By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: নড়াইল-২ আসনে আ.লীগের মনোনয়ন কিনলেন প্রকৌশলী আব্দুল্লাহ
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > নড়াইল > নড়াইল-২ আসনে আ.লীগের মনোনয়ন কিনলেন প্রকৌশলী আব্দুল্লাহ
নড়াইলশীর্ষ খবর/ তাজা খবর

নড়াইল-২ আসনে আ.লীগের মনোনয়ন কিনলেন প্রকৌশলী আব্দুল্লাহ

Last updated: 2023/11/21 at 3:58 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল -২ আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে দলীয় মনোনয়ন ফরম কিনেছেন নড়াইল জেলা আ.লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক বুয়েট প্রকৌশলী লেঃ কমান্ডার (অবঃ) এম এ আব্দুল্লাহ।
শনিবার (১৮ নভেম্বর) দুপুর ১২ টার দিকে ২৩ বঙ্গবন্ধু এভিনিউ’র আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে দলীয় বিপুল পরিমান নেতাকর্মী সমর্থকদের সাথে নিয়ে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
খুলনা বিভাগের মনোনয়ন ফরম বিক্রির দায়িত্বে থাকা আওয়ামী লীগ নেতা শফিকুল ইসলাম শফিক বিষয়টি নিশ্চিত করেছেন।
আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে এম এ আব্দুল্লাহর মনোনয়ন ফরম সংগ্রহককালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা দিঘলিয়া নবগঙ্গা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোশারফ হোসেন মোল্লা, মুন্সী শরিফুল ইসলাম, লোহাগড়া উপজেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি ও সাবেক কমিশনার মুজাম খাঁন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম, যুবলীগ নেতা মোঃ মাসুদুর রহমান, লোহাগড়া পুজা উদযাপন পর্ষদের সাধারণ সম্পাদক গৌতম দেওয়ান, হাসান বিশ্বাস, বাদশা কাজী, আখি জামানসহ দলের বিভিন্ন স্তরের বিপুল পরিমাণ নেতা-কর্মী ও সমর্থকরা।
নড়াইল জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এম এ আব্দুল্লাহ বলেন, আমার নির্বাচনী এলাকা নড়াইল- ২ আসনে সবসময় দলীয় নেতাকর্মী সহ সাধারণ মানুষের পাশে আছি। দল ঘোষিত প্রতিটি কর্মকাণ্ডে অংশগ্রহণ করে আওয়ামী লীগ সহ অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোকে শক্তিশালী করেছি। ঈদ পুজা ছাড়াও বিভিন্ন ধর্মীয় উৎসবে নির্বাচনী এলাকার অসহায় মানুষ সহ দলীয় নেতা কর্মীদের মাঝে উপহার সামগ্রী দিয়ে আসছি। লোহাগাড়া উপজেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি ও সাবেক কমিশনার মোজাম খান ও যুবলীগ নেতা মোঃ মাসুদুর রহমানসহ তৃণমূলের নেতাকর্মীরা বলেন, বুয়েট প্রকৌশলী লেঃ কমান্ডার (অবঃ) এম এ আব্দুল্লাহ অত্যন্ত মেধাবী, বিনয়ী ও পরিশ্রমী, দলের প্রতি শতভাগ নিবেদিত একজন ব্যক্তি। এলাকায় জ্ঞানের আলো সকলের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য তার বাবা প্রয়াত শিক্ষক মোয়াজ্জেম হোসেন (বিজু স্যার) এর নামে মোয়াজ্জেম হোসেন শিক্ষা বৃত্তি ট্রাস্ট ও একটি লাইব্রেরী প্রতিষ্ঠা করেছেন এই লাইব্রেরী ও শিক্ষাবৃত্তি ট্রাস্ট থেকে প্রতিবছর নড়াইলের মেধাবী শিক্ষার্থীদের সহযোগিতা করে শিক্ষাক্ষেত্রে ব্যাপক ভূমিকা রেখেছেন।
তিনি নড়াইল -২ আসনের বিভিন্ন এলাকায় খেলাধুলার আয়োজনসহ মসজিদ, মাদ্রাসা, মন্দির ছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে দীর্ঘদিন ধরে অবদান রেখে চলেছেন এম এ আব্দুল্লাহ। এ আসনে (নড়াইল -২) এম এ আব্দুল্লাহ দলীয় মনোনয়ন পেলে এলাকার আরো উন্নয়ন হবে এবং দল সুসংঘটিত ও শক্তিশালী হবে বলে মনে করছেন স্থানীয়রা। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন কর্মকান্ড আরো এগিয়ে যাবে এবং প্রতিটি এলাকার মানুষ উন্নয়নের সুফল পাবে।
তিনি নড়াইল -২ আসনের সর্ব শ্রেণীর মানুষের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন ।

সিনিয়র করেস্পন্ডেন্ট November 21, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article অগ্নিসন্ত্রাসের মাধ্যমে কিছুই অর্জন করা যায় না : প্রধানমন্ত্রী
Next Article রামপালে চোরাই গরুসহ আটক ৩
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
অর্থনীতি

লোকসানে ১৭ ব্যাংক, অর্ধেকে নেমেছে সিএসআর

By Janmobhumi Desk 7 hours ago
অর্থনীতি

নগদ লেনদেনে নির্ভরতা কমাতে কার্ড লেনদেনে প্রণোদনা চান ব্যবসায়ীরা

By Janmobhumi Desk 7 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবরসর্বশেষ খবর

সরকারি চাকরিতে প্রবেশসীমা ৩২ বছর করে সংসদে বিল পাস

By Janmobhumi Desk 7 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবরসর্বশেষ খবর

সরকারি চাকরিতে প্রবেশসীমা ৩২ বছর করে সংসদে বিল পাস

By Janmobhumi Desk 7 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

২৪ ঘণ্টায় হামে ১০ জনের মৃত্যু, আক্রান্ত ৯৭৪ : স্বাস্থ্য অধিদপ্তর

By Janmobhumi Desk 7 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

সংবিধান সংস্কার নয়, সংশোধন হবে : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

By Tanvir 7 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?