By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: নাইজারে সামরিক হস্তক্ষেপের বিরুদ্ধে অভ্যুত্থানকারীদের হুঁশিয়ারি
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > আন্তর্জাতিক > নাইজারে সামরিক হস্তক্ষেপের বিরুদ্ধে অভ্যুত্থানকারীদের হুঁশিয়ারি
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

নাইজারে সামরিক হস্তক্ষেপের বিরুদ্ধে অভ্যুত্থানকারীদের হুঁশিয়ারি

Last updated: 2023/07/30 at 3:47 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : প্রেসিডেন্ট মোহাম্মদ বাজোমকে অবরুদ্ধ করে তিনদিন আগে নাইজারের ক্ষমতা দখল করে দেশটির সেনাবাহিনী। তবে পূর্ব আফ্রিকার এ দেশটির সামরিক অভ্যুত্থানকে মেনে নেয়নি আফ্রিকারই অন্য দেশগুলো। এছাড়া যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নও ক্ষমতা ছেড়ে দিতে অভ্যুত্থানকারীদের ওপর চাপ দিচ্ছে।

এমন পরিস্থিতিতে পূর্ব আফ্রিকার ১৫ দেশের জোট ইকোনোমিক কমিউনিটি অব ওয়েস্ট আফ্রিকান স্টেটস (ইকোয়াস) রোববার (৩০ জুলাই) জরুরি বৈঠকে বসতে যাচ্ছে। এই বৈঠকে নাইজারের বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞাসহ বিভিন্ন শাস্তিমূলক ব্যবস্থা— এমনকি সামরিক হস্তক্ষেপের মতো কঠোর সিদ্ধান্তও আসতে পারে।

আর এমন আশঙ্কার মধ্যে ক্ষমতা দখলকারী সেনারা হুঁশিয়ারি দিয়েছেন, যদি তাদের বিরুদ্ধে কোনো সামরিক হস্তক্ষেপের সিদ্ধান্ত নেওয়া হয় তাহলে এর কঠোর জবাব দেওয়া হবে।

এ ব্যাপারে শনিবার সন্ধ্যায় এক বিবৃতিতে জান্তা মুখপাত্র কর্নেল আমাদু আব্দররমান বলেছেন, ‘ইকোয়াসের বৈঠকের উদ্দেশ্য হলো— অন্যান্য আফ্রিকান দেশ এবং পশ্চিমাদের নিয়ে—নাইজারের বিরুদ্ধে একটি সামরিক হস্তক্ষেপের অনুমোদন দেওয়া।’

‘মাতৃভূমিকে রক্ষায় আমাদের দৃঢ় চেতনার ব্যাপারে আমরা ইকোয়াসসহ অন্যান্যদের আরেকবার মনে করিয়ে দিতে চাই।’

শনিবারই অভ্যুত্থানকারী সেনারা আরেকটি বিবৃতি দেয়। এতে তারা সাধারণ মানুষকে রোববার সকাল ৭টা থেকে ইকোয়াসের সিদ্ধান্তের বিরুদ্ধে বিক্ষোভের আহ্বান জানায়।

অভ্যুত্থানের পর প্রেসিডেন্ট বাজোয়ামের সরাসরি কোনো বক্তব্য পাওয়া যায়নি। যদিও পশ্চিমা দেশগুলো জানিয়েছে তারা এখনো বাজোয়ামকেই নাইজারের বৈধ প্রেসিডেন্টের স্বীকৃতি দেয়।

শনিবার ইউরোপীয় ইউনিয়ন এবং ফ্রান্স নাইজারে অর্থনৈতিক সহায়তা দেওয়া বন্ধ করার ঘোষণা দেয়।

সূত্র: দ্য গার্ডিয়ান

সিনিয়র করেস্পন্ডেন্ট July 30, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article বাইচান্স নয়, দরকার মনে-প্রাণে শিক্ষক : শিক্ষামন্ত্রী
Next Article ধোলাইখালে সংঘর্ষ : বিএনপি নেতা সালাম কারাগারে
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে শ্রমিক নেতা নিহত, অস্ত্রসহ এক স্যুটার অস্ত্রসহ আটক

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago
খুলনামহানগর

আমি এবং আমার পরিবার দুর্নীতির ঊর্ধ্বে আছি বিধায় কাউকে দুর্নীতি করতে দেয়া হবে না- আলি আসগার লবি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago
খুলনামহানগর

খুলনাকে পরিচ্ছন্ন মশামুক্ত নিরাপদ শহর করতে চাই — কেসিসি প্রশাসক

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে শ্রমিক নেতা নিহত, অস্ত্রসহ এক স্যুটার অস্ত্রসহ আটক

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

খুলনার নদ-নদীতে মাছের কমেছে প্রাকৃতিক উৎপাদন

By জন্মভূমি ডেস্ক 3 hours ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

নিখোঁজের ১২ দিন পর ব্যবসায়ি উদ্ধার, ঘটনা রহস্যজনক

By সিনিয়র করেস্পন্ডেন্ট 8 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?