By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: নড়াইলে তীব্র আকার ধারন করেছে মধুমতি নদীর ভাংগন
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > নড়াইল > নড়াইলে তীব্র আকার ধারন করেছে মধুমতি নদীর ভাংগন
নড়াইলশীর্ষ খবর/ তাজা খবর

নড়াইলে তীব্র আকার ধারন করেছে মধুমতি নদীর ভাংগন

Last updated: 2024/07/12 at 4:46 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

হুমায়ুন কবীর রিন্টু, নড়াইল : নড়াইলের মধুমতি রূদ্ররূপ ধারন করেছে। জেলার লোহাগড়া উপজেলার শিয়েরবর ও তেলকাড়া এলাকায় ভাংগন দেখা দিয়েছে। বিশেষ করে লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়নের তেলকাড়া গ্রামে ভাংগন তীব্র আকার ধারন করেছে। সর্বগ্রাসী মধুমতি‘র ভাংগনে বিগত ৫০ বছরে তেলকাড়া এলাকার নদী পাড়ের কয়েক হাজার মানুষ গ্রাম ছাড়তে বাধ্য হয়েছে। সর্বশ^ হারিয়ে তারা পাশর্^বর্তী এলাকায় ঠাই নিয়েছে। আবার অনেকে জন্মভিটা ছেড়ে চলে গিয়েছে বহুদুরে।

বর্ষা মৌসুম শুরু হওয়ার সাথে সাথে মধুমতী নদীতে ভাংগন শুরু হয়েছে। গত কয়েকদিনে ভাংগনের তীব্রতা বৃদ্ধি পেয়েছে। এ এলাকার নদীপাড়ের মানুষেরা চরম আতংকে নির্ঘুম রাত কাটাচ্ছেন । দুশ্চিন্তার যেন শেষ নেই তাদের। কখন যেন তাদের বসতভিটা নদী গর্ভে বিলীন হয়ে যায় ! পরিবার-পরিজন নিয়ে কোথায় যাবেন? তাও জানা নেই।
বিগত ৫০ বছরে সর্বনাশা মধুমতি গ্রাস করেছে হাজার হাজার একর আবাদি জমি। হাজার হাজার পরিবারের ভিটেমাটি, রাস্তা, স্কুল, মসজিদ, মাদ্রাসাসহ সহায় সম্পদ। বারবার ভাংগনের মুখে পড়ে অনেক পরিবার নি:স্ব হয়েছে। ওই এলাকার পাকা রাস্তাসহ বিদ্যুৎ সরবরাহ লাইনের খুঁটি নদীগর্ভে বিলীন হয়ে গেছে।

শুক্রবার (১২ জুলাই) সরেজমিনে তেলকাড়া গ্রামে মধুমতি পাড়ে গিয়ে দেখা যায় ভাংগনের ভয়াবহতা চরম আকার ধারন করেছে। নদীপাড়ের মানুষের দুঃখ-দুর্দশার যেন শেষ নেই! বারবার ভাংগনের মুখে পড়ে অধিকাংশ পরিবার নি:স্ব ও সর্বশান্ত। এ দুর্যোগ মোকাবেলা করার ক্ষমতা হারিয়েছে অনেক পরিবার।
তেলকাড়া গ্রামের হাসমত সিকদার (৭০) বলেন, বারবার প্রশাসনের কর্মকর্তারা ভাংগন রোধের আশ্বাস দিয়েছেন। কিন্তু কোন প্রতিকার হয়নি। বর্ষার শুরুতে এবারও ওই এলাকায় ভাংগনের তীব্রতা বেড়ে গেছে। ভাংগনের মুখে পড়েছে কয়েকশ পরিবার।

