By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: নতুন কোনও স্নায়ুযুদ্ধ চায় না ব্রাজিল : লুলা
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > আন্তর্জাতিক > নতুন কোনও স্নায়ুযুদ্ধ চায় না ব্রাজিল : লুলা
আন্তর্জাতিক

নতুন কোনও স্নায়ুযুদ্ধ চায় না ব্রাজিল : লুলা

Last updated: 2026/02/22 at 4:48 PM
Staff Reporter 1 hour ago
Share
SHARE

ব্রাজিল ‘নতুন কোনও স্নায়ুযুদ্ধ’ চায় না বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দ্য সিলভা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের আগে রোববার ওই মন্তব্য করেছেন তিনি। একই সঙ্গে বিশ্বের সব দেশকে সমানভাবে দেখতে ট্রাম্প প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। 

ভারতে তিন দিনের সফর শেষে নয়াদিল্লিতে এক সংবাদ সম্মেলনে লুলা বলেন, ‌‌‘‘আমি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বলতে চাই, আমরা নতুন কোনও স্নায়ুযুদ্ধ চাই না। আমরা অন্য কোনও দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতে চাই না। আমরা চাই, সব দেশকে সমানভাবে দেখা হোক।’’

আগামী মার্চের প্রথম সপ্তাহে ওয়াশিংটনে ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসার প্রত্যাশা করেছেন ব্রাজিলের এই প্রেসিডেন্ট। মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে দ্বিপাক্ষিক ওই বৈঠকের আলোচ্যসূচিতে বাণিজ্য, অভিবাসন, বিনিয়োগ এবং বিশ্ববিদ্যালয়গুলোর মাঝে অংশীদারত্ব বাড়ানোর বিষয় থাকতে পারে বলে প্রত্যাশা করা হচ্ছে।

বামপন্থী এই দক্ষিণ আমেরিকান নেতা বিভিন্ন সময়ে ট্রাম্পের সঙ্গে নানা বিষয়ে ভিন্নমত পোষণ করেছেন। রিপাবলিকান দলীয় প্রেসিডেন্টের আরোপিত শুল্ক, গাজায় ইসরায়েলের যুদ্ধ, যুক্তরাষ্ট্রের হাতে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে আটক এবং ট্রাম্পের ‘বোর্ড অব পিস’ গঠন নিয়েও সমালোচনা করেছিলেন তিনি।

শুক্রবার যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট ট্রাম্পের আরোপিত বৈশ্বিক শুল্ক বাতিলের যে রায় দিয়েছে, সে বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন লুলা। ওই রায়ের পর ট্রাম্প বলেছিলেন, ভিন্ন একটি আইনের আওতায় তিনি নতুন করে ১৫ শতাংশ শুল্ক আরোপ করবেন।

তবে লুলা বলেন, আমি মনে করি, যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের সম্পর্ক আরও ভালো অবস্থানে যাবে।

Staff Reporter February 22, 2026
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article পাকিস্তানের বিমান হামলার পর আফগান নেতাদের জরুরি বৈঠক
Next Article সুলতানি ঐতিহ্যের নীরব সাক্ষী মসজিদকুড় মসজিদ
আরো পড়ুন
খুলনামহানগর

খুলনায় যুবককে কুপিয়ে জখম করে ৩০ হাজার টাকা ছিনতাই

By সিনিয়র করেস্পন্ডেন্ট 48 seconds ago
খুলনা

সুলতানি ঐতিহ্যের নীরব সাক্ষী মসজিদকুড় মসজিদ

By জন্মভূমি ডেস্ক 16 minutes ago
আন্তর্জাতিক

নতুন কোনও স্নায়ুযুদ্ধ চায় না ব্রাজিল : লুলা

By Staff Reporter 1 hour ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

আন্তর্জাতিক

পাকিস্তানের বিমান হামলার পর আফগান নেতাদের জরুরি বৈঠক

By Staff Reporter 1 hour ago
আন্তর্জাতিক

বিশ্বের সব দেশের ওপর শুল্ক ১০ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করলেন ট্রাম্প

By Staff Reporter 1 hour ago
আন্তর্জাতিক

লেবাননে ইসরায়েলি বিমান বাহিনীর হামলায় ১২ জন নিহত

By Staff Reporter 1 day ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?