
জন্মভূমি রিপোর্ট : মহানগর আওয়ামী লীগ সভাপতি ও নবনির্বাচিত মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, ফাতেমা ইসলাম বঙ্গবন্ধুর আজীবন সহচর আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য বেলায়েত হোসেন বাচ্চু মিয়ার বোন। তার স্বামী বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম মোহাম্মদ ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি ছিলেন। তাদের পারিবারিক ধারাবাহিক রাজনীতি ও বঙ্গবন্ধুর আদর্শের উত্তরসূরী হিসেবে ফাতেমা ইসলাম খুলনায় মহিলা আওয়ামী লীগের যাত্রা শুরু করেছিলেন। ফাতেমা ইসলাম প্রথমে ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি এবং পরবর্তীতে মহানগর মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন। ফাতেমা ইসলাম মহিলা আওয়ামী লীগের একজন ত্যাগী, নিবেদিত প্রাণ নেত্রী ছিলেন। যখন কোন নারীরা সামাজিক কারণে রাজনীতিতে আসতো না সে সময়ে ফাতেমা ইসলামসহ দু-চারজন খুলনার রাজনীতিতে অংশগ্রহণ করেছিলেন। তখন মহিলা আওয়ামী লীগের নেতৃত্বে ছিলেন ফাতেমা ইসলাম। তাদের শ্রম ও ত্যাগের বিনিময় খুলনায় মহিলা আওয়ামী লীগ আজ শক্তিশালী। আজ আমাদের সকলকে ফাতেমা ইসলামে মতো ত্যাগী, আদর্শিক মানসিকতা নিয়ে রাজনীতি করতে হবে। তাহলেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়নে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করা সম্ভব হবে।
সোমবার বাদ মাগরিব দলীয় কার্যালয়ে মহানগর মহিলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ফাতেমা ইসলামের ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মহানগর আওয়ামী লীগ আয়োজিত স্মরণসভায় সভাপতির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
এ সময় আরো বক্তৃতা করেন মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা। মোঃ মুন্সী মাহবুব আলম সোহাগের পরিচালনায় এসময়ে উপস্থিত ছিলেন অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, বীর মুক্তিযোদ্ধা অধ্যা. আলমগীর কবির, এ্যাড. অলোকা নন্দা দাস, এস এম আনিছুর রহমান, শেখ জাহিদ হোসেন, মোঃ শিহাব উদ্দিন, রনজিত কুমার ঘোষ, এ্যাড. এ কে এম শাহজাহান কচি, মোঃ সফিকুর রহমান পলাশ, এ্যাড. শামীম আহমেদ পলাশ, শেখ নজিবুর রহমান নজিব, নূর জাহান রুমি, নূরিনা রহমান বিউটি, আঞ্জুমনোয়ারা, জেসমিন সুলতানা শম্পা, মিনু ইসলাম, কাউন্সিলর জাকির হোসেন বিপ্লব, কাউন্সিলর জিয়াউল আহসান টিটু, মল্লিক নওশের আলী, মো. আজিম উদ্দিন, কবির পাঠান, গোলাম মওলা টিংকু, আব্দুল ওহাব, মাজহারুল ইসলাম লেলিন, রেয়াজাত হোসেন জন সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
স্মরণ সভা শেষে মরহুমা ফাতেমা ইসলামের আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মহানগর শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাফেজ আব্দুর রহীম ও মাওলানা রফিকুল ইসলাম।