By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: নিউইয়র্কে ফেরদৌসকে নিজ হাতে মৌসুমীর আপ্যায়ন
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > বিনোদন > নিউইয়র্কে ফেরদৌসকে নিজ হাতে মৌসুমীর আপ্যায়ন
বিনোদনশীর্ষ খবর/ তাজা খবর

নিউইয়র্কে ফেরদৌসকে নিজ হাতে মৌসুমীর আপ্যায়ন

Last updated: 2024/04/23 at 4:42 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : বেশ লম্বা সময় ধরেই যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন ঢাকাই সিনেমার ‘প্রিয়দর্শনী’ খ্যাত নায়িকা মৌসুমী। সম্প্রতি নিউইয়র্কে গেছেন চিত্রনায়ক ও ঢাকা-১০ আসনের সংসদ সদস্য ফেরদৌস আহমেদ। সেখানে ‘সুচিত্রা সেন আন্তর্জাতিক বাংলা চলচ্চিত্র উৎসব’-এ যোগ দিয়েছেন তিনি।

নিউইয়র্ক শহরে গিয়েই পুরোনো বন্ধু ও সহশিল্পী নায়িকা মৌসুমীর দেখা পেয়েছেন এই নায়ক। এরপর দারুণ কিছু সময় কাটিয়েছেন দু’জনে। নিজেদের সেই মুহূর্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলে ধরেছেন ফেরদৌস।

বন্ধুকে নিজ শহরে পেয়ে বাড়িতে আমন্ত্রণ জানিয়েছিলেন মৌসুমী। ফেরদৌসও সেই নিমন্ত্রণ ফেরাননি। নায়িকার বাসায় পৌঁছাতেই বাহারি খাবারের আয়োজনে আপ্যায়ন করা হয় তাকে। সেসব চিত্রই ফেসবুকে প্রকাশ করেছেন ফেরদৌস।

এদিন বন্ধুর জন্য নানা পদের রান্না করেছিলেন মৌসুমী। স্থিরচিত্রগুলোতে লক্ষ্য করে দেখা যায়, খাবার আয়োজনে ছিল খিচুড়ি, মাংস, মাছসহ অনেক কিছু। ছিল মিষ্টিজাতীয় খাবারও। খাওয়াদাওয়া আর আড্ডায় কেটে যায় তাদের দুই ঘণ্টার বেশি সময়।

ছবিগুলো শেয়ার করে ফেরদৌস লিখেছেন, ‘মৌসুমী আমার প্রিয় মানুষ, প্রিয় নায়িকা, প্রিয় বন্ধু, প্রিয় সহকর্মী এবং বিভিন্ন দিক দিয়ে আমার ভীষণ কাছের একজন। অনেক দিন পর সেই মানুষটার সাথে দেখা। নিউইয়র্কে। কী যে ভাল লেগেছে, কী যে অসাধারণ সময় কেটেছে লিখে বুঝাতে পারবো না।’

এ বিষয়ে এই নায়ক বলেন, ‘মৌসুমী নিজ হাতে রান্না করেছে, ফাইজা এবং আন্টি পরিবেশন করেছে, তারপর গল্পও আড্ডা, আন্টি সেই শুরুর দিকের কত কথা যে বললো! আমার এই নতুন জীবন নিয়ে মৌসুমীর কত কথা,কত প্রশ্ন, কত যে আগ্রহ। গাড়িতে উঠে অনেক দূর এগিয়ে পিছনে ফিরে তাকিয়ে দেখি এই প্রচণ্ড শীত উপেক্ষা করে এখন তাকিয়ে আছে, এই সম্পর্কগুলো অটুট, এই বন্ধনগুলো দৃঢ়, এই স্মৃতিগুলো অমলিন। মৌসুমী ভালো থাকুক এটাই মন থেকে চাই।’

সিনিয়র করেস্পন্ডেন্ট April 23, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article হিট স্ট্রোকের ঝুঁকি কমাতে স্বাস্থ্য অধিদপ্তরের চার নির্দেশনা
Next Article থাকছেন না মোস্তাফিজ, মন খারাপ চেন্নাইয়ের
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

চার সিটিতে হামের টিকাদান শুরু আজ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 13 minutes ago
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র–ইরান আলোচনায় সমঝোতা হয়নি: জেডি ভ্যান্স

By সিনিয়র করেস্পন্ডেন্ট 15 minutes ago
আন্তর্জাতিক

ইরানে ইসরায়েলের অভিযান এখনও শেষ হয়নি : নেতানিয়াহু

By সিনিয়র করেস্পন্ডেন্ট 17 minutes ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

চার সিটিতে হামের টিকাদান শুরু আজ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 13 minutes ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

বাংলাদেশে জলবায়ু সংকটে ৩ কোটি ৫০ লাখ শিশুর শিক্ষা ব্যাহত- ইউনিসেফ

By জন্মভূমি ডেস্ক 5 hours ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনায় হাম উপসর্গে আরো এক শিশুর মৃত্যু, এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাড়ালো ১০ এ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 13 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?