By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: নড়াইলের বিস্তীর্ণ মাঠজুড়ে শুধুই হলুদের সমারোহ
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > নড়াইল > নড়াইলের বিস্তীর্ণ মাঠজুড়ে শুধুই হলুদের সমারোহ
নড়াইলশীর্ষ খবর/ তাজা খবর

নড়াইলের বিস্তীর্ণ মাঠজুড়ে শুধুই হলুদের সমারোহ

Last updated: 2024/01/15 at 3:21 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

মোঃ মোস্তফা কামাল, লোহাগড়া : নড়াইলের তিনটি উপজেলার ফসলের মাঠজুড়ে এখন শুধুই হলুদের সমারোহ। সরিষা ফুলের মৌ মৌ গন্ধ ছড়িয়ে পড়েছে বাতাসে। যতদূর চোখ যায় বিস্তীর্ণ মাঠ জুড়ে শুধু হলুদের সমারোহ। সাম্প্রতিক সময়ে ভোজ্য তেলের মূল্য বৃদ্ধি ও সরিষা তেল স্বাস্থ্যসম্মত হওয়ার কারণে গত কয়েক বছরের তুলনায় এবছর জেলায় সরিষার আবাদ কয়েক গুণ বেড়েছে। আবহাওয়া ভালো থাকায় সরিষার বাম্পার ফলনের সম্ভাবনা দেখছেন এ জেলার কৃষকরা। ইতোমধ্যে সরিষা ক্ষেতে বীজ আসতে শুরু করেছে।

রবিবার (১৪ জানুয়ারি) বিভিন্ন এলাকায় ঘুরে সরিষা আবাদের এমন চিত্রই দেখা গেছে।

লোহাগড়ার উপজেলার করফা গ্রামের কৃষক মো. মনিরুল সিকদার দুই একর জমিতে বারি-১৭ জাতের সরিষা আবাদ করেছেন। বর্তমানে গাছগুলো খুবই ভালো হয়েছে, ভালো ফলনের আশা করছেন তিনি।

উপজেলা কৃষি বিভাগ চলতি মৌসুমে কৃষকদের ১ কেজি সরিষা বীজ, ১০ কেজি এমওপি ও ১০ কেজি সার বিনামূল্যে কৃষকদের মাঝে বিতরণ করেছে।

কালিয়া উপজেলার বাকা গ্রামের কৃষক খলিল শরীফ জানান, এবার তিনি ১ একর ৩৩ শতক জমিতে সরিষা চাষ করেছেন। তবে কালিয়া কৃষি বিভাগ কৃষকদের বিনামূল্যে বিভিন্ন উপকরণ দিয়েছে। সরিষা চাষের জন্য কৃষকদের সকল প্রকার সহযোগিতা ও পরামর্শ দিয়ে থাকেন।

নড়াইল কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক দীপক কুমার রায় বলেন, এ মৌসুমে নড়াইল জেলায় ১২ হাজার ৮৮৮ হেক্টর জমিতে সরিষা চাষাবাদ হয়েছে। এর মধ্যে ৩ হাজার হেক্টর জমিতে রিলে পদ্ধতিতে সরিষা চাষ হয়েছে। গত বছর এ পদ্ধতিতে আবাদ হয়েছিলো দেড় হাজার হেক্টরে। রিলে এবং সাধারণ পদ্ধতি মিলে গত বছরের তুলনায় এ মৌসুমে মোট আবাদ বেড়েছে ৩ হাজার ৬৭৩ হেক্টর জমিতে।

তিনি আরো বলেন, আবহাওয়া অনুকূলে থাকলে সরিষার ফলন ভালো হবে বলে আশা করছেন সবাই। আগামী কয়েক সপ্তাহের মধ্যে কিছু কিছু এলাকায় কৃষক জমি থেকে সরিষা তুলতে পারবে। আমরা প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী প্রতিটি জমি কাজে লাগাতে চাই। ভোজ্য তেলের উৎপাদন বাড়িয়ে আমদানি নির্ভরতা কমাতে চাই। এছাড়া এক ইঞ্চি জমিও যেন অনাবাদী না থাকে, সেই লক্ষে নড়াইল কৃষি বিভাগ কাজ করে যাচ্ছে।

সিনিয়র করেস্পন্ডেন্ট January 15, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article যশোরে শীতজনিত রোগে বাড়ছে শিশু রোগী
Next Article ডুমুরিয়ায় ডেইরী খামারীদের প্রশিক্ষণ
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

নতুন সরকারের বড় চ্যালেঞ্জ উপকূলীয় ১৪ জেলায় টেকসই মজবুত বেড়িবাধ নির্মাণ

By Correspondent 3 minutes ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

জলবায়ু পরিবর্তনে বিপর্যয়ের মুখে উপকূল

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
জেলার খবরযশোরশীর্ষ খবর/ তাজা খবর

যশোর অভয়নগরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫

By সিনিয়র করেস্পন্ডেন্ট 8 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

জলবায়ু পরিবর্তনে বিপর্যয়ের মুখে উপকূল

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
জেলার খবরযশোরশীর্ষ খবর/ তাজা খবর

যশোর অভয়নগরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫

By সিনিয়র করেস্পন্ডেন্ট 8 hours ago
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

পাকিস্তানে আফগানিস্তানের হামলা, সীমান্তে তীব্র সংঘর্ষ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 8 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?