By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে বাংলাদেশের নেতৃত্বে সোহান
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > খেলাধূলা > নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে বাংলাদেশের নেতৃত্বে সোহান
খেলাধূলা

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে বাংলাদেশের নেতৃত্বে সোহান

Last updated: 2025/05/04 at 2:42 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 10 months ago
Share
SHARE

ক্রীড়া প্রতিবেদক : তিন ম্যাচের ওয়ানডে এবং দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ সফরে এসেছে নিউজিল্যান্ড ‘এ’ দল। গেল (শনিবার) প্রথম দুই ওয়ানডের জন্য বাংলাদেশ ‘এ’ দলের স্কোয়াড ঘোষণা করেছিল বিসিবি। তবে নেতৃত্বে কে থাকছেন সেটি তখনো ছিল অজানা। প্রথম ওয়ানডের আগে আজ জানা গেল বাংলাদেশ অধিনায়কের নাম।
সিলেটে গণমাধ্যমের মুখোমুখি হয়ে বাংলাদেশ এ দলের কোচ মিজানুর রহমান বাবুল বলেন, অধিনায়ক তো অলরেডি চূড়ান্ত, নুরুল হাসান সোহান অধিনায়ক থাকছে। একটা দেশের হয়ে আরেকটা দেশের বিপক্ষে খেলছি। অবশ্যই আমরা চাইবো আমাদের দেশকে এগিয়ে নিতে পাশাপাশি ভালো ক্রিকেট খেলতে।
আগামীকাল ৫ মে সিলেটে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ। একই মাঠে ৭ মে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড ‘এ’ দল। ১০ মে শেষ ওয়ানডে সিলেটের আউটার স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
ওয়ানডে সিরিজ শেষেই শুরু হবে দুটি চারদিনের ম্যাচ। ১৪ মে সিলেটে শুরু হবে সিরিজের প্রথম চারদিনের ম্যাচ। সিরিজের শেষ টেস্ট ম্যাচটি মাঠে গড়াবে ২১ মে, মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে।
বাংলাদেশ ‘এ’ দল : পারভেজ হোসেন ইমন, নাঈম শেখ, এনামুল হক বিজয়, সাইফ হাসান, মাহিদুল ইসলাম, ইয়াসির আলি, মোসাদ্দেক হোসেন, নুরুল হাসান সোহান, নাইম হাসান, নাসুম আহমেদ, তানভীর ইসলাম, রেজাউর রহমান রাজা, শরিফুল ইসলাম, এবাদত হোসেন ও খালেদ আহমেদ।

সিনিয়র করেস্পন্ডেন্ট May 4, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article নির্বাচন কবে, বিএনপির কাছে জানতে চেয়েছে রাশিয়া: আমীর খসরু
Next Article ‘তাণ্ডব’ সিনেমার সেটে স্টান্টম্যানের মৃত্যু
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
বাগেরহাট

ফকিরহাটে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

By জন্মভূমি ডেস্ক 1 hour ago
বিনোদন

বিয়ের প্রলোভনে ধর্ষণের মামলায় হিরো আলম গ্রেপ্তার

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
নড়াইল

নড়াইলে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান

By জন্মভূমি ডেস্ক 2 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

খেলাধূলা

নির্ধারিত সময়ে ভারত-পাকিস্তান ম্যাচ হওয়া নিয়ে শঙ্কা

By জন্মভূমি ডেস্ক 4 days ago
খেলাধূলা

রুদ্ধশ্বাস জয়ে লঙ্কানদের হারিয়ে এশিয়া কাপ শুরু বাংলাদেশের

By জন্মভূমি ডেস্ক 5 days ago
খেলাধূলা

থাইল্যান্ডকে উড়িয়ে সুপার সিক্স শুরু বাংলাদেশের

By জন্মভূমি ডেস্ক 3 weeks ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?