
বিজ্ঞপ্তি ¨ নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদযাপন উপলক্ষে রূপান্তর আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেছেন, দেশে অনেক আইন থাকলেও নারী নির্যাতন বন্ধ করা যাচ্ছে না। মানুষকে সচেতন করে তোলা সম্ভব না হলে কাঙ্খিত নারী নির্যাতনমুক্ত সমাজ গড়ে তোলা যাবে না। আর এই সচেতনতা সৃষ্টির কাজে সকলকে যে যার অবস্থান থেকে এক সাথে কাজ করতে হবে।
গত রোববার বিকেলে “নারীর জন্য বিনিয়োগ সহিংসতা প্রতিরোধ” প্রতিপাদ্যকে সমানে রেখে অনলাইনে জুম প্লাটফর্মে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংস্থার নির্বাহী পরিচালক স্বপন কুমার গুহ। সভায় রূপান্তরের সর্বস্তরের কর্মীরা ছাড়াও বিভিন্ন প্রকল্পের অংশীজন অংশগ্রহণ করেন। রূপান্তরের পিস কন্সোর্টিয়ামের পরিচালক শাহাদত হোসেন বাচ্চুর সঞ্চালনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন অপরাজিতা বরিশাল প্রকল্পের সমন্বয়কারী ঝুমু কর্মকার। রূপান্তরের বিভিন্ন পর্যায়ের অংশীজন ও কর্মীদের মধ্যে আলোচনায় অংশগ্রহণ করেন শেখ জার্জিস উল্লাহ, অসীম আনন্দ দাস, মোস্তফা কামাল, তাসনিমা মতিন, সুবল ঘোষ টুটুল, খন্দকার জিলানী হোসেন, আবিদা খান ললি, হাসান তারেক, পলি আক্তার, শিল্পী আক্তার, ফারহানা তিথি, সীমা বিশ্বাস।
উল্লেখ্য, নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদযাপন উপলক্ষে আগামী ৬ ডিসেম্বর সন্ধ্যা ৬টায় নগরীর শহীদ হাদিস পার্কে “মোমবাতি প্রজ্জ্বলন ও আঁধার ভাঙ্গার শপথ” অনুষ্ঠিত হবে।
অনলাইন বিভাগীয় সম্পাদক- আলি আবরার , প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত