By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: নড়াইলে সাংবাদিকের পরিবারের উপর হামলা ও প্রান নাশের হুমকি
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > নড়াইল > নড়াইলে সাংবাদিকের পরিবারের উপর হামলা ও প্রান নাশের হুমকি
নড়াইলশীর্ষ খবর/ তাজা খবর

নড়াইলে সাংবাদিকের পরিবারের উপর হামলা ও প্রান নাশের হুমকি

Last updated: 2024/07/12 at 1:34 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

মোঃ মোস্তফা কামাল, লোহাগড়া : নড়াইল সদর উপজেলার চন্ডিবরপুর ইউনিয়নের নিধিখোলা গ্রামের সাংবাদিক আমিনুর রহমানের পরিবারের উপর হামলা ও প্রান নাশের হুমকির অভিযোগ উঠেছে একই গ্রামের শহীদ, শিমুল, ইউসুফ ওরফে কালা ইছু,লিটন ও কাদের সহ ৮/১০ জনের বিরুদ্ধে। বুধবার সকালে সাংবাদিক মোঃ আমিনুর রহমান এর বাড়িতে গিয়ে তার বাবা মা সহ পরিবারের অন্য সদস্যদের অকথ্য ভাষায় গালাগালি করে প্রান নাশের হুমকি দেয় তারা। সাংবাদিক আমিনুর রহমান ওই গ্রামের মোঃ খায়রুল মোল্যার ছেলে। এ ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন সাংবাদিক আমিনুর রহমানের বাবা-মা।

ঘটনার দিন সরেজমিনে গিলে জানা যায়, নড়াইল সদর উপজেলার চন্ডিবরপুর ইউনিয়নে উপনির্বাচনকে ঘিরে ৬জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। এই প্রার্থীদের মধ্যে কেউ একজন ছাগল চোর মন্তব্য করে তাকে ভোট না দেওয়ার অনুরোধ জানিয়ে জনৈক ব্যক্তি তার ব্যক্তিগত ফেসবুকে পোস্ট করে। তারই সুত্র ধরে সৌদি প্রবাসি সাংবাদিক মোঃ আমিনুর রহমান ওই প্রার্থীর নাম জানতে চাওয়ায় একই গ্রামের সহিদ মোল্লার ছেলে সৌদি প্রবাসী মোহাম্মদ মোল্লা ফেসবুক ম্যাসেঞ্জারে সাংবাদিক আমিনুর রহমানকে প্রান নাশের হুমকি সহ অকথ্য ভাষায় গালিগালাজ করে। এরই ধারাবাহিকতায় প্রমানসহ সাংবাদিক আমিনুর রহমান একটি ভিডিও নিউজ প্রকাশ করে। নিউজ প্রকাশ করায় ওই ছাগল চোর প্রার্থীর সমর্থক ও চুরির কাজে সহযোগী মোহাম্মদের বাবা সহিদ,ভাই শিমুল, চাচা ইউসুফ অরফে কালা ইছু,চাচাতো ভাই লিটন ও কাদের সহ ৮/১০ জন দুর্বৃত্ত সাংবাদিক মোঃ আমিনুর রহমান এর বাড়িতে গিয়ে তার বাবা মা সহ পরিবারের অন্য সদস্যদের অকথ্য ভাষায় গালাগালি করে এবং দুই দিনের মধ্যে প্রকাশিত নিউজ ডিলিট করে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে বলে শাসিয়ে আসে।

এবিষয়ে জানতে সাংবাদিরা অভিযুক্তদের বাড়িতে গেলে সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় তারা পরে অভিযুক্ত ইউসুফ ওরফে কালা ইসুর সাথে রাস্তায় দেখা হলে সাংবাদিকরা তার কাছে ঘটনার বিষয় জানতে চাইলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন।

সিনিয়র করেস্পন্ডেন্ট July 12, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article কুষ্টিয়ায় এবি পার্টি জেলা শাখার মতবিনিময়
Next Article ডুমুরিয়ায় বিলুপ্তির পথে চিরচেনা মৃৎশিল্প
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনাজেলার খবর

খুলনায় ভোক্তা-অধিকারের অভিযানঃ জরিমানা ৭৬ হাজার।

By Staff Reporter 4 hours ago
সাতক্ষীরা

স্বাগত মাহে রমজান

By Correspondent 6 hours ago
বাগেরহাট

ফকিরহাটে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

By জন্মভূমি ডেস্ক 8 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

নড়াইল

নড়াইলে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান

By জন্মভূমি ডেস্ক 9 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে ৩ বাহিনী প্রধানের সাক্ষাৎ

By জন্মভূমি ডেস্ক 11 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

আজ থেকে নতুন সময়সূচিতে চলবে অফিস-আদালত ও ব্যাংক

By সিনিয়র করেস্পন্ডেন্ট 14 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?