By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: নতুন কর্মসূচি আসবে, সবাইকে রাজপথে থাকতে হবে: খসরু
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > নতুন কর্মসূচি আসবে, সবাইকে রাজপথে থাকতে হবে: খসরু
জাতীয়রাজনীতিশীর্ষ খবর/ তাজা খবর

নতুন কর্মসূচি আসবে, সবাইকে রাজপথে থাকতে হবে: খসরু

Last updated: 2023/10/03 at 2:05 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : দ্রুত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্তি দিয়ে বিদেশে পাঠানোর দাবি জানিয়ে দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী হুঁশিয়ারি দিয়ে বলেছেন, দেরি হলে সরকারকে উচ্চমূল্য দিয়ে বিদায় নিতে হবে। নতুন কর্মসূচি আসবে জানিয়ে বিএনপির এই নেতা বলেছেন, রাজপথে থেকে ফয়সালা করেই বাড়ি ফিরে যেতে হবে।

আজ মঙ্গলবার (৩ অক্টোবর) বিভাগীয় রোডমার্চে ফরিদপুরের রাজবাড়ীর গোয়ালন্দ মোড়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খসরু বলেন, ‘জাতি আজ একটি ক্লান্তিলগ্নে। হাজার হাজার মানুষকে গুম করা হয়েছে, হত্যা করা হয়েছে। ৪০ লাখের বেশি মামলা দেয়া হয়েছে। জনগণের ভোটাধিকার ছিনিয়ে নেয়া হয়েছে।’

‘অবৈধভাবে ক্ষমতায় চলে গেলে, তবে সেটা ধরে রাখার জন্য একের পর এক অবৈধ কাজ করতে হয়। এজন্যই মিথ্যা মামলা দেয়া হচ্ছে, জেলে পাঠানো হচ্ছে, খালেদা জিয়াকে আটকে রাখা হয়েছে। কারণ তারা জানে, যদি খালেদা জিয়া বাহিরে থাকে তবে তাদের ক্ষমতায় থাকার সুযোগ নাই। তারেক রহমান দেশে ফিরলে তাদের ক্ষমতায় থাকার কোনো সুযোগ নেই’, যোগ করেন তিনি।

বর্তমান সরকার জনবিচ্ছিন্ন হয়ে গেছে দাবি করে আমীর খসরু মাহমুদ চৌধুরী প্রশ্ন রাখেন, কেন র‌্যাবের ওপর স্যাংশন আসবে? বাংলাদেশে কেন ভিসা নীতি আসবে?

তিনি বলেন, ‘অনেকে বলেন ফরিদপুরে নাকি ধানের শীষের অভাব আছে। আমিতো কোনো অভাব দেখছি না। আজকে যদি সুষ্ঠু নির্বাচন হয়, ফরিদপুরে নৌকার অস্তিত্ব থাকবে না।’

আমীর খসরু বলেন, ‘আগামী দিনে নতুন কর্মসূচি আসবে। সবাইকে রাজপথে থাকতে হবে। ফয়সালা করেই বাড়ি ফিরে যেতে হবে।’

সিনিয়র করেস্পন্ডেন্ট October 3, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ইবিতে ভাঙচুর ও র‍্যাগিংয়ের ঘটনায় ৬ শিক্ষার্থী বহিষ্কার
Next Article জমি নিয়ে বিরোধে সংঘর্ষে প্রতিবন্ধী যুবকের মৃত্যু
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনামহানগর

নগরীতে শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ড, ৪ পরিবারের লাখ টাকার ক্ষতি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago
খুলনাজেলার খবর

পাইকগাছায় পাট চাষীদের বিনামূল্যে পাট বীজ বিতরণের উদ্বোধনী অনুষ্ঠিত 

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago
খুলনামহানগর

রাজস্ব আদায়ে ন্যায্যতা নিশ্চিত করা হবে : এনবিআর চেয়ারম্যান

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনা জেলা প্রশাসক হিসেবে হুরে জান্নাতের দায়িত্ব গ্রহণ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

এক লাফে ১২ কেজির এলপি গ্যাসে দাম বাড়ল ৩৮৭ টাকা

By Nayon Islam 4 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

দেশজুড়ে অভিযানে ৩ লাখ ৭২ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার

By Nayon Islam 4 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?