By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: নতুন বছরে শাকিব খানের চার সিনেমা
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > বিনোদন > নতুন বছরে শাকিব খানের চার সিনেমা
বিনোদন

নতুন বছরে শাকিব খানের চার সিনেমা

Last updated: 2026/01/01 at 3:20 PM
জন্মভূমি ডেস্ক 3 months ago
Share
SHARE

ডেস্ক রিপোর্ট : ‘তুফান’, ‘বরবাদ’,‘তাণ্ডব’-এর মতো ব্যবসা সফল সিনেমা দিয়ে নিজেকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন মেগাস্টার শাকিব খান। সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে নতুন বছরে অভিনেতা হাজির হচ্ছেন চারটি বিগ বাজেটের সিনেমা নিয়ে।
মাস দুয়েক আগে শুটিং শুরু করা মেগাস্টারের আসন্ন সিনেমা ‘সোলজার’ আছে মুক্তি প্রতীক্ষিত তালিকার শীর্ষে। সাকিব ফাহাদ পরিচালিত ছবিটি ডিসেম্বরে মুক্তির কথা থাকলেও তা হয়ে ওঠেনি। ইতোমধ্যে বাংলাদেশ অংশের শুটিং শেষ হয়েছে। বর্তমানে ‘সোলজার’ ও ‘প্রিন্স’ নিয়ে শাকিবের ব্যস্ততা তুঙ্গে। আবু হায়াত মাহমুদ নির্মিত ‘প্রিন্স’ সিনেমার প্রি প্রোডাকশনের কাজ চলছে। এ ছবিতে শাকিবের সঙ্গে জুটি বাঁধছেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ।
চলতি বছরের ঈদুল আজহায় নির্মাতা রায়হান রাফী-শাকিব ম্যাজিক দেখতে পারেন সিনেমাপ্রেমীরা। গত বছর ‘তুফান’ দিয়ে বক্স অফিসে ঝড় তোলা রাফী আগেই ঘোষণা দিয়েছিলেন, ২০২৬ সালেও শাকিব খানকে নিয়ে বড় পর্দায় ফিরবেন তিনি। রাফী ও শাকিব জুটির সিনেমার নাম প্রকাশ না করলেও গুঞ্জন রয়েছে সিনেমাটি ঈদুল আজহায় মুক্তি পেতে পারে।
চতুর্থ সিনেমা এখনও রহস্যে মোড়ানো। চলতি বছরের মাঝামাঝিতে শুরু হতে যাওয়া এক নাট্য পরিচালকের সিনেমা এটি। যদিও পরিচালক এখনই বিষয়টি নিয়ে মুখ খুলতে নারাজ।
গত কয়েক বছর ধরে দেশের সিনেমা হলগুলোর প্রাণভোমরা হয়ে উঠেছেন শাকিব খান। হল মালিকদের মতে, সারা বছর ঝিমিয়ে থাকা ব্যবসা চাঙ্গা হয়ে ওঠে মেগাস্টারের সিনেমা মুক্তির পর। এদিকে সিনেমাতে লগ্নীকৃত অর্থ ঘরে তুলতে শাকিব ওপর ভরসা রাখছেন চলচ্চিত্র প্রযোজকরা।

জন্মভূমি ডেস্ক January 1, 2026
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানালেন রাজনাথ সিং
Next Article ২০২৫ সালে সাগরপথে স্পেনযাত্রায় মোট নিহত ৩০৯০ : প্রতিবেদন
আরো পড়ুন
সাতক্ষীরা

সাতক্ষীরায় ‌বেতনা ও মরিচ্চাপ নদী রক্ষায় মানববন্ধন: টিআরএম এর দাবি

By জন্মভূমি ডেস্ক 5 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

উপকূলীয় লবণাক্ততার হাত থেকে রক্ষা পাওয়ার উপায় কি?

By জন্মভূমি ডেস্ক 7 hours ago
খুলনামহানগর

১৪ বছর পর অনুষ্ঠিত হচ্ছে খুলনা চেম্বারের নির্বাচন, চলছে বানচালের চেষ্টা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 13 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

বিনোদন

অহেতুক তর্ক করবেন না, কাকে বললেন অপু বিশ্বাস

By Nayon Islam 2 days ago
বিনোদন

April 1, 2026

By Nayon Islam 3 days ago
বিনোদন

ছয় বছর ধরে স্বামী থেকে আলাদা, করেননি বিয়ে— অন্তঃসত্ত্বা অভিনেত্রী!

By Nayon Islam 3 days ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?