By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: নড়াইল -২ আসনে মাশরাফি বিন মর্তুজার গনসংযোগ
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > নড়াইল > নড়াইল -২ আসনে মাশরাফি বিন মর্তুজার গনসংযোগ
নড়াইলশীর্ষ খবর/ তাজা খবর

নড়াইল -২ আসনে মাশরাফি বিন মর্তুজার গনসংযোগ

Last updated: 2024/01/03 at 6:49 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

মোস্তফা কামাল, লোহাগড়া (নড়াইল) : নড়াইল- ২ আসনে আওয়ামী লীগের মনোনীত সাংসদ প্রার্থী আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মাশরাফি বিন মোর্তজা এলাকার উন্নয়নের লক্ষ্যে নৌকা  প্রতীকে ভোট দেওয়ার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বুধবার (৩ জানুয়ারি ) নড়াইলের লোহাগড়া উপজেলার জয়পুর ইউনিয়নের নারান্দিয়া, মরণ মোড়, চাচই, জয়পুর, লোহাগড়া ইউনিয়নের কাউড়িখোলা, কালনা বাজার, লক্ষ্মীপাশা  ইউনিয়নের বাঁকা বেলতলা, ঝিকড়া, নোয়াপাড়া স্কুল মাঠ, বয়রা স্কুল মাঠ, লোহাগড়া পৌরসভার আর এল পাশা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ, লক্ষ্মীপাশা বাউতি পাড়া, এলাকায় গণসংযোগ করেন এবং পথ সভায় বক্তব্য রাখেন । বুধবার (৩ জানুয়ারী ) বিকালে লোহাগড়া পৌরসভার আর এল পাশা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ চত্বরে নড়াইল জেলা আওয়ামী যুব মহিলা লীগের উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হয়।  নড়াইল জেলা আওয়ামী যুব মহিলালীগের সহ-সভাপতি রজিয়া সুলতানা চামেলির সভাপতিত্বে বক্তব্য রাখেন নড়াইল জেলা আওয়ামী যুব মহিলালীগের সভাপতি সঞ্চিতা হক রিক্তা, নড়াইল জেলা যুব মহিলা লীগের সহ-সভাপতি রজিয়া সুলতানা চামেলী, লোহাগড়া পৌরসভার সাবেক মেয়র ও লোহাগড়া যুবলীগের সভাপতি  আশরাফুল আলমসহ স্থানীয় নেতৃবৃন্দ। এসময় মাশরাফি বিন মোর্তজা বলেন, নড়াইল জেলা একটি সম্ভাবনাময়ী জেলা, শিক্ষিত তরুণ যুবকরা পড়ালেখা শেষ করে চাকরির পিছনে না ঘুরে উদ্যোক্তা হয়ে স্বাবলম্বী হতে হবে। ঘরে বসে একটি কম্পিউটার দিয়ে লক্ষ লক্ষ টাকা আয় করা সম্ভব। আর এসব তরুণ যুব সমাজের জন্য আমি নড়াইলে প্রতিষ্ঠা করেছি নড়াইল আইটি পার্ক সহ ইকোনমিক্স জোন।   আমি আপনাদেরই সন্তান, আপনাদেরই ভাই বন্ধু, আপনাদের সুখে দুখে সব সময় আমি আপনাদের পাশে ছিলাম আছি ভবিষ্যতেও থাকবো। আগামী ৭ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে আমাকে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন। আগামী ৭ তারিখ পর্যন্ত আপনারা আমাকে দেখবেন। ৭ তারিখের পরে আপনাদের দায়িত্ব আমি আবারও কাধে নেব। আপনাদের সকল দাবি দাওয়া আমি পূরণ করার চেষ্টা করেছি এবং ভবিষ্যতেও করব। গত ৫ বছরে নড়াইল ২ এ যে কাজ করেছি ইনশাআল্লাহ আরেকটা সুযোগ পেলে বা আপনারা সুযোগ দিলে বাকি কাজগুলো সঠিক ভাবে করতে পারবো। আগামী ৭ জানুয়ারি সকালে ভোটকেন্দ্রে গিয়ে আপনাদের পছন্দের প্রার্থীকে ভোট দিবেন। নন্দিত ক্রিকেট তারকা মাশরাফি বিন মর্তুজা  আরো বলেন ৭ জানুয়ারির নির্বাচন সুষ্ঠু ও নিরপক্ষ হবে। জয়ের ব্যাপারে আমি  শতভাগ আশাবাদী।

সিনিয়র করেস্পন্ডেন্ট January 3, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ডুমুরিয়ায় আগাম বোরো চাষে নেমেছে চাষিরা
Next Article ফুলতলায় শেখ আকরাম হোসেন এর ঈগল প্রতিকের নির্বাচনী জনসভা
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

মাহে রমজানে করণীয়

By Correspondent 9 hours ago
খুলনামহানগর

সহিংসতা বন্ধ না হলে আরেকটি অভ্যুত্থানের সাক্ষী হতে পারে বাংলাদেশ — গোলাম পরওয়ার

By সিনিয়র করেস্পন্ডেন্ট 10 hours ago
খুলনামহানগর

নির্বাচিত সরকার ও দলের বিরুদ্ধে নানান অপপ্রচারে ব্যস্ত বটবাহিনী ঃ খুলনা বিএনপি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 10 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

সুন্দরবনে দস্যু দমনে দু’একদিনের মধ্যেই মন্ত্রী পরিষদের বৈঠকে কঠোর পদক্ষেপ ঃ ফরিদুল ইসলাম

By সিনিয়র করেস্পন্ডেন্ট 11 hours ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনায় ফিতরা ও যাকাতের নিসাব নির্ধারণ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 11 hours ago
নড়াইল

নড়াইলে আওয়ামী লীগের অফিস খুলে নেতা-কর্মীদের উল্লাস

By জন্মভূমি ডেস্ক 15 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?