
জন্মভূমি রিপোর্ট : খুলনা মেট্টোপলিটন পুলিশের খালিশপুর থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ১ মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ১শ’ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত বিক্রেতা মোঃ মনিরুল ইসলাম(৩২)। সে খালিশপুর থানার পিপলস টিনশেড কলোনীর মোঃ আঃ আজিজের পুত্র।
কেএমপি সূত্র জানায়, গত শনিবার (৩ জুন) রাত পৌঁণে ৮টায় খালিশপুর থানা পুলিশের একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। অভিযানে খালিশপুর থানার রূপসা ৮০০ মেগাওয়াট কম্বাইনড সাইকেল পাওয়ার প্লান্ট প্রোজেক্টের সামনে
হতে মনিরুল ইসলাম নামে মাদক কারবারিকে ১শ’ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে। এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে খালিশপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১টি মামলা রুজু করা হয়েছে।