By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: নতুন দলের আত্মপ্রকাশ মঞ্চ প্রস্তুত, আসছেন নেতাকর্মীরা
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > রাজনীতি > নতুন দলের আত্মপ্রকাশ মঞ্চ প্রস্তুত, আসছেন নেতাকর্মীরা
রাজনীতিশীর্ষ খবর/ তাজা খবর

নতুন দলের আত্মপ্রকাশ মঞ্চ প্রস্তুত, আসছেন নেতাকর্মীরা

Last updated: 2025/02/28 at 2:25 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

ডেস্ক রিপোর্ট : দেশে তরুণদের নেতৃত্বে নতুন এক রাজনৈতিক শক্তির উত্থান হতে যাচ্ছে। জুলাই বিপ্লবের চেতনাকে ধারণ করে আত্মপ্রকাশ হতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টির। ইতোমধ্যে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠানের মঞ্চ প্রস্তুত করা হয়েছে। আসতে শুরু করেছেন নেতাকর্মীরা। রাজধানী ছাড়াও দেশের বিভিন্ন এলাকা থেকে নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে যোগ দিতে জড়ো হচ্ছেন ছাত্র-জনতা। বেলা ৩টা থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হবে অনুষ্ঠান।
আত্মপ্রকাশ অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি ছাড়া দেশের প্রায় সব রাজনৈতিক দলকে দাওয়াত দেওয়া হয়েছে। বিভিন্ন দেশের কূটনৈতিক ও বিশিষ্ট নাগরিকরা আমন্ত্রণ পেয়েছেন। নেতাকর্মীদের পাশাপাশি জুলাই অভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্য ও আহত যোদ্ধারাও অংশ নেবেন। দেশের বিভিন্ন এলাকা থেকে যোগ দেওয়া তরুণরা আশা করছেন নতুন দল দেশের রাজনীতিতে নতুন সম্ভাবনার সৃষ্টি করবে। নরসিংদী থেকে আসা হাবিবুন নবী জানান, তিনি জুলাই আন্দোলনে সক্রিয় ছিলেন। নতুন দলের সঙ্গে শুরু থেকেই যুক্ত থাকবেন। এজন্য আত্মপ্রকাশ অনুষ্ঠান দেখতে তিনি এসেছেন।
মানিকগঞ্জ থেকে আবির হাসান বলেন, আমরা প্রচলিত রাজনৈতিক দলগুলোর কর্মকাণ্ড দেখতে দেখতে ত্যক্ত-বিরক্ত, আমরা চাই রাজনীতিতে নতুন কিছু হোক। তরুণদের নেতৃত্বে দল আমাদের রাজনীতিতে নতুন কিছু দেবে সেটা আমরা প্রত্যাশা করি।
এদিকে আজকের আয়োজনকে কেন্দ্র করে মেডিকেল টিম, অস্থায়ী ওয়াশ রুম, পুলিশ বুথ, নারীদের জন্য বুথ, ভিআইপি বুথ ও পানির ব্যবস্থা করা হয়েছে। সকাল থেকেই সংবাদকর্মীরা ভিড় করেছেন অনুষ্ঠানস্থলে।
আয়োজকদের সূত্রে জানা গেছে, অনুষ্ঠানের সূচনা হবে পবিত্র কোরআন তেলাওয়াত এবং অন্যান্য ধর্মীয় গ্রন্থ পাঠের মাধ্যমে। এরপর জুলাই বিদ্রোহে শহীদ ও আহতদের পরিবারের সদস্যরা তাদের অভিজ্ঞতা শেয়ার করবেন। এই সময়, জুলাই আন্দোলন নিয়ে একটি তথ্যচিত্রও প্রদর্শিত হবে।
সূত্রে জানা গেছে, জাতীয় নাগরিক পার্টি তাদের পূর্ণাঙ্গ কমিটি ১৫১ সদস্যের গঠনের পরিকল্পনা করেছে, তবে আজ শুধু আংশিক কমিটি ঘোষণা করা হবে।
নতুন দলের আহ্বায়ক হচ্ছেন নাহিদ ইসলাম, সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন আখতার হোসেন, এবং দলের মুখ্য সংগঠক পদে সারজিস আলম (উত্তর), হাসনাত আব্দুল্লাহ (দক্ষিণ), মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও যুগ্ম সমন্বয়ক হিসেবে হান্নান মাসুদ চূড়ান্ত হয়েছেন।

সিনিয়র করেস্পন্ডেন্ট February 28, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article কফিনবন্দি হয়ে চট্টগ্রামে ফিরলেন আবদুল্লাহ আল নোমান
Next Article সাতক্ষীরায় স্বামীকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

আজ রাতেই একটি ‘পুরো সভ্যতার মৃত্যু ঘটতে পারে’ : চরম হুঁশিয়ারি ট্রাম্পের

By Tanvir 5 hours ago
আন্তর্জাতিক

দেশ রক্ষায় ১ কোটি ৪০ লাখ ইরানি জীবন দিতে প্রস্তুত: পেজেশকিয়ান

By Tanvir 5 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

অন্তর্বর্তী সরকারের ১৪ অধ্যাদেশ বিল আকারে পাস

By Tanvir 5 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

আজ রাতেই একটি ‘পুরো সভ্যতার মৃত্যু ঘটতে পারে’ : চরম হুঁশিয়ারি ট্রাম্পের

By Tanvir 5 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

অন্তর্বর্তী সরকারের ১৪ অধ্যাদেশ বিল আকারে পাস

By Tanvir 5 hours ago
খুলনাজেলার খবরশীর্ষ খবর/ তাজা খবর

বোরো আবাদে পানির সংকট: দেওয়ানখালী খালে ইজারাদারের বিরুদ্ধে চাষিদের মানববন্ধন

By Tanvir 6 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?