তেলকাড়া গ্রামের শরিফা বেগম (৫০) বলেন, তাদের পূর্বপুরুষের ১শ বিঘা জমি নদীগর্ভে বিলীন হয়েছে। অন্যের জমি বর্গাচাষ করে তাদের পরিবারের সকলের জীবন জীবিকা নির্বাহ করতে হয়। এ পর্যন্ত ৩ বার ভাংগনের শিকার হয়েছেন তাদের পরিবার। এবারও ভাংগনের মুখে পড়েছেন। কী করবেন ভেবে কুল পাচ্ছেন না। তিনি এ ভাংগন রোধে নড়াইল-২ আসনের সাংসদ মাশরাফি বিন মোর্তজা এমপি’র সহযোগিতা কামনা করেন।
তেলকাড়া গ্রামের মিজানুর রহমান বলেন, ভাংগনের কবলে পড়ে স্বাধীনতার পর থেকে শতশত পরিবার গ্রাম ছেড়ে চলে অন্যত্র চলে গেছে। অনেক আপনজন গ্রাম ছেড়ে কোথায় যে চলে গেছে-তাদের খোঁজ জানা নেই। তাদের কারো সাথে দেখা হয়েছে। কারো কারো সাথে দীর্ঘকালে আর দেখা হয়নি। সেসব আপনজনেরা কোথায়? কেমন আছে জানা নেই। আর হয়তো এ জীবনে তাদের দেখা মিলবে না।
ভাংগন কবলিত তেলকাড়া গ্রামের হেমায়েত মোল্যা (৪৪), রূপবান বেগম (৪৫), রহিমা বেগম (৩৮) ও সাবেক ইউপি সদস্য মাহাবুর রহমান (৬০) জানান, বারবার ভাংগনের মুখে পড়ে তাদের বাড়ি-ঘর নদীগর্ভে বিলীন হয়ে গেছে । তাদের পুর্বপুরুষেরা ভিটেমাটি ছেড়ে নদীর অপর পারে গোপালগঞ্জ জেলার মধ্যে বসবাস করছে। তাদের এপারের জমি জবরদখল করে রেখেছে অন্যরা। নদী ভাংগনে পুরোপুরি নিঃস্ব হয়ে গেছেন ওই সমস্ত পরিবার। আবারও ভাংগনের মুখে পড়েছে। নদীর কিনারে চলে এসেছে তাদের বসতভিটা। যেভাবে নদী ভাংগন শুরু হয়েছে তাতে করে বসতভিটা কখন যেন নদীগর্ভে বিলীন হয়ে যায়। এবার বসতবাড়ি ভাঙ্গলে আর মাথা গোঁজার ঠাঁই থাকবে না তাদের। তাদের একটাই আকুতি, সরকারের পক্ষ থেকে যেন ভাংগন রোধে দ্রুত ব্যবস্থা নেয়া হয়।
স্থানীয় ইউপি সদস্য নান্টু সিকদার জানান, মধুমতী নদীর ভাংগনে অসংখ্য বসতবাড়ি, আবাদি জমি, স্কুল, মাদরাসা, মসজিদ নদীতে বিলিন হয়েছে। তিনি জানান কয়েক বছর আগে এ ওয়ার্ডে ১ হাজার ৭শ ভোটার ছিল। জনবসতি কমে যাওয়ায় এখন মাত্র ১ হাজার ভোটার আছে। ভাংগন রোধে সরকারের পক্ষ থেকে যদি কোন ধরনের পদক্ষেপ না নেয়া হয়, কয়েক বছরের মধ্যে নদীগর্ভে বিলীন হয়ে যেতে পারে পুরো গ্রাম-জনপদ। তিনি মধুমতী নদীর ভাংগন রোধে জাতীয় সংসদের হুইপ ও নড়াইল – ২ আসনের সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজাসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।
নড়াইল জেলা আওয়ামী লীগের সাধরণ সম্পাদক মো: নিজাম উদ্দিন খান নিলু বলেন, ভাংগন কবলিত এলাকার মানুষ তার সাথে একাধিকবার যোগাযোগ করেছেন। ভাংগন কবলিত এলাকা পরিদর্শন করে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের এ বিষয়ে ব্যবস্থা নেয়ার জন্য অনুরোধ জানিয়েছেন। সেই সাথে ওই এলাকার দলীয় নেতা-কর্মীদের সাধারণ জনগনের পাশে থাকার জন্য নির্দেশনা দিয়েছেন।

এ বিষেয়ে নড়াইল পানি উন্নয়ন বোর্ডের উপ বিভাগীয় প্রকৌশলী মো: শফি উল্লাহ বলেন, নড়াইল সীমানায় মধুমতী নদী ভাংগন কবলিত যে পয়েন্টগুলো রয়েছে, সবগুলো পয়েন্টের ভাঙন রোধে সংসদের হুইপ ও নড়াইল – ২ আসনের সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজা নিরলস ভাবে কাজ করছেন। ইতোমধ্যে প্রকল্প বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট দপ্তরে আবেদন পাঠানো হয়েছে। প্রকল্প অনুমোদন হলে ভাংগন রোধে ওইসব এলাকায় কাজ করা হবে।

নড়াইল পানি উন্নয়ন বোর্ডেও নির্বাহী প্রকৌশলী উজ্জ্বল কুমার সেন বলেন, বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ ও সাংসদ মাশরাফী বিন মোর্তজার প্রচেষ্টায় ইতোমধ্যে লোহাগড়া উপজেলার শালনগর ইউনিয়নের রামকান্তপুর এলাকায় ভাংগন রোধে সংশ্লিষ্ট দপ্তর থেকে প্রকল্প অনুমোদন হয়েছে। অল্প সময়ের মধ্যে ওই এলাকায় কাজ শুরু হবে। তেলকাড়া গ্রামের মধুমতী নদী ভাংগন রোধে আপাতত: কোনো বরাদ্দ নেই। এ কারণে কোনো ধরনের কাজ করা যাচ্ছে না। প্রকল্প অনুমোদনের জন্য সংশ্লিষ্ট দপ্তরে আবেদন করা হয়েছে। প্রকল্প অনুমোদন হলে এবং বরাদ্দ পেলে আগামীতে ওই এলাকায় ভাংগন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

সিনিয়র করেস্পন্ডেন্ট July 12, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article যশোরে প্রতারক চক্রের দুই সদস্য গ্রেফতার: নগদ টাকা উদ্ধার
Next Article যশোরে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় ২জন নিহত: আহত ৭
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আন্তর্জাতিক

বিশ্ববাজারে স্বর্ণ ও রুপার দামে পতন

By সিনিয়র করেস্পন্ডেন্ট 9 minutes ago
জাতীয়

১৩ এপ্রিল ৩ জেলায় সাধারণ ছুটি ঘোষণা করল সরকার

By সিনিয়র করেস্পন্ডেন্ট 11 minutes ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

তারেক রহমানের সভাপতিত্বে নতুন সরকারের প্রথম একনেক সভা চলছে

By সিনিয়র করেস্পন্ডেন্ট 13 minutes ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

তারেক রহমানের সভাপতিত্বে নতুন সরকারের প্রথম একনেক সভা চলছে

By সিনিয়র করেস্পন্ডেন্ট 13 minutes ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরা ‌মাছের ঘেরের বেড়িবাঁধে সবজি চাষে বৈপ্লবিক পরিবর্তন এসেছে

By জন্মভূমি ডেস্ক 7 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবরসর্বশেষ খবর

সরকারি চাকরিতে প্রবেশসীমা ৩২ বছর করে সংসদে বিল পাস

By Janmobhumi Desk 16 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?