By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: নতুন অর্থবছরে রাজস্ব ও উন্নয়ন মিলে ৩১৩ কোটি টাকার বাজেট পাচ্ছে খুবি
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > নতুন অর্থবছরে রাজস্ব ও উন্নয়ন মিলে ৩১৩ কোটি টাকার বাজেট পাচ্ছে খুবি
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

নতুন অর্থবছরে রাজস্ব ও উন্নয়ন মিলে ৩১৩ কোটি টাকার বাজেট পাচ্ছে খুবি

Last updated: 2023/05/24 at 12:08 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

বিজ্ঞপ্তি : আসন্ন নতুন অর্থবছরের (২০২৩-২৪) বাজেটে রাজস্ব, উন্নয়ন ও গবেষণা মিলিয়ে খুলনা বিশ্ববিদ্যালয় ৩১৩ কোটি টাকারও বেশি বরাদ্দ পাচ্ছে। এর মধ্যে রাজস্ব বাজেটে বরাদ্দ করা হয়েছে প্রায় ১৬১ কোটি টাকা। এই বরাদ্দ চলতি অর্থবছরের তুলনায় প্রায় ২৩ কোটি টাকা বেশি। এছাড়া চলমান ভৌত নির্মাণ অবকাঠামোর কাজ বাস্তবায়নে বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় নতুন অর্থবছরের জন্য একশ’ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। নতুন অর্থবছরে গবেষণা খাতেও দেড় কোটি টাকা বরাদ্দ বেড়ে সাড়ে ৫ কোটি টাকায় উন্নীত হচ্ছে। পাবলিক বিশ্ববিদ্যালয়ের জন্য সামগ্রিক বরাদ্দের প্রেক্ষাপটে খুলনা বিশ্ববিদ্যালয়ের এ বরাদ্দ আশাব্যঞ্জক। রাজস্ব বাজেটের  বরাদ্দ বিশ্ববিদ্যালয়ের সাংবাৎসরিক সংশ্লিষ্ট খাতের নানা ব্যয় মেটাতে খরচ হবে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ভিত্তিক এই রাজস্ব, উন্নয়ন ও গবেষণা বাজেটের বরাদ্দ অনুমোদন দিয়েছে। এছাড়া দেশের পাবলিক বিশ্ববিদ্যায়ের মধ্যে খুলনা বিশ্ববিদ্যালয় প্রথম প্রণয়ন করেছে ‘সফট্ অবকাঠামো’ শীর্ষক একটি প্রকল্প। ৪৭ কোটি টাকারও বেশি ব্যয় সাপেক্ষ এ প্রকল্পটি আসন্ন নতুন অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি-এডিপিতে অন্তর্ভুক্ত হচ্ছে বলে জানা গেছে। সবমিলিয়ে আগামী বছর বিশ্ববিদ্যালয়ে ৩১৩ কোটি টাকারও বেশি নানা কার্যক্রম বাস্তবায়িত হবে বলে আশা করা হচ্ছে।

এদিকে খুলনা বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন কমিটির সভায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আবাসন ব্যবস্থার ঘাটতি পূরণে অগ্রাধিকারভিত্তিক উদ্যোগ গ্রহণসহ বেশ কিছু নতুন পরিকল্পনা নেওয়া হয়েছে। শিক্ষার্থীদের আবাসনে কেন্দ্রীয় মসজিদ ও মেডিকেল সেন্টারের পূর্বপাশে অবস্থিত খালি জায়গায় বহুতল বিশিষ্ট নতুন হল নির্মাণ করা হবে। একই সাথে বিদেশি শিক্ষার্থীদের জন্য একটি নতুন ডরমেটরি ভবন নির্মাণ, খানজাহান আলী হলের নতুন উইং উর্ধ্ব ও পার্শ্বমুখী সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া অপরাজিতা ও বঙ্গমাতা হলের মধ্যবর্তী স্থানে নতুন একটি ব্লক নির্মাণের পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। এসব অবকাঠামো নির্মাণ শেষ হলে বিশ্ববিদ্যালয়ের আরও প্রায় দুই হাজার শিক্ষার্থীর আবাসন সুবিধা নিশ্চিত হবে বলে আশা করা হচ্ছে। এবছর শিক্ষার্থীদের জন্য ৫২ সিটের একটি বাস ক্রয়ের উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে এ ক্রয় প্রক্রিয়া শুরু হয়েছে। এর আগের বছর শিক্ষকদের জন্য একটি মিনিকোস্টার ক্রয় করা হয়।

