বিজ্ঞপ্তি : আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী তালুকদার আবদুল খালেক আধুনিক ও পরিচ্ছন্ন খুলনা গড়তে পূনরায় নগরবাসীর সমর্থন চেয়ে বলেন, নতুন কোন হোল্ডিং ট্যাক্স না বাড়িয়ে নাগরিক সেবার মান উন্নত করা হবে। নতুন প্রজন্মের বাসযোগ্য একটি আধুনিক মহানগরী গড়তে বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে কাজ করা হবে। তিনি আরো বলেন ভোট প্রত্যেকের গণতান্ত্রিক অধিকার। ভোট একটি পবিত্র আমানত। গণতন্ত্রের ধারা অব্যাহত রাখতে প্রত্যেক নাগরিককে ভোট কেন্দ্রে গিয়ে নিজ পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার আহবান জানান মেয়র প্রার্থী। তিনি আজ বুধবার সকালে নগরীর হাদিস পার্কে প্রাতঃ ভ্রমণকারী ক্লাবগুলোর সাথে মতবিনিময় এবং ২৮ ও ২৯নং ওয়ার্ডের বিভিন্ন স্থানে গণসংযোগ ও সুধী জনদের সাথে মতবিনিময়কালে একথা বলেন। এসময় মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল রানা, আ'লীগনেতা নেতা বীর মুক্তিযোদ্ধ মকবুল হোসেন মিন্টু, ফকির সাইফুল ইসলাম, আবুল কালম আজাদ, জামাল উদ্দিন বাচ্চু, বাদল সরকার, আজমসহ দলের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এদিকে তালুকদার আবদুল খালেক আসার সংবাদে এলাকার বিভিন্ন শ্রেণিপেশার মানুষ ছুটে আসেন এবং গণ সংযোগে যোগ দেন। বিশেষ করে নারী ও বয়ষ্করা বাড়ির দরজায় দাড়িয়ে মেয়র প্রর্থী খালেককে হাত নাড়িয়ে শুভেচ্ছা জানান। তালুকদার খালেকও হাত নেড়ে শুভেচ্ছার জবাব দেন।
অনলাইন বিভাগীয় সম্পাদক- আলি আবরার , প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত