
বিজ্ঞপ্তি : মহানগর শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো: মোতালেব মিয়া ও তার সহধর্মিনী অসুস্থ হয়ে চিকিৎসাধীন আছেন। তাদের সুস্থতা ও দীর্ঘায়ু জীবন কামনা করে আজ বাদ-মাগরিব সংগঠনের কার্যালয়ে মহানগর শ্রমিক লীগের উদ্যোগে এক দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ এমদাদুল হক, সাধারণ সম্পাদক রনজিত কুমার ঘোষ, কাউন্সিলর জাকির হোসেন বিপ্লব, মল্লিক নওশের আলী, কাজী আব্দুল ওহাব, আব্দুর রহিম খান, মোল্যা আজাদ আলী, কিংকর সাহা, মো: আলমগীর মল্লিক, মোঃ শরিফুল ইসলাম, মো: আজিম উদ্দিন, প্রশান্ত কুমার ঘোষ, খোকন শীল কুটি, মানু সাহা, অসিম পাল, শেখ আ: হক’সহ বিভিন্ন প্রমুখ নেতৃবৃন্দ।
অপরদিকে মহানগর যুগ্ম সাধারণ সম্পাদক কাজী আব্দুল ওহাবের আপন বড় ভাই মরহুম কাজী আব্দুস সালামের বিদেহী আত্মার শান্তি কামনা করে মহান সৃষ্টি কর্তার কাছে দোয়া কামনা করা হয়। উক্ত অনুষ্ঠানের দোয়া পরিচালনা করেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহিম খান।