By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: নতুন ১০ ফিচার নিয়ে আসছে অ্যান্ড্রয়েড ১৫
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > আন্তর্জাতিক > নতুন ১০ ফিচার নিয়ে আসছে অ্যান্ড্রয়েড ১৫
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

নতুন ১০ ফিচার নিয়ে আসছে অ্যান্ড্রয়েড ১৫

Last updated: 2024/04/08 at 2:07 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : স্মার্টফোনকে সহজলভ্য ও সাশ্রয়ী করতে অ্যান্ড্রয়েড যাত্রা করে ২০১১ সালে। উদ্ভাবক গুগল। অ্যাপল উদ্ভাবিত আইফোনকে টেক্কা দিয়ে সব ফোনের জন্য অপারেটিং সিস্টেম হিসেবে আবির্ভূত হয় অ্যান্ড্রয়েড। নতুন অ্যান্ড্রয়েড সংস্করণে স্মার্টফোন হবে আরও সময়োপযোগী, দৃষ্টিনন্দন ও উপভোগ্য।

বহুল প্রতীক্ষিত নতুন আপডেট ঘোষণা করেছে অ্যান্ড্রয়েড অপারেটিং। নতুন সংস্করণ ১৫। বহু চেনা ফিচার আমূলে বদলে যাচ্ছে। নতুনভাবে যুক্ত হবে স্যাটেলাইট কানেক্টিভিটি আর হাই-কোয়ালিটি ওয়েব ক্যামেরার মতো বিশেষ ফিচার। সময়ের ফোল্ডেবল সব মডেলের স্মার্টফোনে বাড়তি সুযোগ-সুবিধা যুক্ত হবে। চলতি সব স্মার্টফোনে অ্যান্ড্রয়েড ১৪ সংস্করণ সচল। দ্রুতই সেসব ফোনে অ্যান্ড্রয়েড ১৫ প্রকাশ করবে গুগল। গুগল পিক্সেল স্মার্টফোনে এখন ১৫ সংস্করণ যুক্ত। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় অপারেটিং সিস্টেম এখনও অ্যান্ড্রয়েড। নতুনভাবে সেই সিস্টেমে জুড়ে যাচ্ছে আপডেট, যা বদলে দেবে আগের স্মার্টফোন ব্যবহারের অভিজ্ঞতা। দারুণ সব ফিচারস দৃশ্যমান হবে ১৫ সংস্করণে। ইতোমধ্যে যা রোল আউট হতে শুরু করেছে। বর্তমানে গুগল পিক্সেল-৮ স্মার্টফোনে নতুন সংস্করণ পাওয়া গেলেও ভবিষ্যতে ক্রমান্বয়ে তা একাধিক স্মার্টফোনে যুক্ত হবে।

নাম ও লোগো
রকেট ও মহাকাশ থেকে অনুপ্রাণিত হয়ে অ্যান্ড্রয়েড (১৫ সংস্করণ) নতুন লোগো তৈরি করেছে, যা কিছুটা অ্যান্ড্রয়েড-১৪ লোগোর মতোই দেখাচ্ছে। থাকছে নতুন নাম। জানা গেছে, অ্যান্ড্রয়েড-১৫ সংস্করণ ‘ভ্যানিলা আইসক্রিম’ নামে উন্মোচন করবে গুগল।

স্যাটেলাইট সংযোগ
বর্তমানে একাধিক স্মার্টফোনে স্যাটেলাইট কানেক্টিভিটি ফিচার প্রচলিত, যা আরও কিছুটা সহজ করতে কাজ করেছে গুগল। অ্যান্ড্রয়েড-১৫ সংস্করণের মাধ্যমে সব স্মার্টফোন নির্মাতা উদ্ভাবিত সিস্টেম উপভোগ করতে পারবেন। আইফোন-১৫ সংস্করণেও ফিচারটি বেশ আলোচিত। এবার অ্যান্ড্রয়েড ভক্তরাও স্মার্টফোনে উপভোগ করবেন স্যাটেলাইট কানেক্টিভিটি।

ওয়েব ক্যাম মোড
অ্যান্ড্রয়েড-১৫ গ্রাহকরা স্মার্টফোনে উইন্ডোজ-১১ সংস্করণের সঙ্গে সংযুক্ত হওয়ার সময় হাই-কোয়ালিটি ওয়েব ক্যাম হিসেবে ব্যবহার করার অনুমতি দেবেন। গুগল পিক্সেল ঘরানার স্মার্টফোনে ওয়েব ক্যাম হিসেবে ব্যবহার করতে পারবেন।

