By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: নড়াইলে অপহৃত স্কুল ছাত্র খুলনায় উদ্ধার
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > নড়াইল > নড়াইলে অপহৃত স্কুল ছাত্র খুলনায় উদ্ধার
নড়াইলশীর্ষ খবর/ তাজা খবর

নড়াইলে অপহৃত স্কুল ছাত্র খুলনায় উদ্ধার

Last updated: 2023/06/14 at 7:46 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

হুমায়ুন কবীর রিন্টু , নড়াইল : নড়াইলের কালিয়া উপজেলার বাঐসোনা ইউনিয়নের ডুটকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর অপহৃত ছাত্র প্রগতি বাওয়ালিকে উদ্ধার হয়েছে। মঙ্গলবার (১৩জুন) অপহরণের ২ ঘন্টা পর তাকে খুলনা জেলার তেরখাদা উপজেলার নলিয়ারচর থেকে উদ্ধার করা হয়।
এ ঘটনায় মঙ্গলবার (১৩ জুন) বিকেলে প্রগতি’র পিতা পবিত্র বাওয়ালী অপহরণকারী নলিয়ারচর গ্রামের মামা বাড়িতে থাকা ফরিদা অপরদিকে বুধবার (১৪ জুন) সকাল সাড়ে ১১ টায় ওই স্কুলের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা অপহরণকারীর বিচার দাবিতে বিদ্যালয়ের সামনে ঘন্টাব্যপী মানববন্ধন করে। এ সময় বক্তব্য রাখেন- সহকারী শিক্ষক বিথিকা বর্মন, প্রগতি’র পিতা পবিত্র বাওয়ালী, মাতা দিপিকা বাওয়ালী, ঠাকুরমা তৃপ্তি বাওয়ালী প্রমুখ।
বক্তারা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অপহরণকারীকে বিচারের আওতায় আনার জোর দাবি জানান। অপরদিকে দ্রুত বিদ্যালয়ের বাউন্ডারী নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করেন।
অভিযোগ সূত্রে ও স্থানীয়ভাবে জানা যায়, প্রগতি প্রতিদিনের ন্যায় মঙ্গলবার সকালে উপজেলার ডুটকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এসে সহপাঠীদের সাথে বিদ্যালয়ের মাঠে খেলা করতে থাকে। এ সময় শিপন মোল্যার কাছে প্রগতি’র চাচাত ভাই অভিজিতের একটি উপহার আছে এবং সেটা তার কাছে দিবে বলে প্রগতিকে স্কুল থেকে ফুসলিয়ে নিয়ে যায়। পথিমধ্যে উজেলার নড়াগাতী থানার পদ্মবিলা বাজারের সেলুন ব্যবসায়ী ও ডুটকুড়া গ্রামের ধনঞ্জয় রায়ের ছেলে পলাশ রায়ের সাথেও শিপনের কথা হয়। অপহরণকারী প্রগতিকে নলিয়ারচর গ্রামের নির্জন মাঠে পাটক্ষেতের ভিতরে নিয়ে গলা চেপে ধরে এবং ছুরি বের করে হত্যার চেষ্টা করে। তখন প্রগতি বাওয়ালী তার হাত থেকে ছুটে বাঁচাও বাঁচাও চিৎকার দিয়ে দৌঁড়াতে থাকে। এ সময় পাশের ক্ষেতে নলিয়ারচর গ্রামের পানচাষী কর্ণধার ও নিত্যানন্দ বিশ্বাস চিৎকার শুনে এগিয়ে গিয়ে প্রগতিকে উদ্ধার করে। তখন অপহরণকারী পালিয়ে যায়। প্রগতি’র নিকট বিস্তারিত শুনে তার পরিবারকে খবর দিলে তারা গিয়ে তাকে বাড়ী নিয়ে যায়।
স্থানীয়রা আরো জানান, শিপন মোল্যার বিরুদ্ধে পূর্বেও একটি শিশুকে বলাৎকারের অভিযোগ আছে। তাদের ধারনা প্রগতিকে সে খারাপ উদ্দেশ্যে অপরহণ করে। তার কথা না শোনায় তাকে হত্যার চেষ্টা চালায়।
অপহরণকারী শিপন মোল্যাকে তার ব্যবহৃত (০১৯৭০৭৬৩৩৫২ নম্বরে) মুঠোফোনে একাধিকবার ফোন দিলেও বন্ধ পাওয়া গেছে।
এ বিষয় উপজেলার নড়াগাতী থানার ওসি সুকান্ত সাহা বলেন,‘অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

সিনিয়র করেস্পন্ডেন্ট June 14, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article মহিলাদের সক্ষমতা বৃদ্ধিতে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত
Next Article যশোরে জেলা পরিষদের ১৬ লাখ টাকা মূল্যের গাছ চুরির অভিযোগ
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনা

ফাগুনের দুপুরে হালকা বৃষ্টি: ফসলের উপকারও হবেনা, ক্ষতিও হবে না

By জন্মভূমি ডেস্ক 3 hours ago
কুষ্টিয়া

খোকসায় বারী সরিষা-১৪ মাঠ দিবস ও আলোচনা সভা অনুষ্ঠিত

By জন্মভূমি ডেস্ক 3 hours ago
যশোর

চৌগাছায় ট্রাকের ধাক্কায় বৃদ্ধ নিহত

By জন্মভূমি ডেস্ক 3 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

নড়াইল

নড়াইলে ৫ জন হত্যা ঘটনায় গ্রেফতার ৬

By জন্মভূমি ডেস্ক 3 hours ago
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

মুক্তিপনের দাবীতে বনদস্যুদের হাতে বন্দি রয়েছে অন্তত একশ জেলে

By জন্মভূমি ডেস্ক 6 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সুন্দরবনের উপর বহুমাত্রিক আঘাত, বিপাকে প্রাণীকুল

By জন্মভূমি ডেস্ক 13 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?