By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: নারী ফুটবল খেলার মাঠে ভাঙচুরের ঘটনায় ‘ভুল’ স্বীকার
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > খেলাধূলা > নারী ফুটবল খেলার মাঠে ভাঙচুরের ঘটনায় ‘ভুল’ স্বীকার
খেলাধূলাশীর্ষ খবর/ তাজা খবর

নারী ফুটবল খেলার মাঠে ভাঙচুরের ঘটনায় ‘ভুল’ স্বীকার

Last updated: 2025/02/01 at 12:23 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : জয়পুরহাটের আক্কেলপুরে খেলার মাঠের টিনের বেড়া ভাঙচুরের কারণে বাতিল হওয়া মেয়েদের সেই প্রীতি ফুটবল ম্যাচ খুব দ্রুত আয়োজিত হবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন। পাশাপাশি এ ঘটনায় ভুল স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেছেন সংশ্লিষ্টরা। এর আগে বৃহস্পতিবার রাতে জয়পুরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিপুল কুমারকে আহ্বায়ক করে ঊচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠিত হয়। শুক্রবার সকালে স্থানীয় ইউএনও, ওসিসহ যৌথ বাহিনীর একটি দল ওই খেলার মাঠটি পরিদর্শন করেন। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, তিলকপুরের ‘টি স্টার ক্লাবের’ উদ্যোগে তিলকপুর উচ্চবিদ্যালয় মাঠে প্রায় দেড় মাস আগে থেকে আন্তঃজেলা মহিলা ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। ফাইনাল ম্যাচের আগে আয়োজক কমিটি ওই মাঠে ৩০ টাকা ও ৭০ টাকা টিকিট জয়পুরহাট ও রংপুর নারী ফুটবল দলের প্রীতি ম্যাচের ঘোষণা দিয়ে এলাকায় মাইকিং করে প্রচার করে। তখন থেকেই স্থানীয় মুসল্লিরা বিষয়টি নিয়ে বিরোধিতা করে। এক পর্যায়ে গত মঙ্গলবার বিকেলে একদল মুসল্লি ও মাদ্রাসার ছাত্ররা খেলার মাঠে টিনের বেড়া ভাঙচুর করে। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক লাইভে প্রচার করা হয়। ওই ঘটনার পর আয়োজকরা গত বুধবার বিকেলের প্রীতি নারী ফুটবল ম্যাচটি বাতিল করেন।
টি স্টার ক্লাবের সভাপতি ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সামিউল হাসান ইমন বলেন, তিলকপুর উচ্চ বিদ্যালয় মাঠে নারী ফুটবল খেলাকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনাটি ভুল বোঝাবুঝির বিষয়। আমরা আলেম সমাজের সঙ্গে একত্র হয়ে বিষয়টি মীমাংসা করেছি। এ বিষয়ে তিলকপুর বাদশা হাজী মাদ্রাসার নায়েবে মোহতামিমের পক্ষ থেকে বক্তব্য দেন মাদ্রাসার শিক্ষক মোস্তাকিম হোসাইন। ক্ষমা প্রার্থনা চেয়ে তিনি বলেন, তিলকপুরে নারী ফুটবল খেলা নিয়ে যে ঘটনাটি ঘটেছে, তার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। আমরা দেশ ও বিশ্ববাসীর কাছে লজ্জিত। আমরা ভবিষ্যতে এমন কোনো কাজ করবো না। যেখানে সরকার খেলাকে বৈধতা দিয়েছে, সেখানে সরকারের বিরুদ্ধে আর কখনও যাবো না। আমরা দেশবাসীর কাছে ক্ষমা চাচ্ছি ।
তিলকপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি নজরুল ইসলাম বলেন, তিলকপুর উচ্চ বিদ্যালয় মাঠে নারী ফুটবল খেলাকে কেন্দ্র করে আলেম–ওলামাদের মধ্যে ভুল বোঝাবুঝির কারণে এমন বিষয়টি ঘটেছে। সামনের দিনে এমন ঘটনা আর যেন না ঘটে, আমিও সেটাই চাচ্ছি। সরকারের বিরুদ্ধে আমরা যেতে চাই না।
তিলকপুর বাজার জামে মসজিদের খতিব মাওলানা আব্দুস সামাদ বলেন, নারী ফুটবল খেলার বিরুদ্ধে আমাদের কোনো পদক্ষেপ ছিল না। ভুল বোঝাবুঝির কারণে যে অপ্রীতিকর ঘটনা ঘটেছে তার জন্য দুঃখ প্রকাশ করছি। খেলা চললে আমাদের কোনো আপত্তি নেই।
আক্কেলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনজুরুল আলম বলেন, স্থানীয় আলেম সমাজ ও এলাকাবাসীর সাথে কথা হয়েছে। আমরা সবকিছু মিলিয়ে সমাধানের পথে চলে এসেছি। এখানকার জনগণ সবাই একতাবদ্ধ হয়েছেন। এখানে খেলা পরিচালনা করার জন্য আর কোনো বাধা নেই। খুব দ্রুতই আমরা খেলা পরিচালনা করতে পারব।

সিনিয়র করেস্পন্ডেন্ট January 1, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article আজ থেকে ৫৯ দিনের জন্য সুন্দরবনে কাঁকড়া আহারন বন্ধ
Next Article মুড়িকাটা পেঁয়াজের দামে হতাশ যশোরের কৃষক
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনামহানগর

নগরীতে শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ড, ৪ পরিবারের লাখ টাকার ক্ষতি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 20 minutes ago
খুলনাজেলার খবর

পাইকগাছায় পাট চাষীদের বিনামূল্যে পাট বীজ বিতরণের উদ্বোধনী অনুষ্ঠিত 

By সিনিয়র করেস্পন্ডেন্ট 25 minutes ago
খুলনামহানগর

রাজস্ব আদায়ে ন্যায্যতা নিশ্চিত করা হবে : এনবিআর চেয়ারম্যান

By সিনিয়র করেস্পন্ডেন্ট 27 minutes ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনা জেলা প্রশাসক হিসেবে হুরে জান্নাতের দায়িত্ব গ্রহণ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 1 hour ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

এক লাফে ১২ কেজির এলপি গ্যাসে দাম বাড়ল ৩৮৭ টাকা

By Nayon Islam 2 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

দেশজুড়ে অভিযানে ৩ লাখ ৭২ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার

By Nayon Islam 2 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?