By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: নারী ফুটবল দলে সংকটের কারণ খতিয়ে দেখুন
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > সম্পাদকীয় > নারী ফুটবল দলে সংকটের কারণ খতিয়ে দেখুন
সম্পাদকীয়

নারী ফুটবল দলে সংকটের কারণ খতিয়ে দেখুন

Last updated: 2023/05/29 at 3:30 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

ফুটবলের সঙ্গে বাঙালির সম্পর্কটা শুধু যে অনেক পুরনো তা-ই নয়। এই সম্পর্ক আবেগেরও। আমাদের মহান মুক্তিযুদ্ধে সশস্ত্র যুদ্ধের পাশাপাশি খেলার মাঠে আরেক ফ্রন্ট খুলে মুক্তিযুদ্ধের সপক্ষে জনমত গড়ে তোলার জন্য ফুটবল দল ভারতের বিভিন্ন স্থানে ১৬টি ম্যাচ খেলেছে। দেশের ফুটবল অঙ্গন ঘিরে যখন নানা টানাপড়েন, তখনই মেয়েরা এনে দেন সাফল্য।

ফুটবলে বাংলাদেশের মেয়েদের অর্জন একেবারেই ফেলে দেওয়ার মতো নয়। ২০১৫ সালে এএফসি অনূর্ধ্ব-১৪ গার্লস রিজিওনাল চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ অপরাজিত চ্যাম্পিয়ন। এএফসি অনূর্ধ্ব-১৬ উইমেন্স চ্যাম্পিয়ন্সশিপ ২০১৭-তে অপরাজিত চ্যাম্পিয়ন। সাফ অনূর্ধ্ব-১৫ উইমেন্স চ্যাম্পিয়নশিপ ২০১৭-তে অপরাজিত চ্যাম্পিয়ন।

২০১৯ সালের এএফসি অনূর্ধ্ব-১৬ উইমেন্স কোয়ালিফায়ার্সে বাংলাদেশের মেয়েরা অপরাজিত চ্যাম্পিয়ন। ২০১৮ সালের সাফ অনূর্ধ্ব-১৮ উইমেন্স চ্যাম্পিয়নশিপে অপরাজিত চ্যাম্পিয়ন। ২০১৯ সালে বঙ্গমাতা অনূর্ধ্ব-১৯ মহিলা আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতায় বাংলাদেশ অপরাজিত যুগ্ম চ্যাম্পিয়ন। ২০২১ সালে সাফ অনূর্ধ্ব-১৯ উইমেন্স চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন।

২০২২ সালে সাফ অনূর্ধ্ব-১৮ উইমেন্স চ্যাম্পিয়নশিপে রানার্স আপ। ২০২২ সালে দুটি ফিফা টায়ার ওয়ান আন্তর্জাতিক ফুটবল ম্যাচ জিতে বাংলাদেশ জাতীয় মহিলা দলের সিরিজ জয়। ২০২২ সালে সাফ উইমেন্স চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ অপরাজিত চ্যাম্পিয়ন। এটা ছিল আন্তর্জাতিক ফুটবলে বাংলাদেশের মেয়েদের সবচেয়ে বড় অর্জন। বাংলাদেশের ফুটবল সংকটের জালে আটকে পড়েছে।

বাফুফের শোকেসে নারী ফুটবলারদের অর্জিত ট্রফি শোভা পাচ্ছে। দেশের ফুটবলকে বাঁচিয়ে রেখেছে নারী ফুটবল। দক্ষিণ-পূর্ব এশিয়ায় নারী ফুটবলের মুকুট যে জাতীয় নারী দলের মাথায়, সেই দলকে ফুটবল ফেডারেশন মিয়ানমারে অনুষ্ঠিত ২০২৪ সালের প্যারিস অলিম্পিকের বাছাই পর্বে অর্থের টানাপড়েনের দুর্বল নাটক সৃষ্টি করে পাঠায়নি। গণমাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যম এবং সাধারণ মহলে দেশের ফুটবলের অভিভাবক প্রতিষ্ঠান বাংলাদেশ ফুটবল ফেডারেশনও বিতর্কের ঊর্ধ্বে নয়।

বাঙালি ফুটবলকে কখনো বিনোদনের মাধ্যম হিসেবে দেখেনি। দেখে আবেগ দিয়ে। নারী ফুটবলাররা অনেক পরিশ্রম আর সামাজিক বাধা-নিষেধের বিপক্ষে লড়াই করে কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়ে এখন একটি উচ্চতায় পৌঁছেছেন। ফুটবলকে ঘিরে তাঁদের স্বপ্ন যখন বড় হচ্ছে, তখন পর পর দুটি খবর আমাদের বিস্মিত করেছে। দেশের মেয়েদের আক্ষরিক অর্থে যিনি ফুটবল খেলা শিখিয়েছেন, নিয়ে এসেছেন আজকের অবস্থানে, সেই কোচ গোলাম রব্বানী ছোটন দল ছেড়ে যাওয়ার সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন। ৩১ মে তিনি বিদায় নিচ্ছেন। ‘এত মানসিক অশান্তি’ তিনি আর নিতে পারছেন না। তাই বাফুফে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। জানিয়েছেন, ৩১ মে থেকে তিনি আর ফুটবল ফেডারেশনে নেই। একই সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অবসরে যাওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছেন সিরাত জাহান স্বপ্না।

তাহলে কি কালের কণ্ঠে প্রকাশিত প্রতিবেদনের ভাষায় বাফুফের মেয়ে ফুটবলে বিদ্রোহের আগুন জ্বলে উঠেছে? তাল কেটে গেছে দলের ভেতর? কোচের সরে যাওয়ার ঘোষণা ও সিরাত জাহান স্বপ্নার অবসরের ঘোষণা কি তারই বহিঃপ্রকাশ?

এই সংকট কাটাতে হলে কারণ খুঁজে বের করতে হবে বলে আমরা মনে করি।

সিনিয়র করেস্পন্ডেন্ট May 29, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article সাবেক ছাত্রলীগ ফোরামের গণসংযোগ
Next Article আমরা আর কোনো অশান্তি, সংঘাত চাই না: প্রধানমন্ত্রী
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনা

দিঘলীয়ায় যুবদল কর্মী খুন

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
সাতক্ষীরা

সাতক্ষীরার,তীব্র ঝাঁকুনিতে কাঁপলো উৎপত্তিস্থল আশাশুনি

By জন্মভূমি ডেস্ক 3 hours ago
খুলনা

পাইকগাছায় গৃহবধূর আত্মহত্যা

By জন্মভূমি ডেস্ক 4 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

সম্পাদকীয়

অনিরাপদ খাদ্য বর্জন করুন

By সিনিয়র করেস্পন্ডেন্ট 6 days ago
সম্পাদকীয়

গণভোটে নিশ্চিত হোক প্রত্যাশিত সংস্কার -শারমিন আক্তার রুমা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 1 month ago
শীর্ষ খবর/ তাজা খবরসম্পাদকীয়

হাসপাতালে অপমৃত্যু দায়িত্বে অবহেলাকারীদের কঠোর শাস্তি কাম্য

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?