By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: নাইজারের প্রেসিডেন্টকে অবরুদ্ধ করেছে সেনাবাহিনী
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > আন্তর্জাতিক > নাইজারের প্রেসিডেন্টকে অবরুদ্ধ করেছে সেনাবাহিনী
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

নাইজারের প্রেসিডেন্টকে অবরুদ্ধ করেছে সেনাবাহিনী

Last updated: 2023/07/26 at 6:02 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : পশ্চিম আফ্রিকার দেশ নাইজারের প্রেসিডেন্ট মোহাম্মদ বাজুমকে প্রেসিডেন্ট প্রাসাদের ভেতরে আটকে রেখেছে সামরিক বাহিনীর সদস্যরা। বুধবার সকালের দিকে রাজধানী নিয়ামিতে সেনাবাহিনীর যানবাহন প্রেসিডেন্ট প্রাসাদ অবরুদ্ধ করে রেখেছে বলে একাধিক নিরাপত্তা সূত্র জানিয়েছে।

২০২০ সাল থেকে প্রতিবেশি মালি এবং বুরকিনা ফাসোতে অন্তত চারবার সামরিক অভ্যুত্থান ঘটেছে। নাইজারের সামরিক বাহিনীর আকস্মিক প্রেসিডেন্ট প্রাসাদ অবরোধের ঘটনায় সামরিক অভ্যুত্থানের ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

নাইজারের প্রেসিডেন্টের কার্যালয়ের এবং অন্যান্য নিরাপত্তা সূত্র বলছে, প্রেসিডেন্ট প্রাসাদের পাশে দেশটির বিভিন্ন মন্ত্রণালয়ও অবরোধ করেছেন সৈন্যরা। প্রাসাদের ভেতরের কর্মীরা তাদের অফিসে প্রবেশ করতে পারছেন না।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের একজন প্রতিবেদক বলেছেন, সকালের দিকে রাজধানী নিয়ামির রাস্তায় যানবাহন চলাচল স্বাভাবিক ও ইন্টারনেট সংযোগ পুরোপুরি সচল ছিল। নিয়ামির অন্য প্রান্তও শান্ত আছে।

এর আগে নাইজারসহ সাহেল অঞ্চলকে ধ্বংসস্তূপে পরিণত করা স্থানীয় জঙ্গিগোষ্ঠীর বিদ্রোহ ঠেকাতে কর্তৃপক্ষ ব্যর্থ হওয়ায় বুরকিনা ফাসো এবং মালিতে সামরিক অভ্যুত্থান ঘটেছিল।

২০২১ সালের মার্চে নাইজারে সামরিক বাহিনীর অভ্যুত্থানের ব্যর্থ চেষ্টা হয়েছিল। ওই সময় প্রেসিডেন্ট বাজুমের শপথ নেওয়ার কয়েক দিন আগে দেশটির সামরিক বাহিনীর একটি ইউনিট প্রেসিডেন্ট প্রাসাদ দখলের চেষ্টা করেছিল।

২০১২ সালে স্থানীয় একাধিক জঙ্গিগোষ্ঠী মালিতে ব্যাপক সহিংসতা শুরু করে। পরে বুরকিনা ফাসো, নাইজারসহ সাহেল অঞ্চলে জঙ্গিদের এই সহিংসতা ছড়িয়ে পড়ে। জঙ্গিদের বিরুদ্ধে লড়াইরত স্থানীয় সৈন্যদের সহায়তার জন্য পশ্চিমা বিভিন্ন দেশ ওই অঞ্চলে সৈন্য মোতায়েন করে। বিদ্রোহের বিরুদ্ধে লড়াইরত স্থানীয় সৈন্যদের সহায়তা করতে চাওয়া পশ্চিমা দেশগুলোর প্রধান মিত্র নাইজার।

তবে সামরিক জান্তার সাথে সম্পর্কের অবনতির পর গত বছর মালি থেকে নিজ সৈন্যদের সরিয়ে নেয় ফ্রান্স।

সিনিয়র করেস্পন্ডেন্ট July 26, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ১৩ দূতকে ডেকে ‘অসন্তোষ’ জানিয়েছে সরকার
Next Article দেশে মানসম্মত অবকাঠামোর কাজ গুরুত্ব পাচ্ছে : স্থানীয় সরকারমন্ত্রী
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীরা কে কোন দপ্তর পেলেন

By সিনিয়র করেস্পন্ডেন্ট 1 hour ago
জাতীয়

স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী

By সিনিয়র করেস্পন্ডেন্ট 1 hour ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

নতুন মন্ত্রিপরিষদের প্রথম বৈঠক বিকেলে

By সিনিয়র করেস্পন্ডেন্ট 1 hour ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীরা কে কোন দপ্তর পেলেন

By সিনিয়র করেস্পন্ডেন্ট 1 hour ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

নতুন মন্ত্রিপরিষদের প্রথম বৈঠক বিকেলে

By সিনিয়র করেস্পন্ডেন্ট 1 hour ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরা ‌প্রতিবন্ধীদের অন্তর্ভুক্তির পথে নতুন আলো

By জন্মভূমি ডেস্ক 6 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?