By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: নগরীতে তিন ডাকাত গ্রেফতার, দলের সর্দারকে খুঁজছে পুলিশ
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > মহানগর > নগরীতে তিন ডাকাত গ্রেফতার, দলের সর্দারকে খুঁজছে পুলিশ
মহানগরশীর্ষ খবর/ তাজা খবর

নগরীতে তিন ডাকাত গ্রেফতার, দলের সর্দারকে খুঁজছে পুলিশ

Last updated: 2025/02/12 at 7:47 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

১৮ লক্ষাধিক টাকা, ৪৯ টি মোবাইল, মোটর সাইকেল ও পিকআপ জব্দ

জন্মভূমি রিপোর্ট : নগরীর পৃথক তিনটি থানা এলাকা হতে ডাকাত দলের তিন সদস্য গ্রেফতার হয়েছে। তাদের হেফাজত হতে লুন্ঠিত ১৮ লক্ষাধিক টাকা, ৪৯টি এনড্রয়েট মোবাইল ফোন, একটি মোটর সাইকেল ও ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপ উদ্ধার করা হয়েছে। শরিয়তপুর জেলার পালং সদর মডেল থানা এলাকায় লুট-তরাজ সংঘটিত করে ডাকাত দলটির ওই তিন সদস্য খুলনায় অবস্থান করছিল। মঙ্গলবার দুপুর থেকে শুরু করে রাত ৯ টা পর্যন্ত অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেফতার করে। দলের সর্দার মোফাজ্জেল হোসেনের বসবাসও নগরীর দৌলতপুরের মজুমদারপাড়া এলাকায়। আইন-শ্খৃলা রক্ষাকারী বাহিনির সদস্যরা তাকে গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে।
গত ২৬ জানুয়ারি রাতে পালং সদর মডেল থানা এলাকায় একটি সিগারেট কোম্পানির ভল্ট কেটে ৭/৮ জনের একদল ডাকাত এক কোটি ৩৬ লাখ টাকা লুট করে পালিয়ে যায়। শরিয়তপুর জেলার অতি: পুলিশ সুপারের নেতৃত্বে একটি টিম একজন ডাকাতের অবস্থানের তথ্য দিয়ে খুলনা মেট্রোপলিটন পুলিশ-কেএমপি’র সহযোগিতা চান। এরপর কেএমপির উর্দ্ধতন কর্মকর্তাদের নির্দেশে হরিণটানা থানা পুলিশের একটি দল অভিযানে নামে। পুলিশের উভয় টিমের সদস্যদের অভিযানে রায়েরমহল হামিদনগর এলাকা হতে মোরশেদ মিয়া (২৭) গ্রেফতার হয়। তার হেফাজহত হতে ১ লাখ ৭৮ হাজার টাকা, ১৯ টি মোবাইল ফোন, একটি মোটর সাইকেল ও একটি পিকআপ জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে খানজাহান আলী থানার ফুলবাড়ীগেট এলাকা হতে মিলন মোল্লা (৩০) কে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে ১৬ লাখ ৪৫ হাজার ৩শ’ ৮৪ টাকা উদ্ধার হয়। এরপর দৌলতপুরের মহেশ^রপাশা এলাকা হতে মেহেরাজ হাওলাদার (৫২) নামে আরেকজনকে ডাকাতির ৩৫ হাজার ৫শ’ ৭১ টাকা ও ৩০ টি মোবাইল ফোনসহ গ্রেফতার করা হয়। হরিণটানা থানার উপ-পরিদর্শক মোঃ রফিকুল ইসলাম দৈনিক জন্মভূমিকে এসব তথ্য জানান।
পুলিশ জানায়. উদ্ধার করা মালামালসহ ডাকাত দলের তিন সদস্যকে নিয়ে শরিতপুর জেলা পুলিশ ওই রাতেই পালং সদর মডেল থানার উদ্দেশ্যে রওনা করে। ডাকাত দলের সর্দারের আবাসস্থলও খুলনায়, তাকে গ্রেফতারের জন্য তৎপরতা অব্যাহত রয়েছে।

সিনিয়র করেস্পন্ডেন্ট February 12, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article নগরীতে অপারেশন ডেভিল হান্টে গ্রেফতার ১৩
Next Article দশমিনায় কৃষকদেরকে নিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

মাহে রমজানের শিক্ষা

By Correspondent 40 minutes ago
সাতক্ষীরা

নতুন সরকারের কাছে সাতক্ষীরাবাসীর ও চাওয়া পাওয়া

By Correspondent 2 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

চিংড়ি রপ্তানির পতন ও ভেনামির সম্ভাবনা!

By জন্মভূমি ডেস্ক 4 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

চিংড়ি রপ্তানির পতন ও ভেনামির সম্ভাবনা!

By জন্মভূমি ডেস্ক 4 hours ago
খুলনামহানগর

খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

By সিনিয়র করেস্পন্ডেন্ট 15 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

১৫ মার্চের মধ্যে দিতে হবে প্রার্থীদের নির্বাচনি ব্যয়ের হিসাব

By সিনিয়র করেস্পন্ডেন্ট 15 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?