By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: নগর সৌন্দর্যবর্ধনে কেসিসি ও খুবির চুক্তি
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > নগর সৌন্দর্যবর্ধনে কেসিসি ও খুবির চুক্তি
জেলার খবরশীর্ষ খবর/ তাজা খবর

নগর সৌন্দর্যবর্ধনে কেসিসি ও খুবির চুক্তি

Last updated: 2022/06/27 at 12:23 AM
সিনিয়র করেস্পন্ডেন্ট 4 years ago
Share
SHARE

জন্মভূমি রিপোর্ট

‘‘খুলনা সিটি কর্পোরেশনের গুরুত্বপূর্ণ রাস্তা উন্নয়ন ও পুনর্বাসন’’ প্রকল্পের আওতায় মহানগরীর গুরুত্বপূর্ণ ২২টি মোড়ের উন্নয়ন ও সৌন্দর্যবর্ধনের কাজ বাস্তবায়নে কেসিসি এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের আর্কিটেকচার ডিসিপ্লিনের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। রোববার সকালে নগর ভবনের জিআইজেড মিলনায়তনে অনুষ্ঠিত সভায় এ চুক্তি স্বাক্ষরিত হয়।
সিটি মেয়র তালুকদার আব্দুল খালেকের উপস্থিতিতে কেসিসির পক্ষে প্রকল্পের পরিচালক ও তত্ত¡াবধায়ক প্রকৌশলী মশিউজ্জামান খান এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের পক্ষে আর্কিটেকচার ডিসিপ্লিনের ‘‘রিসার্চ এন্ড ডিজাইন কনসালটেন্সি ইউনিট (আরডিসিইউ)’’-এর পরিচালক প্রফেসর ড. খন্দকার মাহফুজ-উদ-দারাইন স্ব-স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
সভায় সিটি মেয়র বলেন, খুলনাকে পরিচ্ছন্ন ও নান্দনিক শহর হিসেবে গড়ে তোলার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। এ কাজের সুফল পেতে নাগরিকদেরও দায়িত্বশীল হতে হবে। মহানগরীর গুরুত্বপূর্ণ এ মোড়গুলি আধুনিকায়ন করা হলে শহরের যানজট নিরসনে সহায়ক হবে বলে তিনি উল্লেখ করেন।
প্রকল্পভুক্ত মোড়গুলি হচ্ছে বঙ্গবন্ধু চত্বর (ময়লাপোতা মোড়), সোনাডাঙ্গা থানার মোড়, খুলনা মেডিকেল কলেজের সামনে, বয়রা বাজার মোড়, বয়রা মহিলা কলেজ মোড়, শিববাড়ি মোড়, বৈকালী মোড়, গোয়ালখালী মোড়, নতুন রাস্তার মোড়, দৌলতপুর মহসিন মোড়, রয়্যাল চত্বর, পিটিআই মোড়, টুটপাড়া কবরখানা মোড়, শান্তিধাম মোড়, পাওয়ার হাউজ মোড়, জোড়াগেট মোড়, নূর অপটিক্যাল মোড়, কেসিসি সুপার মার্কেট মোড়, কোর্ট মোড়, সদর থানার মোড়, পিকচার প্যালেস মোড় ও ডাকবাংলো মোড়। প্রকল্পের আওতায় মোড়সমূহের সম্প্রসারণসহ রোড মার্কিং, জেব্রা ক্রসিং, রাউন্ড এ্যাবাউট, ফোয়ারা/ভাষ্কর্য নির্মাণ ও আধুনিক ট্রাফিক ব্যবস্থাপনা বাস্তবায়ন করা হবে। এ কাজে ব্যয় ধরা হয়েছে ১০ কোটি ৪৬ লক্ষ টাকা।
কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্মসচিব) লস্কার তাজুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সচিব (উপসচিব) মো: আজমুল হক, প্রধান প্রকৌশলী মো: মনজুরুল ইসলাম, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো: আব্দুল আজিজ, খুলনা বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য ডিসিপ্লিনের প্রধান প্রফেসর শেখ সিরাজুল হাকিম, সহযোগী অধ্যাপক শেখ মো: মারূফ হোসাইন ও রুমা আসাদ, সহকারী অধ্যাপক ড. সিফাত সরোয়ার, কেসিসির চীফ প্লানিং অফিসার আবির উল জব্বার, আর্কিটেক্ট রেজবিনা খানম প্রমুখ উপস্থিত ছিলেন।

সিনিয়র করেস্পন্ডেন্ট June 27, 2022
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article সবাই ঠিকভাবে দায়িত্ব পালন করলে দুর্নীতি কমানো সম্ভব : কেসিসি মেয়র
Next Article সব ধরণের নির্যাতন-নিপীড়ন বন্ধ করে দোষীদের বিচারের সম্মুখীন করতে হবে
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আন্তর্জাতিক

ইরানের সেনাবাহিনীর সর্বাধিনায়কের নির্দেশ: শত্রুরা স্থল হামলার চেষ্টা করলে একজনও যেন বাঁচতে না পারে

By Tanvir 5 hours ago
আন্তর্জাতিক

শত্রুদের আত্মসমর্পণ পর্যন্ত যুদ্ধ চলবে, বলল ইরানের সেনাবাহিনী

By Tanvir 5 hours ago
আন্তর্জাতিক

ইরানকে প্রস্তর যুগে ফেরাব, ট্রাম্পের হুমকির পেছনে আছে যে ভয়াবহ নির্মমতা

By Tanvir 6 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

রাত ৮টার মধ্যে দোকান ও শপিংমল বন্ধের সিদ্ধান্ত মালিক সমিতির

By Tanvir 7 hours ago
খুলনামহানগর

নগরীতে শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ড, ৪ পরিবারের লাখ টাকার ক্ষতি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 10 hours ago
খুলনাজেলার খবর

পাইকগাছায় পাট চাষীদের বিনামূল্যে পাট বীজ বিতরণের উদ্বোধনী অনুষ্ঠিত 

By সিনিয়র করেস্পন্ডেন্ট 10 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?