By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: নড়াইলে কোরবানির হাটে অতিরিক্ত ইজারা আদায়ে ৪০ হাজার টাকা জরিমানা
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > নড়াইল > নড়াইলে কোরবানির হাটে অতিরিক্ত ইজারা আদায়ে ৪০ হাজার টাকা জরিমানা
নড়াইল

নড়াইলে কোরবানির হাটে অতিরিক্ত ইজারা আদায়ে ৪০ হাজার টাকা জরিমানা

Last updated: 2025/05/31 at 4:15 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 9 months ago
Share
SHARE

ডেস্ক রিপোর্ট : সেনাবাহিনীর সতর্কবার্তা অমান্য করে নড়াইল সদর উপজেলার মাইজপাড়া কোরবানির হাটে (গরু-ছাগল) সরকার নির্ধারিত টাকার বাইরে অতিরিক্ত ইজারা আদায় অব্যাহত রাখায় এস এম শামসুজ্জামান খোকনকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শুক্রবার (৩০ মে) বিকেলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ইজারাদার খোকনকে (৫০) এ জরিমানা করা হয়। এতে জনমনে স্বস্ত্বি ফিরেছে। নড়াইল সদর আর্মিক্যাম্প থেকে সেনাবাহিনীর নিয়মিত টহল দল মাইজপাড়া হাটে নজরদারির সময় দেখতে পায় ইজারাদার খোকন সরকার নির্ধারিত টাকার বাইরে অতিরিক্ত ইজারা আদায় করছেন। খোকন নড়াইল শহরের রূপগঞ্জ এলাকার বাসিন্দা। তিনি গরু প্রতি এক হাজার থেকে এক হাজার ৩০০ টাকা পর্যন্ত আদায় করেন। অথচ সরকারি হার অনুযায়ী গরু প্রতি ইজারা ৬০০ টাকা এবং ছাগল প্রতি ২০০ টাকা নির্ধারিত আছে। গরু-ছাগল ক্রেতা-বিক্রেতারা অভিযোগ করেন, খোকন দীর্ঘদিন ধরে অতিরিক্ত টাকা আদায় করে আসছেন। এ টাকা আদায়ের পর কোনো রশিদ বা প্রমাণপত্রও ক্রেতাদের দেন না তিনি। প্রথমে সেনাবাহিনীর পক্ষ থেকে খোকনকে অবৈধ টাকা আদায় বন্ধ করতে মৌখিকভাবে সতর্ক করা হয়। এরপর সেনাবাহিনীর টহল দল এলাকা ত্যাগ করেন। কিন্তু কিছুক্ষণ পরেই স্থানীয় সূত্রে আবার খবর আসে খোকন আগের মতোই অতিরিক্ত টাকা আদায় করছেন। এ খবর পেয়ে সেনাবাহিনী আবার হাটে গিয়ে অভিযুক্ত খোকনকে আটক করেন। এরপর উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে খোকনকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া তার ইজারা বাতিলের জন্য জেলা প্রশাসক ও উপজেলা প্রশাসন যৌথভাবে কাজ শুরু করেছে। এ ঘটনা শুধু নড়াইলের মাইজপাড়া হাটের ক্ষেত্রে নয়, বরং দেশের অন্য হাটবাজারেও চলমান অনিয়ম ও অব্যবস্থাপনার বিরুদ্ধে শক্তবার্তা বহন করছে। স্থানীয় প্রশাসন ও সেনাবাহিনীর এ ধরণের পদক্ষেপ, জনগণের স্বার্থেই প্রতিষ্ঠা করা হবে বলে জানিয়েছে সেনাবাহিনী।

সিনিয়র করেস্পন্ডেন্ট May 31, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article মোংলা বন্দরের শ্রমিক-কর্মচারীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
Next Article সিসি ক্যামেরার আওতায় আসছে -সাতক্ষীরা যশোর- মহাসড়ক
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
লাইফস্টাইল

বর্ণমালায় একুশ: রঙ বাংলাদেশের বিশেষ আয়োজনে মাতৃভাষা দিবস

By Online Desk 59 minutes ago
লাইফস্টাইল

৫ বছর আগেই কিডনির রোগ ধরা পড়বে একটি মাত্র পরীক্ষায়!

By Online Desk 1 hour ago
লাইফস্টাইল

সারাদিন ক্লান্ত লাগে? নেপথ্যে থাকতে পারে এসব কারণ

By Online Desk 1 hour ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

নড়াইল

নড়াইলে রেল ব্রিজের পাশ থেকে মরদেহ উদ্ধার

By জন্মভূমি ডেস্ক 3 days ago
নড়াইল

নড়াইলে মানবপাচারের অভিযোগে মামলা

By Correspondent 1 week ago
নড়াইল

নড়াইলে চালককে হত্যা করে ভ্যান ছিনতাই

By জন্মভূমি ডেস্ক 1 week ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?