By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: নড়াইলে পুলিশের বিরুদ্ধে নারীকে হয়রানির অভিযোগ
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > নড়াইল > নড়াইলে পুলিশের বিরুদ্ধে নারীকে হয়রানির অভিযোগ
নড়াইলশীর্ষ খবর/ তাজা খবর

নড়াইলে পুলিশের বিরুদ্ধে নারীকে হয়রানির অভিযোগ

Last updated: 2024/01/15 at 8:59 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

হুমায়ুন কবীর রিন্টু , নড়াইল : নড়াইলের লোহাগড়া উপজেলার লাহুড়িয়া পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই দীন ইসলামের বিরুদ্ধে এক নারীকে অশালীন আচরণ ও ভয়ভীতি প্রদর্শন পূর্বক হয়রানির অভিযোগ পাওয়া গেছে। ভূক্তভোগী নারী রেকসনা খানম বিষয়টির প্রতিকার চেয়ে খুলনা রেঞ্জ ডিআইজি ও নড়াইল পুলিশ সুপার বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ দায়েরের বিষয়টি সোমবার (১৫ জানুয়ারি) স্থানীয়ভাবে জানাজানি হলে সাধারণ জনগনের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
অভিযোগে জানা গেছে, উপজেলা লাহুড়িয়া পশ্চিমপাড়ার বাসিন্দা আব্দুল সাত্তার মোল্যার মেয়ে রেকসনা খানমকে তার বাড়ি থেকে গত ৪ জানুয়ারি দুপুরে এএসআই দীন ইসলাম তদন্ত কেন্দ্রে ডেকে নিয়ে যান। লাহুড়িয়া ইউপির ৩নং ওয়ার্ডের নারী সদস্য পারভীন আক্তারকে সাথে নিয়ে রেকসনা তদন্ত কেন্দ্রে যান। তদন্ত কেন্দ্রে যাওয়ার পর নারী সদস্য পারভীন তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোহাম্মদ সেলিমের সাথে কথা বলার সময় এএসআই দীন ইসলাম রেকসনাকে আলাদা ডেকে নিয়ে ধমক দিয়ে বলেন,আপনার স্বামী বিদেশ থাকে। আপনি খুব খারাপ মেয়ে মাানুষ। বিধায় আপনার গতিবিধি লক্ষ্য করছি। ওই মেয়েকে কোন কারণ ছাড়াই ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে হেনেস্তা করতে থাকেন এএসআই দীন ইসলাম। কথাবার্তার একপর্যায়ে ওই এএসআই তাকে অশ্লীল ভাষায় ইঙ্গিতপূর্ণ,কুরুচিকর কথাবার্তা বলেন। তিনি তাকে উদ্দেশ্য করে আরও বলেন,আপনি আমার কথামতো চললে আপনার বিরুদ্ধে যে অভিযোগগুলি আছে,আমি সব মিটিয়ে দেব। এছাড়া আমি আপনার সব ধরনের নিরাপত্তা দিব। আমাকে অভিযোগের সুনির্দিষ্ট কিছু না বলে তিনি বলেন,আমি যা বলি তাই করেন, অন্যথায় বড় ধরনের সমস্যা হবে। বিষয়টি নারী সদস্যকে জানালে তিনি এএসআই দীন ইসলামের সাথে কথা বলতে চাইলে ধমকের সুরে এএসআই বলেন, রেকসনা বেশি বোঝে। এই বলে শাসিয়ে তিনি চলে যান। ঘটনার পর থেকে রেকসনা ও তার পরিবারের সদস্যরা চরম নিরাপত্তাহীনতায় ভূগছেন বলে অভিযোগে উল্লেখ করেছেন।
অভিযোগের বিষয় জানতে চাইলে এএসআই দীন ইসলাম বলেন, রেকসনা নামের ওই নারীকে আমি চিনি না। তার সাথে আমার দেখা কিংবা কথা-বার্তা বা সাক্ষাৎ হয়নি। ওই নারী অভিযোগে যেসব কথা উল্লেখ করেছেন,একজন দায়িত্বশীল হিসেবে আমার পক্ষে ওইসব কথা বলা আদৌ সম্ভব নয়। আমার মান সম্মান ক্ষুন্ন করার জন্য ষড়যন্ত্রমূলকভাবে আমার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে।

সিনিয়র করেস্পন্ডেন্ট January 15, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ঝিকরগাছায় বিদেশি মদসহ আটক ৪
Next Article জলাভূমিতে কমছে শামুকের বিচরণ
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনাসাতক্ষীরা

  সাতক্ষীরার আশাশুনিতে মুদি দোকানে থেকে ৮০০ লিটার পেট্রোল উদ্ধার: ১০ হাজার টাকা জরিমানা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago
খুলনাজেলার খবর

পাইকগাছায় সরকারি জমি উদ্ধার ও শ্মশানঘাটের বিরোধ নিষ্পত্তি করলেন এসিল্যান্ড

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago
জেলার খবরবরিশাল

চরমোনাই’র ঐতিহাসিক মাহফিল শুরু হচ্ছে বুধবার , শনিবার আখেরী মোনাজাত

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

সিইসি সংবিধান লঙ্ঘন ও শপথ ভঙ্গ করেছেন : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

By Tanvir 2 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

এপ্রিলে জ্বালানি তেলের দাম না বাড়ানোর সিদ্ধান্ত

By Tanvir 2 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

সারাদেশে জ্বালানি তেলের মজুত রয়েছে ১ লাখ ৯৩ হাজার টন

By Tanvir 3 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?