
জন্মভূমি রিপোর্ট : দাকোপের নলিয়ান দাখিল মাদরাসায় নিয়োগ বাণিজ্যের অভিযোগ করেেেছন শুন্যপদে আবেদকারীরা। রোববার বেলা সাড়ে ১১টায় খুলনা প্রেস ক্লবে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন।
লিখিত বক্তব্য পাঠ করেন বীরমুক্তিযোদ্ধা আলী আকবার হাওলাদারের কন্যা সামসুন নাহার বেগম। তিনি বলেন, সুপারেনটেনডেন্ড, নিরাপত্তা কর্মী ও আয়া এই তিনটি শুন্য পদে দুর্নীতি ও ঘুষ ও অনিয়ম এবং আদালতের আদেশ অমান্য করে গত ২৫আগস্ট নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এর সাথে জড়িত রয়েছে শিক্ষক অশিতের মাধ্যমে সভাপতি মাসুম আলী ফকির ও ডিজির প্রতিনিধি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাসহ নিয়োগ বোর্ডের সদস্যদের মোটা অংকের টাকার বিনিময় নিযোগ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
তিনি এই সভাপতির অপসারণ, শিক্ষক অশিতের বিচার ও নিয়োগ পরীক্ষা বাতিলের দাবি জানান। এ সময় বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসেন, জোহরা খাতুন ও মো. আরাফত হোসেন উপস্থিত ছিলেন।

