
বিজ্ঞপ্তি : মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভা আজ মঙ্গলবার। বর্ধিত সভায় মহানগর আওয়ামী লীগ নেতৃবৃন্দ, থানা, ওয়ার্ড ও মহানগর পর্যায়ের সকল সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নব-নির্বাচিত দলীয় সকল কাউন্সিলরকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিশেষ আহবান জানিয়েছেন মহানগর আওয়ামী লীগ সভাপতি তালুকদার আব্দুল খালেক এবং মহানগর সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা।