
নড়াইল প্রতিনিধি : নড়াইলে মোশারফ মুন্সি মুসা (৪৫) নামে এক বাস ড্রাইভারকে ছুরিকাঘাত হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যাকান্ডের শিকার মোশারফ মুন্সি মুসা নড়াইল সদর উপজেলার দলজিৎপুর এলাকার শামসুর রহমান মুন্সীর ছেলে। শনিবার (১২ এপ্রিল) সকালে নড়াইল কেন্দ্রিয় বাস টার্মিনাল এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে,শনিবার (১২ এপ্রিল) সকালে বাস ড্রাইভার মুসা বাস টার্মিনালে বসে ছিলেন। পূর্ব শত্রুতার জের ধরে দুর্বৃত্তরা এসে তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে এ হত্যাকান্ডের পর জেলা বাস-মিনিবাস শ্রসিক ইউনিয়নের নেতা কামরুল বিশ্বাসের নেতৃত্বে শ্রমিকরা রাস্তায় নেমে আসে। তারা বিক্ষোভ মিছিল শেষে নড়াইল সদর হাসপাতাল গেটে সমাবেশ করে। এ সময় বক্তব্যে শ্রমিক নেতা কামরুল বিশ্বাস বলেন নড়াইল বাসটার্মিনালে মাদক ব্যবসা ও জুয়ার আসর বসানোর প্রতিবাদ করায় মাদক ব্যবসায়ী সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে ড্রইভার মুসাকে খুন করেছে। তিনি দ: বি: ৩০২ ধারায় খুনিদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান।
নড়াইল সদর থানার ওসি সাজেদুল ইসলাম বলেন, বাস ড্রাইভারকে ছুরিকাঘাত হত্যা ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনুনাগ ব্যাবস্থা গ্রহন করা হচ্ছে।’
অনলাইন বিভাগীয় সম্পাদক- আলি আবরার , প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত