জন্মভূমি রিপোর্ট : নগরীতে বিশ্ববাংলা অনুশীলন বাংলাদেশের দু’দিন ব্যাপী সাহিত্য ও সাংস্কৃতিক উৎসব শুরু হয়েছে। গতকাল বুধবার বিকেল ৪টায় বয়রা বিভাগীয় সরকারি গণ-গ্রন্থাগার মিলনায়তনে প্রথম দিনের অনুষ্ঠান উদ্বোধন করেন বিশিষ্ট প্রাবন্ধিক আযম খান সরকারি কমার্স কলেজের অধ্যক্ষ প্রফেসর কার্ত্তিক চন্দ্র মন্ডল। সভাপতিত্ব করেন বিশ্ববাংলা অনুশীলন বাংলাদেশের সভাপতি বিশিষ্ট লেখক প্রফেসর অজিত কুমার রায়। অনুষ্ঠান পরিচালনা করেন বেতার ব্যক্তিত্ব এস এম হুসাইন বিল্লাহ, এল কে টফি ও সেলিম মাহবুব।
প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট প্রাবন্ধিক- লেখক খুলনা বিশ^বিদ্যালয়ের সমাজ কল্যাণ ডিসিপ্লিনের অধ্যাপক ড. তুহীন রায়। বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় সরকারি গণ-গ্রন্থাগার উপ-পরিচালক মোহাম্মদ হামিদুর রহমান। স্বাগত বক্তৃতা করেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সংগঠক অধ্যাপক কল্লোল কুমার রক্ষিত এবং পঞ্চকবির প্রবন্ধ উপস্থাপন করেন লেখকও প্রাবন্ধিক অরবিন্দ মৃধা।
বক্তারা বলেন, জাতির ৫জন শ্রেষ্ঠ কবি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, ডি এল রায়, অতুল প্রসাদ ও রজনী কান্ত সেনের জীবনী ও আদর্শ অনুসরণ করে আমাদের নতুর প্রজন্মদের এগিয়ে আসতে হবে এবং দেশ ও জাতির কল্যাণে আত্মনিয়োগ করতে হবে তবেই আমাদের সন্তানেরা সোনার মানুষ হয়ে গড়ে উঠবে।
পরে এস এম হুসাইন বিল্লাহ ও সেলিম মাহবুবের নির্দেশনায় ত্রিকাল সাংস্কৃতিক গোষ্ঠী ও বিজয়-৭১ এর শিল্পীরা আবৃত্তি, নৃত্য ও সঙ্গীত পরিবেশন করেন।
উল্লেখ্য, দু’দিন ব্যাপী উৎসবের শেষ দিন আজ বৃহস্পতিবার খুলনার আযম খান সরকারি কমার্স কলেজের মোস্তাফিজুর রহমান মিলনায়তনে বিকেল সাড়ে ৫টায় শুরু হবে।
অনলাইন বিভাগীয় সম্পাদক- আলি আবরার , প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত