By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: নড়াইলে পশু হাটে অতিরিক্ত টাকা আদায়ে ৬ ইজারাদারকে জরিমানা
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > নড়াইল > নড়াইলে পশু হাটে অতিরিক্ত টাকা আদায়ে ৬ ইজারাদারকে জরিমানা
নড়াইল

নড়াইলে পশু হাটে অতিরিক্ত টাকা আদায়ে ৬ ইজারাদারকে জরিমানা

Last updated: 2025/06/04 at 2:57 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 9 months ago
Share
SHARE

ডেস্ক রিপোর্ট : নড়াইল শহর সংলগ্ন মাদরাসা বাজার কোরবানির হাটে সেনাবাহিনী-পুলিশের যৌথ অভিযান পরিচালিত হয়েছে। মঙ্গলবার (৩ জুন) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত্ত এ অভিযান চালানো হয়। পশু বেচাকেনায় সরকার নির্ধারিত মূল্যের বাইরে অতিরিক্ত টাকা আদায়ে ইজারাদার সংশ্লিষ্ট ছয়জনকে ৩৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানে সেনাবাহিনীর একটি টহল দল মাঠ পর্যায়ে নজরদারি চালায় এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট এবিএম মনোয়ারুল আলমের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা করা হয়।
সেনাবাহিনী জানায়, কোরবানির হাটে আসা ক্রেতা-বিক্রেতাদের নিরাপদ ও হয়রানিমুক্ত পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে সেনাবাহিনী প্রাথমিক ভাবে হাট কমিটিকে সতর্ক করে। এছাড়া মাইকিংয়ের মাধ্যমে সচেতনতামূলক বার্তা প্রচার করা হয়। এরপরও অতিরিক্ত টাকা আদায়ের প্রমাণ পাওয়ায় ছয়জনকে আটক করে ৩৬ হাজার টাকা জরিমানা করা হয়।
এ অভিযানের ফলে ক্রেতা-বিক্রেতাদের মাঝে স্বস্তি এসেছে। সেনাবাহিনীর নিয়মিত টহল ও পর্যবেক্ষণ কার্যক্রম চলমান রয়েছে, যাতে আইনশৃঙ্খলা স্বাভাবিক থাকে এবং এ ধরনের অপরাধ পুনরাবৃত্তি না ঘটে।
সেনাবাহিনী জানায়, ঈদুল আযহা উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জনসাধারণের হয়রানি রোধে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এদিকে, এর আগে গত ৩০ মে বিকেলে ৬০০ টাকার ইজারা ১৩০০ টাকা পর্যন্ত্ত আদায়ের কারণে সদরের মাইজপাড়া হাটের ইজারাদার এস এম শামসুজ্জামান খোকনকে ৪০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। সেনাবাহিনীর সতর্কবার্তা অমান্য করে মাইজপাড়া কোরবানির হাটে (গরু-ছাগল) অতিরিক্ত টাকা আদায় করেন খোকন।

সিনিয়র করেস্পন্ডেন্ট June 4, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article কালীগঞ্জে বিএনপির দু’গ্রুপে সংঘর্ষে দুই ভাই নিহত
Next Article ভেড়ামারায় বিএনপি’র সাবেক সভাপতি ও সম্পাদকসহ ২৩ জনের বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
লাইফস্টাইল

বর্ণমালায় একুশ: রঙ বাংলাদেশের বিশেষ আয়োজনে মাতৃভাষা দিবস

By Online Desk 59 minutes ago
লাইফস্টাইল

৫ বছর আগেই কিডনির রোগ ধরা পড়বে একটি মাত্র পরীক্ষায়!

By Online Desk 1 hour ago
লাইফস্টাইল

সারাদিন ক্লান্ত লাগে? নেপথ্যে থাকতে পারে এসব কারণ

By Online Desk 1 hour ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

নড়াইল

নড়াইলে রেল ব্রিজের পাশ থেকে মরদেহ উদ্ধার

By জন্মভূমি ডেস্ক 3 days ago
নড়াইল

নড়াইলে মানবপাচারের অভিযোগে মামলা

By Correspondent 1 week ago
নড়াইল

নড়াইলে চালককে হত্যা করে ভ্যান ছিনতাই

By জন্মভূমি ডেস্ক 1 week ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?