By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: নড়াইলে প্রতিবেশীর প্রতারণায় সর্বশ্ব হারিয়ে আদালতে মামলা
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > নড়াইল > নড়াইলে প্রতিবেশীর প্রতারণায় সর্বশ্ব হারিয়ে আদালতে মামলা
নড়াইল

নড়াইলে প্রতিবেশীর প্রতারণায় সর্বশ্ব হারিয়ে আদালতে মামলা

Last updated: 2025/10/04 at 3:28 PM
জন্মভূমি ডেস্ক 6 months ago
Share
SHARE

হুমায়ুন কবীর রিন্টু , নড়াইল : নড়াইলের গ্রাম্য সহজ সরল জাফর শেখ (৬০) প্রতিবেশির প্রতারনায় সর্বশান্ত হয়ে আদালতে মামলা দিয়েছেন। মামলা করে ওই প্রতারক চক্রের অব্যহত হুমকির মুখে চরম অনিশ্চয়তার মধ্যে দিনাতিপাত করছেন। জাফর শেখ’র বাড়ি নড়াইল সদর উপজেলার বিছালী গ্রামে। তার ছেলে শিমুলকে বিদেশ পাঠানোর কথা বলে প্রতিবেশি প্রতারক খায়রুল ইসলাম ও শরিফুল ইসলাম ৫ লাখ টাকা হাতিয়ে নেয়। এরপর শিমুলকে সৌদী আরব পাঠানো হলেও যে প্রতিশ্রুতি দিয়ে তারা টাকা নিয়েছিল, সেই প্রতিশ্রুতি রক্ষা করেনি। তাকে কোন ভালো চাকুরী ও আকামা করে না দেয়ায় তার ভবিষ্যত অন্ধকারে চলে গেছে।
শনিবার (৪ সেপ্টেম্বর) ক্ষতিগ্রস্থ জাফর শেখ জানান বিদেশে ভালো আয়ের আশায় ঘেরের জমি বন্ধক রেখে, মোটরসাইকেল বিক্রি ও সুদে টাকা নিয়ে ৫ লাখ টাকা খরচ করে ছেলে শিমুল (৩০) কে সৌদি আরব পাঠিয়েছিলেন। কিন্তু প্রতিশ্রুতি অনুযায়ী চাকরি না পেয়ে শিমুল এখন পুলিশি ভয়ের কারণে মরুভূমিতে পালিয়ে বেড়াচ্ছে। শিমুলের মা পারভীন বেগম বাদী হয়ে নড়াইল মানবপাচার প্রতিরোধ ট্রাইব্যুনালে মামলা করেছেন। আদালত পিবিআই কে তদন্তের দায়িত্ব এবং আগামী ২২ অক্টোবর প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। জাফর শেখের পরিবার দ্রুত ন্যায়বিচার ও প্রতারকদের শাস্তি দাবি করেছেন। জাফর শেখ ও পারভীন বেগম দম্পতি ছেলে শিমুলকে সৌদী পাঠানোর জন্য প্রতিবেশী প্রবাস ফেরত খাইরুল ইসলাম ও শরিফুল ইসলামের হাতে ৫ লাখ টাকা তুলে দেন। সরকারি স্ট্যাম্পে চুক্তি হয় নির্দিষ্ট কোম্পানিতে আকামা করে মাসিক ১ হাজার ৮শ রিয়াল বেতনে চাকরি দেয়া হবে। অন্যথায় টাকা ফেরত দেয়া হবে। কিন্তু বাস্তবে শিমুলের কোনো চাকরি মেলেনি। এ সমস্যা সমাধানের জন্য একাধিকবার গ্রাম্য শালিস হয়েছে। কিন্তু কোনো ফল হয়নি। উল্টো আসামিরা আরও টাকা দাবি করছে বলে অভিযোগ পরিবারটির। অবশেষে শিমুলের মা পারভীন বেগম বাদী হয়ে নড়াইল মানবপাচার প্রতিরোধ ট্রাইব্যুনালে মামলা করেন। আদালত পিবিআই কে তদন্তের দায়িত্ব এবং আগামী ২২ অক্টোবর প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন ।
শিমুলের পরিবার জানায়, মামলা করার পর থেকে আসামিরা নানা ধরনের হুমকি দিচ্ছে। তবে অভিযুক্ত শরিফুল দাবি করেন, কাজ দেয়া হলেও শিমুল নিজেই পালিয়ে গেছে। তদন্ত কর্মকর্তা এএসআই মহিদুল ইসলাম জানান, তদন্ত চলছে, শেষ হলে বিস্তারিত জানানো হবে।

জন্মভূমি ডেস্ক October 4, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article প্রতিমা নিরঞ্জনের মধ্য দিয়ে পাইকগাছায় দুর্গোৎসব সম্পন্ন
Next Article নড়াইলে সাহিত্য আলোচনা ও নতুন কমিটির পরিচিতি সভা
আরো পড়ুন
খুলনাজেলার খবর

খুলনায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে জামায়াতে ইসলামীর আর্থিক সহায়তা

By Nayon Islam 7 minutes ago
সাতক্ষীরা

সাতক্ষীরায় ‌বেতনা ও মরিচ্চাপ নদী রক্ষায় মানববন্ধন: টিআরএম এর দাবি

By জন্মভূমি ডেস্ক 6 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

উপকূলীয় লবণাক্ততার হাত থেকে রক্ষা পাওয়ার উপায় কি?

By জন্মভূমি ডেস্ক 8 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

নড়াইল

নড়াইলের সরকারি ঘর বরাদ্দে অনিয়ম দুর্নীতির অভিযোগ

By জন্মভূমি ডেস্ক 4 weeks ago
নড়াইল

নড়াইলে খামেনেয়ীর শাহাদাতে গভীর শোক ও সমবেদনা জানিয়ে মানব বন্ধন

By জন্মভূমি ডেস্ক 1 month ago
নড়াইল

নড়াইলে সংখ্যালঘু’র বসতভিটা জবর দখল চেষ্টা

By জন্মভূমি ডেস্ক 1 month ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?