By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: নড়াইলের নেতা মাসুদ হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > নড়াইল > নড়াইলের নেতা মাসুদ হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
নড়াইল

নড়াইলের নেতা মাসুদ হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

Last updated: 2025/11/14 at 4:15 PM
জন্মভূমি ডেস্ক 3 months ago
Share
SHARE
হুমায়ুন কবীর রিন্টু, নড়াইল : নড়াইলের কালিয়া উপজেলার বাবরা-হাচলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাসুদ রানা শেখ (৫০) হত্যা মামলার প্রধান আসামি রহমান খাঁকে (৫২) খুলনা থেকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) গভীর রাতে তাকে গ্রেফতার করা হয়। রহমান খাঁ কালিয়ার শুক্তগ্রামের ছানোয়ার খানের ছেলে।
কালিয়া থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, অভিযান চালিয়ে রহমান খাঁকে খুলনা থেকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া এ মামলার ৩ নম্বর আসামি আসাদুজ্জামান নান্নু খাঁকে (৫৬) আগেই গ্রেফতার করেছে পুলিশ। এ নিয়ে মাসুদ রানা হত্যা মামলার দু’আসামিকে গ্রেফতার করা হলো।
প্রসঙ্গত,গত ২৭ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নড়াইলের বাবরা-হাচলা ইউনিয়নের মান্দার খানের বাড়ির পাশে কবরস্থানের সামনে প্রতিপক্ষের লোকজন মাসুদকে কুপিয়ে ও পিটিয়ে আহত করে। পরদিন সকাল সাড়ে ৯টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মাসুদ মারা যান। মাসুদ শুক্তগ্রামের সবর শেখের ছেলে।
এ ঘটনায় নিহতের ভাই মাসুম শেখ বাদী হয়ে রহমান খাঁসহ ১৪ জনের নাম উল্লেখ করে কালিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন। এছাড়া অজ্ঞাতনামা ৫ জনকে আসামি করা হয়।
জন্মভূমি ডেস্ক November 14, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article আইরিশদের ইনিংস ব্যবধানে হারিয়ে সিরিজে লিড বাংলাদেশের
Next Article সাতক্ষীরা শহরের যানজট এখন জেলার ২২ লক্ষ মানুষের গলার কাঁটা ‌
- Advertisement -
Ad imageAd image
আরো পড়ুন
বরিশাল

মঠবাড়িয়ায় সৌদি প্রবাসীকে কুপিয়ে জখম

By জন্মভূমি ডেস্ক 1 hour ago
সাতক্ষীরা

আওয়ামী লীগের ভোটে, গাজী নজরুল এম পি

By Correspondent 2 hours ago
সাতক্ষীরা

সাতক্ষীরার চার আসনেই জামায়াত জয়ী, হেরেছেন বিএনপির হাবিবও

By জন্মভূমি ডেস্ক 3 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

নড়াইল

নড়াইলে রেল ব্রিজের পাশ থেকে মরদেহ উদ্ধার

By জন্মভূমি ডেস্ক 3 days ago
নড়াইল

নড়াইলে মানবপাচারের অভিযোগে মামলা

By Correspondent 7 days ago
নড়াইল

নড়াইলে চালককে হত্যা করে ভ্যান ছিনতাই

By জন্মভূমি ডেস্ক 1 week ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?