পরিকল্পনা কমিটির সভায় বিশ্ববিদালয়ের চারুকলা স্কুলের জন্য নতুন স্থান ও একাডেমিক ভবন নির্মাণের পরিকল্পনা অন্তর্ভুক্ত করা হয়েছে। চারুকলা স্কুলের এ ভবনে ডিজাইন ল্যাব, এক্সিবিশন ল্যাব ও ড্রইং ল্যাবের সুবিধা অন্তর্ভুক্ত থাকবে। এছাড়া নতুন নতুন উচ্চফলনশীল ফসলের জাত উদ্ভাবন, জীববিজ্ঞান শাখার গুণগত শিক্ষা ও গবেষণার মান বৃদ্ধিতে ২০ কোটি টাকা ব্যয়ে গ্রিন হাউজ ও নেটহাউজ নির্মাণেরও পরিকল্পনা নেওয়া হয়েছে। ইতোমধ্যে ইউজিসি এ ব্যাপারে প্রশাসনিক অনুমোদন দিয়েছে। এ ব্যাপারে ডিপিপি প্রণয়নের কাজ শুরু হয়েছে। এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের আওতায় গল্লামারী আবহাওয়া অফিসের পাশে ১১ লাখ টাকা ব্যয় সাপেক্ষ একটি এ্যানিমেল শেড নির্মাণের কাজ আগামী অর্থবছরে শুরু হবে আশা করা হচ্ছে। নতুন এসব উদ্যোগ ও পরিকল্পনা বাস্তবায়নের জন্য বিশ্ববিদ্যালয়ের মাস্টারপ্লানে অন্তর্ভুক্ত করা ও প্রজেক্টের ওয়ার্ক ডিটেইল নিয়েও প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশেষভাবে উল্লেখ্য যে, বিশ্ববিদ্যালয়ের কোনো উন্নয়ন পরিকল্পনা গ্রহণের ক্ষেত্রে তা প্রথমে পরিকল্পনা ও উন্নয়ন কমিটিতে উপস্থাপন করতে হয়। এই কমিটির সিদ্ধান্ত ও সুপারিশের পর পরিকল্পনা ও উন্নয়ন বিভাগকে ডিপিপি প্রণয়নের নির্দেশনা প্রদান করা হয়। সেই প্রক্রিয়ার অংশ হিসেবে সম্প্রতি পরিকল্পনা ও উন্নয়ন কমিটির ৫৪তম সভায় শিক্ষার্থীদের নতুন আবাসন সুবিধাসহ বিভিন্ন পরিকল্পনা উপস্থাপন করা হয়। এছাড়া বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক রিসার্চ, অটোমেশন, ফেয়ার রিক্রুটমেন্ট কিংবা বাজেট বরাদ্দ সদ্ব্যবহারের ক্ষেত্রে সক্ষমতা ও স্বচ্ছতা প্রমাণ করে খুলনা বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট সকল মহলে নজর কেড়েছে।

সিনিয়র করেস্পন্ডেন্ট May 24, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article পরিবেশকে বাঁচাতে হলে পলিথিন বর্জন করতে হবে : বিভাগীয় কমিশনার
Next Article চিতলমারীর সন্তোষপুর ইউনিয়ন পরিষদের বাজেট ঘোষণা
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আন্তর্জাতিক

ইরানের রেভল্যুশনারি গার্ডের গোয়েন্দা বিভাগের প্রধান নিহত

By Tanvir 56 minutes ago
আন্তর্জাতিক

ইরানে আগ্রাসনের কারণেই ‘জ্বলছে’ পুরো মধ্যপ্রাচ্য: রাশিয়া

By Tanvir 57 minutes ago
আন্তর্জাতিক

‘কলকাতায় হামলা চালাবে পাকিস্তান, প্রধানমন্ত্রী চুপ কেন?’ তোপ মমতার

By Tanvir 58 minutes ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

ইউনূসসহ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে নোটিশ

By Tanvir 1 hour ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

অন্তর্বর্তী সরকারের ৭ অধ্যাদেশ পাস, আলোচনায় ঝুলে গেল ৩টি

By Tanvir 1 hour ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

মাথাপিছু আয় বেড়ে ২৭৬৯ ডলার/ ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলার অর্থনীতির লক্ষ্য : অর্থমন্ত্রী

By Tanvir 2 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?