ী মোড় শাখায় জমা করেন বাদী মুশফিক।  কিন্তু অপর্যাপ্ত তহবিলের কারণ দেখিয়ে চেকটি ডিজঅনার করে ব্যাংক।

চেক ডিজঅনার হওয়ায় আইনজীবীর মাধ্যমে ২০২২ সালের ৪ অক্টোবর আসামীকে নেগোশিয়েবল ইন্সট্রুমেন্ট এ্যান্টের ১৩৮ ধারায় লিগ্যাল নোটিশ প্রদান করে বাদী। ১০ অক্টোবর সেই লিগ্যাল নোটিশ গ্রহণ করে কিন্তু কোন প্রকার টাকা পরিশোধ করেনি আসামী সাজ্জাদ। উল্টো টাকা চাওয়াতে নানা হুমকি দেয় সাজ্জাদ গং।

ত্রিশ দিন অতিবাহিত হওয়ার পরে ৮ নভেম্বরে এন আই এক্টের ১৩৮ ধারায় একটি মামলা দায়ের করা হয়। যার নং-৬৮৯/২২। এছাড়া ২৫ অক্টোবর সাজ্জাতের নামে চেক ও স্ট্যাম্প জাল জালিয়াতি করার অভিযোগে সোনাডাঙ্গা থানা আমলী আদালতে একটি মামলা দায়ের করা হয়। যার নং ৬২৩/২২. আদালত মামলাটির তদন্তভার পি বি আই কে প্রদান করে।

তদন্ত কর্মকর্তা পিবিআই এসআই মোঃ মহিদুল ইসলাম তদন্ত প্রতিবেদনে উল্লেখ করেন, ব্যবসায় বিনিয়োগ করার কথা বলে সাজ্জাদ হোসেন ও অনিক পারভেজ পাভেল বাদী মুশফিকুর রহমানের নিকট থেকে নগদ ৬ লাখ ও ৪ লাখ টাকার একটি ব্যাংক চেক গ্রহণ করেন। বিনিময়ে সাজ্জাদ নিজস্ব ব্যাংক এ্যাকাউন্টের ৬ লাখ টাকার অংক বসিয়ে একটি চেকের পাতা হু-বহু জাল করে মুশফিককে দেয়।

পিবিআই’র পাঠানো তদন্ত প্রতিবেদন যাচাই করে গত ৫ জুন সাজ্জাদ হোসেন ও অনিক পারভেজ পাভেলের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানাজারী করে আদালত। এখবর শোনার পরে গা ঢাকা দেয় সাজ্জাদ ও তার চক্রের সদস্যরা।

এবিষয়ে খালিশপুর থানার অফিসার ইনচার্জ মুনির-উল-আযম গিয়াস এ প্রতিবেদককে জানান, আসামীদের ধরার জন্য আমরা সর্বত্র চেষ্টা চালিয়ে যাচ্ছি।

সিনিয়র করেস্পন্ডেন্ট June 18, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article সুন্দরবন থেকে লোকালয়ে আসা শুকরের কামড়ে আহত ১
Next Article সড়ক দুর্ঘটনায় সাংবাদিক ইমরান গুরুতর আহত
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সুন্দরবনের উপর বহুমাত্রিক আঘাত, বিপাকে প্রাণীকুল

By জন্মভূমি ডেস্ক 1 hour ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরায় জলাবদ্ধতার কারণ ও নিরসনে করণীয়

By জন্মভূমি ডেস্ক 1 hour ago
খুলনামহানগর

নামাজ পাড়ার জন্য বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ খুলনায় সাবেক এমপির জামাই

By সিনিয়র করেস্পন্ডেন্ট 8 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সুন্দরবনের উপর বহুমাত্রিক আঘাত, বিপাকে প্রাণীকুল

By জন্মভূমি ডেস্ক 1 hour ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরায় জলাবদ্ধতার কারণ ও নিরসনে করণীয়

By জন্মভূমি ডেস্ক 1 hour ago
খুলনামহানগর

নামাজ পাড়ার জন্য বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ খুলনায় সাবেক এমপির জামাই

By সিনিয়র করেস্পন্ডেন্ট 8 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?