By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: নড়াইল জেলা আওয়ামী লীগের সভাপতি সুবাস কারাগারে
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > নড়াইল > নড়াইল জেলা আওয়ামী লীগের সভাপতি সুবাস কারাগারে
নড়াইল

নড়াইল জেলা আওয়ামী লীগের সভাপতি সুবাস কারাগারে

Last updated: 2024/11/21 at 2:44 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

হুমায়ুন কবীর রিন্টু , নড়াইল : নড়াইলে বৈষম্য বিরোধি আন্দোলনে ছাত্র-জনতার উপর গুলি বর্ষন ও অতর্কিত হামলার ঘটনার মামলায় জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট সুবাস চন্দ্র বোসকে জেলা হাজতে প্রেরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকাল ১১ টার দিকে তিনি নড়াইল চীফ জুডিসিয়াল আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিজ্ঞ আদালত জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরনের নির্দেশ দেন।
প্রসঙ্গত: গত ৫ আগষ্ট বৈষম্য বিরোধি আন্দোলনের ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল নড়াইল শহরের পুরাতন ফেরিঘাট ব্রীজের উপর উঠলে পূর্ব পরিকল্পিত ভাবে ওই মিছিলে গুলি বর্ষন সহ ইট পাটকেল নিক্ষেপ ও দেশিয় অস্ত্র নিয়ে হামলা করা হয়। হামলায় বিপুল সংখ্যক বিএনপি নেতা-কর্মীরা আহত হন।
এ ঘটনায় নড়াইল সদর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোজাহিদুর রহমান পলাশ বাদি হয়ে নড়াইল-২ আসনের সাবেক সাংসদ মাশরাফি বিন মোর্তজা, তার পিতা গোলাম মোর্তজা স্বপন, জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহ ৯০ জনের নাম উল্লেখে এবং অজ্ঞাত ৪০০/৫০০ জনের মামলা হয়। জিআর মামলা নং ২১৬/২৪।
এ মামলায় জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস উচ্চ আদালতে জামিনের আবেদন করেন। আদালত জামিন শুনানী শেষে ৪ সপ্তাহের মধ্যে নিম্ন আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন।
সে হিসেবে বৃহস্পতিবার আদালতে হাজির হয়ে তিনি জামিন আবেদন করেন। বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মো: হাদিউজ্জামান তার জামিন আবেদন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেন। নড়াইল দায়রা আদালতের অতিরিক্ত পিপি এ্যাডভোকেট হাফিজুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি’র জামিন আবেদন না মঞ্জুর হওয়া প্রসঙ্গে বলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি সুবাস চন্দ্র বোসকে আদালত জেল হাজতে প্রেরনের নির্দেশ দিয়েছেন। আশা করি তার অপকর্মের সুষ্ঠু বিচারে তিনি দন্ডিত হবেন। বিজ্ঞ দায়রা আদালতের পিপি এ্যাডভোকেট আব্দুল হক বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালে জেলা আওয়ামী লীগের সভাপতি সুবাস চন্দ্র বোস নানাভাবে বিএনপি নেতা-কর্মীদের অত্যাচার নির্যাতন করেছেন। তিনি প্রকাশ্যে মিছিলে নেতৃত্ব দিয়ে বৈষম্য বিরোধি আন্দোলনে হামলা করিয়েছেন। তার জামিন না মঞ্জুর হয়েছে। এতে তিনি সন্তোষ প্রকাশ করে বলেন, প্রচলিত আইনে তার বিচার প্রক্রিয়া শেষ হবে।
এ সময় আদালত চত্বরে ভিড় করা বিক্ষুব্ধ বিএনপি নেতা-কর্মীরা আসামী চন্দ্র বোসকে হাতকড়া পরিয়ে একজন অপরাধির ন্যায় আদালত হতে কারাগারে নেয়ার দাবি জানিয়ে বিক্ষোভ করেন।

সিনিয়র করেস্পন্ডেন্ট November 21, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ব্যারিস্টার সুমনকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ, ২ দিনের রিমান্ড মঞ্জুর
Next Article আগামী নির্বাচনের সময় জানালেন উপদেষ্টা সাখাওয়াত
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
অর্থনীতি

লোকসানে ১৭ ব্যাংক, অর্ধেকে নেমেছে সিএসআর

By Janmobhumi Desk 8 hours ago
অর্থনীতি

নগদ লেনদেনে নির্ভরতা কমাতে কার্ড লেনদেনে প্রণোদনা চান ব্যবসায়ীরা

By Janmobhumi Desk 8 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবরসর্বশেষ খবর

সরকারি চাকরিতে প্রবেশসীমা ৩২ বছর করে সংসদে বিল পাস

By Janmobhumi Desk 8 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

নড়াইল

নড়াইলের সরকারি ঘর বরাদ্দে অনিয়ম দুর্নীতির অভিযোগ

By জন্মভূমি ডেস্ক 4 weeks ago
নড়াইল

নড়াইলে খামেনেয়ীর শাহাদাতে গভীর শোক ও সমবেদনা জানিয়ে মানব বন্ধন

By জন্মভূমি ডেস্ক 1 month ago
নড়াইল

নড়াইলে সংখ্যালঘু’র বসতভিটা জবর দখল চেষ্টা

By জন্মভূমি ডেস্ক 1 month ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?