By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: নাইজেরিয়ায় স্কুলভবন ধসে ২২ শিক্ষার্থী নিহত
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > আন্তর্জাতিক > নাইজেরিয়ায় স্কুলভবন ধসে ২২ শিক্ষার্থী নিহত
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

নাইজেরিয়ায় স্কুলভবন ধসে ২২ শিক্ষার্থী নিহত

Last updated: 2024/07/13 at 1:12 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : নাইজেরিয়ার মধ্য প্লাটিউ রাজ্যের একটি স্কুলভবন ধসে অন্তত ২২ শিক্ষার্থী নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৩০ জনের বেশি।

স্থানীয় সময় শুক্রবার সকালে পাঠদানের সময় রাজ্যটির রাজধানী জসে সেইন্ট অ্যাকাডেমি নামে ওই স্কুলের ভবন ধসে পড়লে চাপা পড়ে ওই হতাহতের ঘটনা ঘটে। খবর বিবিসির।

দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান উদ্ধারকর্মীরা। এক্সকেভেটর ও হাতুড়ি দিয়ে ধসে পড়া বড় বড় কংক্রিটের স্তুপ গুঁড়িয়ে দিয়ে চাপা পড়াদের উদ্ধারে হাত লাগান তারা।

স্থানীয় পুলিশ বলছে, দুর্ঘটনায় অন্তত ২২ জনের মৃত্যু হয়েছে এবং আহত অনেককে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। ধারণা করা হচ্ছে, স্কুলটিতে শিক্ষার্থীর সংখ্যা এক হাজারের বেশি।

অ্যাবেল ফুয়ানদাই নামে স্থানীয় এক বাসিন্দা জানিয়েছেন, স্কুলভবন ধসে তার বন্ধুর ছেলেও মারা গেছে। দুর্ঘটনাটি অত্যন্ত ‘ভয়াবহ’।

তিনি জানান, উদ্ধারকর্মীরা এবং জরুরি সেবার কর্মীরা এক্সকেভেটর দিয়ে ধ্বংসস্তুপ সরিয়ে চাপা পড়াদের উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। স্কুলভবনটি ধসে পড়ার কারণ জানা না গেলেও স্থানীয়রা বলছেন, প্লাটিউ রাজ্যে টানা তিন দিন ধরে ভারী বৃষ্টি হচ্ছে এ কারণে এই দুর্ঘটনা ঘটেছে।

উইলিয়া ইব্রাহিম নামে আহত এক শিক্ষার্থী হাসপাতালে ঘটনার বর্ণনা দিয়ে বলেন, ক্লাসে ঢুকেছি পাঁচ মিনিটও হয়নি, আমি একটি বিকট শব্দ শুনতে পাই। তারপর আমি নিজেকে এখানে (হাসপাতাল) আবিষ্কার করি। ক্লাসে আমরা অনেকেই ছিলাম, আমরা পরীক্ষা দিচ্ছিলাম।

এর আগে ২০২১ সালে লাগোসের অভিজাত এলাকার একটি নির্মাণাধীন বহুতল ভবন ধসে ৪৫ জনের মৃত্যু হয়েছিল।

সিনিয়র করেস্পন্ডেন্ট July 13, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article আমি আপনার ফরমায়েশের চাকর নই : সুশান্ত পাল
Next Article দেশে ফিরেছেন ৬৮ হাজার হাজি, মৃত্যু বেড়ে ৬৪
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

বিশ্ববাজার মাতাচ্ছে সাতক্ষীরার সফটশেল কাঁকড়া

By জন্মভূমি ডেস্ক 3 hours ago
লাইফস্টাইল

বর্ণমালায় একুশ: রঙ বাংলাদেশের বিশেষ আয়োজনে মাতৃভাষা দিবস

By Online Desk 12 hours ago
লাইফস্টাইল

৫ বছর আগেই কিডনির রোগ ধরা পড়বে একটি মাত্র পরীক্ষায়!

By Online Desk 12 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

বিশ্ববাজার মাতাচ্ছে সাতক্ষীরার সফটশেল কাঁকড়া

By জন্মভূমি ডেস্ক 3 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

মঙ্গলবার বিকালে সংসদ ভবন কমপ্লেক্সে মন্ত্রিসভার শপথ পড়াবেন রাষ্ট্রপতি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 15 hours ago
আন্তর্জাতিক

ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার সমুদ্রবন্দর বিধ্বস্ত

By Staff Reporter 19 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?