
জন্মভূমি রিপোর্ট : খুলনা মহানগরীর ২৬নং ওয়ার্ডের বানরগাতী কাশেমাবাদ মসজিদ লেনের বাসিন্দা শেখ আহমেদ ইমতিয়াজ সিয়াম (৩১) নামের এক যুবক বাথরুমের ভেন্টিলিটারের গ্রিলের সাথে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। সে দু’সন্তানের জনক। পারিবারিক কারণে এ ঘটনা। সোনাডাঙ্গা থানা পলিশ শুক্রবার সকালে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে।
পুলিশ জানিয়েছে, ১৭/৩ বানরগাতী কাশেমাবাদ মসজিদ লেনের বাসিন্দা সাবেক সেনা কর্মর্কতা শেখ কাওছার আহম্মদের পুত্র শেখ আহমেদ ইমতিয়াজ সিয়াম একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত রয়েছে। পরিবারের সকলে বাসভবনের দোতলায় একত্রে বসবাস করে। বৃহস্পতিবার রাতে বাসায় এসে বাড়ির নীচতলায় মোটর সাইকেল রাখা নিয়ে এক ভাড়াটিয়ার সাথে বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে। এক র্পযায়ে এনিয়ে তার পিতার সাথে ঝগড়া হয়।
তার স্ত্রী রাজিয়া খাতুন জানান, রাত দু’টার দিকে স্বামী ল্যাপটপ চালাচ্ছিলেন এমতাবস্থায় সে ঘুমিয়ে পড়েন। ভোর রাতে আনুমানিক সাড়ে ৪টায় স্ত্রীর ঘুম ভাঙ্গলে দেখে পাশে স্বামী ইমতিয়াজ নেই। তাকে খোঁজতে থাকে। খুঁজে না পেয়ে বাথরুমের দরজার সামনে অনেক ডাকাডাকি করে। দরজা না খুললে এবং কোন সাড়া শব্দ না পেয়ে তার শশুর শেখ কাওছার আহম্মেদকে ঘটনা জানায়। সেও ডাকাডাকি করলে কোন সাড়া না দিলে দরজা ভেঙ্গে দেখে বাথরুমের ভেন্টিলিটারের গ্রিলের সাথে গলায় ওড়না পেঁেচয়ে ঝুলে রয়েছে। সকালে সোনাডাঙ্গা থানা পুলিশ এসে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেন।
এলাকাবাসী জানান, প্রায়ই পিতা-পুত্র ও স্ত্রীর সাথে ঝগড়া হতো। এঘটনায় সোনাডাঙ্গা থানায় একটি অপমৃত মামলা হয়েছে। যার নং ১৮।