
হুমায়ুন কবীর রিন্টু , নড়াইল : নড়াইলে পাটের সর্বনিম্ন মূল্য মন প্রতি ৫ হাজার টাকা ধার্য্য ও সরকারি উদ্যোগে পাট ক্রয়ের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। রোববার (২৭ আগষ্ট) সকালে নড়াইল জেলা ও দায়রা জজ আদালত সড়কে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন জাতীয় কৃষক সমিতি নড়াইল জেলা শাখা’র সভাপতি মোঃ নওরোজ মোল্যা। জাতীয় কৃষক সমিতি নড়াইল জেলা শাখা’র সাধারণ সম্পাদক শেখ মোঃ লাকিতুল্লাহ এর পরিচালনায় বক্তব্য দেন নড়াইল-২ আসনের সাবেক সাংসদ ও জেলা ওয়ার্কার্স পার্টীর নেতা শেখ হাফিজুর রহমান, জাতীয় কৃষক সমিতি নড়াইল জেলা শাখা’র নেতা টিক্কা,মনিবাবু প্রমুখ।

