জন্মভূমি রিপোর্ট : গোয়েন্দা পুলিশ নগরীর বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ১০ জুয়াড়িকে গ্রেফতার করেছে। এ সময় এদের কাছ থেকে ৭৫ হাজার ৬শ’ টাকা ও তাস উদ্ধার করা হয়।
সূত্র জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার দিনগত রাত সাড়ে ১১টায় মুন্সিপাড়া ৩য় গলির বাসিন্দা মোঃ ফারুক হোসেন সাচ্চুর বাড়ির উত্তর পাশের টিনের ঘরের রুমের মধ্যে হতে মোঃ বাবুল হাওলাদার, মোঃ জিয়াউল ইসলাম, মোঃ রায়হান গাজী, মোঃ শহিদ শেখ, মোঃ শেখ মাসুম, মোঃ মোমরেজ সরদার, মোঃ ফারুক চৌধুরী, মোঃ শেখ শহিদুল ইসলাম লিটু, মোঃ কামরুজ্জামান এবং মোঃ মাজিদুল ইসলামকে গ্রেফতার করে। এ সময় এদের কাছ থেকে ৭৫ হাজার ৬শ’ টাকা ও ৩ সেট তাস উদ্ধার করা হয়।
এ ঘটনায় খুলনা সদর থানায় মামলা হয়েছে।
অনলাইন বিভাগীয় সম্পাদক- আলি আবরার , প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত