By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: নড়াইলে সরকারি গাছ চুরির অভিযোগে মামলা
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > নড়াইল > নড়াইলে সরকারি গাছ চুরির অভিযোগে মামলা
নড়াইলশীর্ষ খবর/ তাজা খবর

নড়াইলে সরকারি গাছ চুরির অভিযোগে মামলা

Last updated: 2025/01/02 at 3:35 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

হুমায়ুন কবীর রিন্টু , নড়াইল : নড়াইল সদর উপজেলার গোপালপুরে ৪টি সরকারি গাছ প্রকাশ্যে কেটে ২ লাখ টাকা বিক্রির অভিযোগে মামলা হয়েছে। সোমবার রাতে ২ জনকে অভিযুক্ত করে নড়াইল সদর থানায় মামলা করেছেন ভদ্রবিলা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা বেবি রানী রায়।
মামলায় অভিযুক্তরা হলেন নড়াইল সদর উপজেলার দিঘলিয়া গ্রামের মৃত শফিউদ্দিন মোল্যার ছেলে গোলাম রব মোল্যা ও ভদ্রবিলা গ্রামের মোহর শেখের ছেলের লিটন শেখ।
মামলায় উল্লেখ করা হয়েছে, দিঘলিয়া গ্রামের গোলাম রব মোল্যা গত ২৯ ডিসেম্বর ভদ্রবিলা ইউনিয়নের গোপালপুর বাজারের পাশে সরকারি জমির গাছকে নিজের মালিকানা দাবী করে কাটতে থাকেন। এসময় ভদ্রবিলা ইউনিয়নের ৮ নং ওয়ার্ড মেম্বর মাসুম বিল্লাহ সরকারী গাছ কাটতে নিষেধ করেন। নিষেধ উপেক্ষা করে তারা গাছগুলো কেটে ২ লাখ টাকায় বিক্রি করেন।
দীর্ঘদিন ধরে এই গাছগুলোর মালিকানা দাবি করে আসছিলেন দিঘলিয়া গ্রামের রব মোল্যা। এরই সুবাদে রব মোল্যার সাথে ৭৫ হাজার টাকার বিনিময়ে গাছগুলো নেয়ার চুক্তি হয় লিটনের। একপর্যায়ে গত ২৮ ডিসেম্বর গাছগুলো কেটে নেন লিটন শেখ।
ভদ্রবিলা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা বেবি রানী রায় বলেন, গাছগুলো সরকারি জমিতে ছিলো। গোলাম রব ও লিটন শেখ যোগসাজোশে গাছগুলো চুরি করে কেটে বিক্রি করেছেন। গোলাম রব লিটনের কাছে গাছ বিক্রয় চুক্তির কথা স্বীকার করেছেন। তবে লিটনের কাছ থেকে সে কোনো টাকা পায়নি বলে জানিয়েছেন।
এ ব্যাপারে মুঠোফোনে গোলাম রব মোল্যা জানান,গাছগুলো তার জায়গায়। তিনি গাছগুলি ভদ্রবিলার লিটন শেখের কাছে বিক্রি করেছেন বলে জানান।
আরেক অভিযুক্ত লিটন শেখ গাছ কাটার কথা ও ক্রয়ের কথা অস্বিকার করে বলেন,তাকে অহেতুক ফাসানো হচ্ছে।
ভদ্রবিলা ইউনিয়নের ৮ নং ওয়ার্ড মেম্বর মাসুম বিল্লাহ বলেন,সরকারী গাছ কাটার খবর পেয়ে তিনি গিয়ে দেখতে পান লিটন শেখ ইলেকট্রিক করাত দিয়ে গাছ কেটে নিচ্ছে। গাছ কাটতে নিষেধ করলেও লিটন তা শোনেনি। ৪ টি গাছই কেটে নিয়ে গেছে। গাছগুলির বাজার মূল্য ২ লাখ টাকার কম হবে না।
সদর উপজেলা ভূমি অফিস সূত্রে জানা গেছে,সরকেলডাঙ্গা মৌজার খাস খতিয়ানের ১০৬৮ও ১০৭১ নং দাগের জায়গায় ছিলো ৩টি বড় মেহগনি ও একটি বড় দেবদারু গাছ। যা কেটে বিক্রি করা হয়েছে।
সদর উপজেলা ভ’মি কর্মকর্তা(এসি ল্যান্ড) দেবাশীষ অধিকারী বলেন, তিনি ঘটনাস্থলে গিয়ে সত্যতা পেয়ে গাছগুলো উদ্ধারের বলেছেন। কিন্ত তারা গাছ ফেরত দেয়নি। উল্টো সরকারী অফিস ম্যানেজ করে গাছ কাটা হয়েছে বলে বেড়াচ্ছে। সরকারী গাছ লুট করার অপরাধে তাদের বিরূদ্ধে আইনগত ব্যবস্থা নিচ্ছেন বলে জানান।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম বলেন, ”সরকারি গাছ চুরি করে বিক্রির অভিযোগে একটি মামলা হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা ঘটনার তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

সিনিয়র করেস্পন্ডেন্ট January 2, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article পিএসএল ড্রাফটে নাম জমা দিলেন যেসব বাংলাদেশি ক্রিকেটার
Next Article পাইকগাছায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণের উদ্বোধন
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনামহানগর

‎খুলনায় ‘মীম রেস্টুরেন্ট এন্ড কফি হাউজ’-এর শুভ উদ্বোধন

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

বৈশ্বিক সংকট দেশে বড় চাপ তৈরি করছে, বাড়তে পারে পণ্যমূল্য: অর্থমন্ত্রী

By Nayon Islam 7 hours ago
জাতীয়

তেজগাঁওয়ে সড়ক অবরোধ করে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

By Nayon Islam 7 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

বৈশ্বিক সংকট দেশে বড় চাপ তৈরি করছে, বাড়তে পারে পণ্যমূল্য: অর্থমন্ত্রী

By Nayon Islam 7 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

দেশব্যাপী ৬-৫৯ মাস বয়সী শিশুদের টিকা কার্যক্রম শুরু

By সিনিয়র করেস্পন্ডেন্ট 8 hours ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনা এখন মাদক ও অস্ত্র কারবারীদের নিরাপদ রুট

By সিনিয়র করেস্পন্ডেন্ট 8 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?