
লোহাগড়া প্রতিনিধি : আগামী জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-(লোহাগড়া)-২ আসনের সংসদ সদস্য প্রার্থী শামীম আরা পারভীন (লিচু) ঈদ-উল-আযহা পরবর্তী সপ্তাহব্যাপী লোহাগড়া উপজেলাসহ নড়াইল সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে গণসংযোগ করেছেন।
সূত্র জানায়, শামীম আরা পারভীন (লিচু) খুলনা মহানগর মহিলা জাতীয় পার্টির(জেপি) সভাপতি ও কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য। তিনি লোহাগড়া উপজেলার রাজুপুর গ্রামের শেখ পরিবারের মেয়ে। তিনি গণসংযোগের পাশাপাশি লিফলেট বিতরণ করেন। গণসংযোগকালে তিনি বিভিন্ন শ্রেণিপেশার মানুষের সাথে কুশল বিনিময় করেন।
বৃহস্পতিবার শামীম আরা পারভীন (লিচু) বলেন, জাতীয় পার্টির উপর সাধারণ মানুষের আস্থা রয়েছে। লোহাগড়ার নলদী. মিঠাপুর, রামপুর, রাজুপুর, লক্ষীপাশা ও নড়াইল পৌর এলাকার বিভিন্ন গ্রামের মানুষের সাথে কথা বলেছি। এলাকার উন্নয়নে কাজ করতে চাই। উল্লেখ্য, তিনি নারী উন্নয়ন মূলক কর্মকান্ডের সাথে সম্পৃক্ত। গণসংযোগকালে দলীয় নেতা-কর্মী ও সমর্থকরা সাথে ছিলেন।