By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: নবনির্বাচিত এমপিদের শপথে দ্বাদশ সংসদের যাত্রা শুরু
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > নবনির্বাচিত এমপিদের শপথে দ্বাদশ সংসদের যাত্রা শুরু
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

নবনির্বাচিত এমপিদের শপথে দ্বাদশ সংসদের যাত্রা শুরু

Last updated: 2024/01/11 at 11:43 AM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী সংসদ সদস্যদের শপথ গ্রহণের মধ্যদিয়ে একাদশ সংসদ বিলুপ্ত এবং দ্বাদশ জাতীয় সংসদের যাত্রা শুরু হলো। বুধবার সকাল সোয়া ১০টার দিকে শেরেবাংলা নগরের সংসদ ভবনের পূর্ব ব্লকের প্রথম লেভেলের শপথকক্ষে এ শপথগ্রহণ অনুষ্ঠিত হয়। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী শপথ বাক্য পাঠ করান। সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব এ কে এম আব্দুস সালাম শপথ পরিচালনা করেন। এর আগে সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী শপথকক্ষে প্রবেশ করেন সকাল ১০টা ৮ মিনিটের দিকে। অবশ্য সকাল ১০টার আগেই নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নিতে জাতীয় সংসদে উপস্থিত হন।

সকাল সোয়া ১০টার দিকে শপথ অনুষ্ঠানের শুরুতেই শপথের রেওয়াজ অনুযায়ী, যেহেতু স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী নিজেই জয় পেয়েছেন, তাই প্রথমে তিনি নিজেকে নিজে শপথবাক্য পাঠ করান। এরপর সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে আওয়ামী লীগের ২২২ জন সংসদ সদস্যকে শপথবাক্য পাঠ করান তিনি।

এরপর বেলা ১১টায় সংসদ ভবনের শপথ কক্ষে ৬২ জন স্বতন্ত্র সংসদ সদস্যরা শপথবাক্য পাঠ করেন। এর আগে নতুন স্বতন্ত্র সংসদ সদস্যরা সংসদ ভবনে আসেন। এবারের নির্বাচনে বেশির ভাগ স্বতন্ত্র প্রার্থী, যারা অনেকেই আবার আওয়ামী লীগের। নৌকার মনোনয়ন না পেয়ে তারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এতে স্বতন্ত্র থেকে পাস করেছেন ৬২ জন। দেশের নির্বাচনের ইতিহাসে প্রথমবারের মতো এমন ঘটনা ঘটলো।

এদিকে অনেক নাটকীয়তার পর অবশেষে বেলা সোয়া ১২টার দিকে সংসদ ভবনের নিচতলার শপথ কক্ষে জাতীয় পার্টির বিজয়ী ১১ জন সংসদ সদস্য শপথ নিয়েছেন। গত মঙ্গলবার দুপুর থেকে জাতীয় পার্টির সংসদ সদস্যরা শপথ নিবেন কিনা এ ধোঁয়াশা তৈরি করে। পরে রাতে সিদ্ধান্ত পরিবর্তন করে শপথের সিদ্ধান্ত নেওয়া হয়।

নতুন সংসদ সদস্যরা একসঙ্গে সমস্বরে স্পিকারের সঙ্গে শপথবাক্য পাঠ করেন। পরবর্তী কার্যক্রম হিসেবে সংসদ সদস্যদের রেজিস্ট্রারে স্বাক্ষর করতে বলা হয়। শপথের পর নবাগত এমপিরা স্পিকারের সামনে শপথ ফরমে স্বাক্ষর করেন।

উল্লেখ্য, গত রোববারের নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা ২২২টি আসনে জয়লাভ করে এবং স্বতন্ত্র প্রার্থীরা বিজয়ী হয় ৬২টি আসনে। অপরদিকে, জাতীয় পার্টির প্রার্থীরা ১১টি আসনে বিজয়ী হয়েছেন। আর বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) ও বাংলাদেশ কল্যাণ পার্টির প্রার্থীরা একটি করে মোট তিনটি আসনে বিজয়ী হয়েছেন।

সিনিয়র করেস্পন্ডেন্ট January 11, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article নির্বাচনকেন্দ্রিক নাশকতায় বিচার বিভাগীয় তদন্তের বিকল্প নেই
Next Article আর্জেন্টিনাকে বড় শাস্তি ফিফার, অল্পেই পার পেল ব্রাজিল
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

খাদ্য নিরাপত্তা ও টেকসই উন্নয়নের প্রেক্ষাপট

By জন্মভূমি ডেস্ক 3 minutes ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

জীবন ও জীবিকার ওপর জলবায়ু পরিবর্তনের প্রভাব

By জন্মভূমি ডেস্ক 7 minutes ago
খুলনাজেলার খবর

একুশে ফেব্রুয়ারি বাঙ্গালির জাতীয় জীবনের এক অবিস্মরণীয় অধ্যায় -বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী

By Staff Reporter 8 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

খাদ্য নিরাপত্তা ও টেকসই উন্নয়নের প্রেক্ষাপট

By জন্মভূমি ডেস্ক 3 minutes ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

জীবন ও জীবিকার ওপর জলবায়ু পরিবর্তনের প্রভাব

By জন্মভূমি ডেস্ক 7 minutes ago
জাতীয়

দায়িত্বশীলতা ও সততার ওপরই নির্ভর করবে আগামীর বাংলাদেশ: ববি হাজ্জাজ

By Staff Reporter 15 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?