অপ্টিমাইজ ফোল্ডেবল
সময়ের ফোল্ডেবল স্মার্টফোনে স্যামসাং ও মটোরোলা ছাড়াও বেশ কিছু সংস্থা ফোল্ডেবল স্মার্টফোন উন্মোচন করেছে। ওই সব ফোনে আরও দ্রুতগতি ও দক্ষতা (পারফরম্যান্স) জুড়ে দেবে অ্যান্ড্রয়েড-১৫ সংস্করণ। যার ফলে ডিসপ্লে কোয়ালিটির মান বাড়বে। অ্যান্ড্রয়েড-১৫ সংস্করণ রোল আউট হলে ফোল্ডেবল স্মার্টফোনে দৃশ্যমান হবে নতুন টাস্কবার।

ক্যামেরা নিয়ন্ত্রণ
ফ্ল্যাশ লাইট কন্ট্রোল, ক্যামেরার ব্রাইটনেস বাড়ানো, লো লাইট ক্যামেরা ঘরানার আরও ভালো কাস্টমাইজ করা যাবে। অ্যান্ড্রয়েড-১৫ অপারেটিং সিস্টেমের স্মার্টফোনে ক্যামেরার মান হবে সুদক্ষ আর মানোন্নত।

স্ক্রিন শেয়ারিং
শুধু একবার ট্যাপ করলেই স্ক্রিনের নির্দিষ্ট বা চিহ্নিত অংশ অনায়াসে শেয়ার করা যাবে। আগের মতো পুরো স্ক্রিন শেয়ার করার বাধ্যবাধকতা থাকবে না।

নোটিফিকেশন কুলডাউন
সুনির্দিষ্ট অ্যাপ থেকে থেমে থেমেই নোটিফিকেশন আসতে থাকলে তা বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। তবে অ্যান্ড্রয়েড-১৫ সংস্করণে সেই অপ্রয়োজনীয় নোটিফিকেশনের সংখ্যা তুলনামূলক অনেকাংশে কমে আসবে।

হাইড নোটিফিকেশন
আর্থিক বা ব্যাংকে যে ব্যবস্থার ওটিপি হোক, এমন কোনো নোটিফিকেশন বা মেসেজ যেখানে ব্যক্তিগত তথ্য থাকবে, তা স্বয়ংক্রিয় (অটোমেটিক) পদ্ধতিতে গোপন করবে নতুন অ্যান্ড্রয়েড।

ভলিউম কন্ট্রোল
সবশেষ বা আগের অ্যান্ড্রয়েড সংস্করণে ভলিউম নিয়ন্ত্রণে কিছুটা বিপত্তি ছিল। ভক্তদের আরও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে আপডেট সংস্করণে ভলিউম নিয়ন্ত্রণে বাড়তি কিছু সুবিধা মিলবে।

ব্লুটুথ ডায়ালগ বক্স
স্মার্টফোনে বা ডিভাইসে একাধিক ব্লুটুথ সংযোগ যারা ব্যবহার করেন, তাদের বাড়তি সুবিধা দিতে ব্লুটুথ ডায়ালগ বক্স ডেভেলপ করা হয়েছে। ব্লুটুথ অপশনে ট্যাপ করার পরই টগেল খুলে যাবে। তাতে সাম্প্রতিক পেয়ারড বা সংযুক্ত (কানেক্টেড) ডিভাইস দৃশ্যমান হবে। ওই অংশ থেকে গ্রাহকরা ইচ্ছামতো ডিভাইসে সহজেই সুইচ করার সুবিধা নিতে পারবেন।

সিনিয়র করেস্পন্ডেন্ট April 8, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article নতুন লুকে রাশমিকা
Next Article ৩২ ঘণ্টায় বঙ্গবন্ধু সেতু থেকে টোল আদায় সাড়ে তিন কোটি টাকা
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনামহানগর

রাজস্ব আদায়ে ন্যায্যতা নিশ্চিত করা হবে : এনবিআর চেয়ারম্যান

By সিনিয়র করেস্পন্ডেন্ট 21 seconds ago
খুলনামহানগর

ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু হবে, আতঙ্ক নয়: হুইপ বকুল

By সিনিয়র করেস্পন্ডেন্ট 25 minutes ago
খুলনামহানগর

সড়ক দুর্ঘটনায় মৌমিতার মৃত্যুর ঘটনায় খুবি প্রশাসনের মামলা দায়ের

By সিনিয়র করেস্পন্ডেন্ট 27 minutes ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনা জেলা প্রশাসক হিসেবে হুরে জান্নাতের দায়িত্ব গ্রহণ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 50 minutes ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

এক লাফে ১২ কেজির এলপি গ্যাসে দাম বাড়ল ৩৮৭ টাকা

By Nayon Islam 1 hour ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

দেশজুড়ে অভিযানে ৩ লাখ ৭২ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার

By Nayon Islam 1 hour ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?