By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: নাগরিক সংলাপে বক্তারা: উপকূলকে পিছিয়ে রেকে জাতীয় অগ্রগতি অসম্ভব
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > নাগরিক সংলাপে বক্তারা: উপকূলকে পিছিয়ে রেকে জাতীয় অগ্রগতি অসম্ভব
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

নাগরিক সংলাপে বক্তারা: উপকূলকে পিছিয়ে রেকে জাতীয় অগ্রগতি অসম্ভব

Last updated: 2023/05/29 at 12:55 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

জন্মভূমি রিপোর্ট : উপকূলকে পিছিয়ে রেকে জাতীয় অগ্রগতি অসম্ভব বলে উল্লেখ করেছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। তারা বলেছেন, জাতীয় বাজেটে বরাদ্দের ক্ষেত্রে দক্ষিণ-পশ্চিম উপকূলের জনগণ সবসময় বৈষম্যের শিকার। অথচ জলবায়ু পরিবর্তনের কারণে ভয়াবহ দুর্যোগের ঝুঁকিতে দক্ষিণ-পশ্চিম উপকূলীয় অঞ্চল। অবস্থায় ওই অঞ্চলের প্রাণ-প্রকৃতি রক্ষা ও দুর্যোগের ঝুঁকি মোকাবেলায় জাতীয় বাজেটে বিশেষ বরাদ্দ দিতে হবে। রোববার খুলনা অনির্বাণ লাইব্রেরি মিলনায়তনে উন্নয়ন সংস্থা লিডার্স, অনির্বাণ লাইব্রেরি এবং সুন্দরবন ও উপকূল সুরক্ষা আন্দোলন আয়োজিত নাগরিক সংলাপে তারা এ সব কথা বলেন।

অনির্বাণ লাইব্রেরির সহ-সভাপতি ডা. বাসুদেব রায়ের সভাপতিত্বে ও সুন্দরবন ও উপকূল সুরক্ষা আন্দোলনের সমন্বয়ক নিখিল চন্দ্র ভদ্রের সঞ্চালনায় সংলাপে বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক ইঞ্জিনিয়ার এস এম মাহবুবুর রহমান, কৃষ্ণ পদ মণ্ডল, অধ্যাপক বিশ্বনাথ ভট্টাচার্য, সাকিলা পারভীন, কৌশিক দে, মো. আব্দুল আজিজ, প্রভাত দেবনাথ, ইউপি সদস্য শংকর বিশ্বাস, প্রদীপ দত্ত, পতি বিদ্যুৎ বিশ্বাস, উত্তম সরকার, আলাউদ্দিন মোড়ল, গৌরাঙ্গ বিশ্বাস প্রমুখ।

সংলাপে বক্তারা বলেন, আইলা, আম্পান, ইয়াসসহ একের পর এক দুর্যোগের কারণে ওই অঞ্চলে জীবন-জীবিকার ঝুঁকি বেড়েছে। যে কারণে সাধারণ মানুষ এলাকা ছাড়তে বাধ্য হচ্ছে। দুর্যোগ ও লবণ পানির আগ্রাসন থেকে বাঁচতে টেকসই বেড়িবাঁধ নির্মাণ ও সুপেয় পানি সরবরাহে একাধিক প্রকল্প নেওয়া হলেও তার বাস্তবায়ন কাজ চলছে ধীরগতিতে। যে কারণে উপকূলীয় জনপদে সংকট বাড়ছে। তাই পরিবেশকে চিন্তার কেন্দ্র বিন্দুতে রেখেই পরিবেশবান্ধব উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন করতে হবে। ইতোমধ্যে গৃহীত প্রকল্পগুলোর দ্রুত বাস্তবায়নের পাপাশি নতুন প্রকল্প গ্রহণ করতে হবে।

উপকূলীয় অঞ্চলের মানুষদের জীবনমান উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের পাশাপাশি উপকূলজুড়ে টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি জানান বক্তারা। তারা বলেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে। উপকূলে বৃক্ষ রোপন কর্মসূচী সম্প্রসারণ ও সুন্দরবন সুরক্ষার কার্যকর পদক্ষেপ নিতে হবে। নদ-নদী ও জলাশয় রক্ষায় আইনের প্রয়োগ নিশ্চিত ও জনসচেতনতা বাড়াতে হবে। জাতীয় উন্নয়ন ও অগ্রগতির স্বার্থে হাওড় উন্নয়ন বোর্ডের ন্যায় দ্রুত উপকূল উন্নয়ন বোর্ড গঠনের গুরুত্ব তুলে ধরেন তারা।

সিনিয়র করেস্পন্ডেন্ট May 29, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article তেরখাদায় সংসদ সদস্য পদপ্রার্থী রেজভী আলমের গণসংযোগ ও মতবিনিময়
Next Article সমাজ উন্নয়নে গুণী ব্যক্তিদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে : সিনিয়র সচিব তপন
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

আফগানিস্তানে পাকিস্তানের ‘অপারেশন গজব লিল-হক’, নিহত ২৭৪

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

ইরানে হামলার প্রস্তুতি, ইসরায়েল উপকূলে বিশ্বের বৃহত্তম রণতরী

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago
আন্তর্জাতিক

নিজ নাগরিকদের দ্রুত ইসরায়েল ছাড়তে বলল যুক্তরাষ্ট্র

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

আফগানিস্তানে পাকিস্তানের ‘অপারেশন গজব লিল-হক’, নিহত ২৭৪

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

ইরানে হামলার প্রস্তুতি, ইসরায়েল উপকূলে বিশ্বের বৃহত্তম রণতরী

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago
খুলনামহানগর

ন্যাশনাল ওলামা এলায়েন্সের কেন্দ্রীয় কমিটিতে মাওলানা মোহাম্মাদুল্লাহ হাফেজী (আরিয়ান) নির্বাচিত, এনসিপি খুলনার শুভেচ্ছা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 5 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?