By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: নগরীতে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > নগরীতে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

নগরীতে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

Last updated: 2023/05/20 at 5:40 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

জন্মভূমি রিপোর্ট : নগরীতে দুর্বৃত্তের ছোড়া গুলিতে শাওন ওরফে ট্যাংকি শাওন নামে এক যুবক গুরুতর আহত হয়েছে। শুক্রবার সন্ধ্যা পৌণে ৭টায় নগরীর রায়ের মহল এলাকায় এ ঘটনাটি ঘটে। শাওন ১নং রোড বয়রা এলাকার বাসিন্দা জনৈক শাহাজাহানের ছেলে। বর্তমানে তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এলাকাবাসি সূত্রে জানা গেছে, রায়েরমহল আজিজের মোড়ে জনৈক শিপনের মোড়ে আড্ডা দিচ্ছিলেন শাওন। এ সময়ে ৪টি মোটরসাইকেলযোগে ৭ জন অজ্ঞাতনাম মুখোশধারী দুর্বৃত্ত শাওনকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছুড়তে থাকে। এ সময়ে একটি গুলি তার ডান পায়ের হাটুর ওপর বিদ্ধ হয়। স্থানীয়রা এগিয়ে এলে মুখোশধারী দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার স্থানীয়রা চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে।

সোনাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো: মমতাজুল হক বলেন, আজিজের মোড়ে শাওন নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। খবর জেনে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। তবে কি কারণে তার ওপর গুলি বর্ষণ করেছেন সন্ত্রাসীরা তা সঠিক করে বলতে পারেননি।

স্থানীয় সূত্রে জানা যায়, এর আগেও শাওনের ওপর হামলা হয়েছিল। সেবার গুলি করতে এসে অস্ত্রসহ সন্ত্রাসী পুলিশের হাতে গ্রেপ্তার হয়।

সেবারের হামলা রাজনৈতিক কারণে হয়েছিল বলে পুলিশের একটি সূত্র জানায়। এলাকায় আধিপত্য বিস্তার ও মাদক ব্যবসাকে কেন্দ্র করে শুক্রবার তার ওপর হামলা হয়। তবে তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষ ব্যবস্থা নেওয়া হবে।

সিনিয়র করেস্পন্ডেন্ট May 20, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article যশোরে বিএনপি ও অঙ্গ সংগঠনের ১১জন নেতাকর্মীকে আটক
Next Article গণতন্ত্রকে রক্ষা করতে জোটবদ্ধ সরকার গঠনের পাঁয়তারা রুখে দিতে হবে : ইনু
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরার মিঠাপানির শুঁটকি রপ্তানি হচ্ছে ভারতে

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

আফগানিস্তানে পাকিস্তানের ‘অপারেশন গজব লিল-হক’, নিহত ২৭৪

By সিনিয়র করেস্পন্ডেন্ট 7 hours ago
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

ইরানে হামলার প্রস্তুতি, ইসরায়েল উপকূলে বিশ্বের বৃহত্তম রণতরী

By সিনিয়র করেস্পন্ডেন্ট 7 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরার মিঠাপানির শুঁটকি রপ্তানি হচ্ছে ভারতে

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

আফগানিস্তানে পাকিস্তানের ‘অপারেশন গজব লিল-হক’, নিহত ২৭৪

By সিনিয়র করেস্পন্ডেন্ট 7 hours ago
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

ইরানে হামলার প্রস্তুতি, ইসরায়েল উপকূলে বিশ্বের বৃহত্তম রণতরী

By সিনিয়র করেস্পন্ডেন্ট 7 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?