By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: নড়াইলে সাংবাদিকের স্ত্রীকে বিয়ে, ১২ বছর পর কনস্টেবলের সাজা
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > নড়াইল > নড়াইলে সাংবাদিকের স্ত্রীকে বিয়ে, ১২ বছর পর কনস্টেবলের সাজা
নড়াইলশীর্ষ খবর/ তাজা খবর

নড়াইলে সাংবাদিকের স্ত্রীকে বিয়ে, ১২ বছর পর কনস্টেবলের সাজা

Last updated: 2023/05/13 at 12:09 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

নড়াইল প্রতিনিধি : নড়াইলের এক সাংবাদিকের স্ত্রীকে ভাগিয়ে বিয়ে করার অভিযোগে পুলিশ কনস্টেবল মোঃ রবিউল ইসলাম ও নিপা খানম দম্পতিকে ৩ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ২ মাসের কারাদণ্ড দেওয়া হয়। গত বৃহস্পতিবার বিকেলে নড়াইলের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হেলাল উদ্দিন এ রায় দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের পাবলিক প্রসিকিউটার (পিপি) এড. ইমদাদুল ইসলাম। পুলিশ কনস্টেবল রবিউল ইসলাম বর্তমানে চুয়াডাঙ্গা সদর থানায় কর্মরত রয়েছেন। তার বাড়ি লোহাগড়া উপজেলার সারুলিয়া গ্রামে।

মামলা ও পারিবারিক সূত্রে জানা যায়, ২০০৭ সালে লোহাগড়া উপজেলার মঙ্গলহাটা গ্রামের আকিকুর রহমান ও পাইকমারী গ্রামের নিপা খানমের পারিবারিকভাবে বিয়ে হয়। তাদের একটি কন্যা সন্তান জন্মলাভ করে। কিন্তু ২০১১ সালে আগের প্রেমের সম্পর্কের কারণে নিপা খানম সারুলিয়া গ্রামের পুলিশ কনস্টেবল রবিউল ইসলামের সঙ্গে পালিয়ে চলে যায়। ওই বছরের ২৬ সেপ্টেম্বর নীপা খানম তালাকের নোটিশ পাঠায় তার স্বামীর কাছে। পরে ২৭ অক্টোবর নীপা ও রবিউল বিয়ে করে। পরে দৈনিক প্রতিদিনের কথা পত্রিকার লোহাগড়া উপজেলা প্রতিনিধি আকিকুর রহমান বাদী হয়ে ২০১১ সালের ডিসেম্বর মাসে মামলাটি করেন।

বাদীপক্ষের আইনজীবী এড. ইসরাফিল খবির রাজু বলেন, দীর্ঘ ১২ বছর পর শুনানি শেষে ইদ্দদকালীন সময় ৩ মাস ১০ দিন পার না করে বিয়ে করায় তালাক বৈধ হয়নি বলে আদালত দন্ডবিধি এর ৪৯৪ ধারায় এ রায় দেন। আদালতের এই রায়ে সমাজে একটি সত্য প্রতিষ্ঠিত হলো। অবৈধ তালাকের মাধ্যমে অন্যের স্ত্রীকে বিয়ে করা যে অপরাধ সেটা প্রমাণিত হলো।

সিনিয়র করেস্পন্ডেন্ট May 13, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article নড়াইলে পল্লী চিকিৎসককে কুপিয়ে হত্যা
Next Article জেলা শ্রমিক লীগের শোক
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনাজেলার খবরমহানগর

খুলনা অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নতুন সদস্যদের পরিচিতি সভা অনুষ্ঠিত

By Nayon Islam 2 hours ago
জাতীয়

সিঙ্গাপুরে দক্ষ জনশক্তি রফতানির নতুন সম্ভাবনা

By Nayon Islam 2 hours ago
জেলার খবরমাগুরা

ব্যবসায়ীকে হত্যার হুমকি, ওসির বিরুদ্ধে পুলিশ সদর দফতরে অভিযোগ

By Nayon Islam 3 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

আন্তর্জাতিকসর্বশেষ খবরসাহিত্য

অনিশ্চয়তার মুখে ‘যুদ্ধবিরতি’, ফের হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

By Nayon Islam 3 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

জলবায়ু পরিবর্তনে চ্যালেঞ্জের মুখে উপকূলের মানুষ ,বাড়ছে বেকারত্ব

By জন্মভূমি ডেস্ক 7 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সুন্দরবন ভ্রমণে আগ্রহ বাড়ছে পর্যটকদের

By জন্মভূমি ডেস্ক 1 day ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?